খুলনা বিশ্ববিদ্যালয় যখন পৌছালাম তখন খুব সকাল। যেয়ে দেখি বিশ্ববিদ্যালয় বন্ধ। গেইটের সিকিউরিটি গার্ডদের সাথে আলাপ করে ভিতরে প্রবেশের অনুমতি পাওয়া গেলো। ছাত্রছাত্রী বিহীন নিরব ক্যাম্পাসের রাস্তা দিয়ে হাটছি আমারা তিন জন আর সিকিউরিটি গার্ড আমাদের পাশে সাইকেলে চেপে ধীর গতিতে চলছে। রাস্তার বাম পাশে ছোট সবুজ মাঠের উপরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় শহীদ মিনার। সৌধটি কাছ থেকে দেখার জন্য নরম ঘাস মারিয়ে ভেতরে গেলাম। হঠাৎ দেখি মীর ভাই জুতা খুলে মাঠের মধ্যে হাটাহটি করছেন, হাত দিয়ে ঘাস ছুয়ে দেখছেন। জিজ্ঞেস করলাম ঘটনা কি ? উত্তর আসলো ''আপনেও করে দেখেন খুব মজা, আগে ছোট বেলায় গ্রামে থাকতে এ রকম করতাম।''
ঘাসের উপর জমে থাকা শিশির ধরবো ? হাতে পানি লাগবে, ময়লাও লাগতে পারে, আমি দ্বিধা-দন্দে ভুগছি। তবুও মীর ভাইয়ের আনন্দ দেখে শিশির ছুয়ে দেখলাম। আমি চরম শিহরিত, মুগ্ধ ! জীবনে এই প্রথম দু-হাত দিয়ে শিশির ছুয়ে দেখলাম। কি যে আনন্দ বলার মতো না।
এখন আফসোস হয়, কেন ঐ দিন সকালে জুতা খূলে খালি পায়ে শিশির ভেজা ঘাসে হাটলাম না ?
স্মৃতি : ২০ অক্টোবর ২০০৭ইং / শনিবার / সকাল আটটা।
স্থান : খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
-----------------------------------------------------------------------
অনেক দিন হলো কোন ব্লগ লিখতে পারছি না, ব্লগেও লগইন করছি না।
আসলে প্রচন্ড ব্যস্ত রোবটিক লাইফ অতিবাহিত করছি। পুরানো একটা অসমাপ্ত লেখা অনেক কষ্টে শেষ করলাম। ১৭/০৬/০৮ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

