আমার প্রিয় পোস্ট
- IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!! - এ. এস. এম. রাহাত খান
- ছবিতে কম্পোজিশনের গুরুত্ব : একটি উদাহরণ ও কয়েকটি টিপস - হাসান বিপুল
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ভবঘুরে
- গু বাবার সাক্ষাত - ঝড়ো হাওয়া
- ভাই ! একটু চাপেন, সমুদ্রটা দেখি !! - ঝড়ো হাওয়া
- নাটক : আমি ব্লগ ছেড়ে দিচ্ছি - ঝড়ো হাওয়া
অ-নে-ক দিন পর ! তারা ভরা আকাশ !!
০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৫:০৯
তখন রাত একটা হবে। কুয়াশা ঢাকা চট্টগ্রাম-কক্সবাজার সড়ক দিয়ে হাটছি। রাতের নিস্তব্ধতা ভেঙ্গে একটু পর পর সাই-সাই করে বাস-ট্রাকের আসা যাওয়া। অনেকটা অন্যমনস্ক ভাবে আকাশে তাকালাম। ওরে বাবা ! সারা আকাশ ভর্তি তারা। চোখ ফেরাতে পারছি না। কিন্তু এভাবে আকাশের দিকে তাকিয়ে রাস্তা দিয়ে হাটলে নির্ঘাত গাড়ীর তলে পরে প্রান দিতে হবে। অনেক কষ্টে চোখ নামিয়ে রাস্তার ওপারে বাধানো পুকুর ঘাটে দাড়ালাম। এখানে নিশ্চিন্তে দাড়িয়ে তারা ভরা আকাশ দেখলাম কিছুক্ষন। পুকুরের কালো পানিতে চাঁদের ছায়া পড়েছে। চারিদিকে উথাল-পাথাল জোছনা। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে মাথাটার ভিতরটায় কেমন যেন চক্কর দিয়ে উঠলো। বুঝলাম দীর্ঘক্ষন ধরে এই ভয়াবহ সৌন্দর্য দেখার সামর্থ এই মাথার নেই। এই মাথা শুধু দীর্ঘক্ষন কম্পিউটারের স্কীনেই তাকিয়ে থাকতে পারে !
এল.আর.বি’র খুব পুরানো একটা গান মনে পরে গেলো। লিরিকটা উল্টা পাল্টা হতে পারে। ভুল হলে ঠিক করে দিয়েন।
এলোমেলো হয়ে যাই, এই জল জোছনায়
অগোছালো খুজে পাই, বৃষ্টি ভেজা তোমায়
এই জল জোছনায় রূপসী তুমি
অকারনে ভিজে যাই অবাক এই আমি
শুধু যে তাই, এই জল জোছনায়।
স্মৃতি : ০৪ জানুয়ারী ২০০৮ইং / শুক্রবার / মাঝরাত।
..................................................................................................
ব্লগ লেখা ভুলে গেছি মনে হয়। মাস খানেক হলো কিছুই লিখতে পারছি না। খুব কাজের প্রেশারে আছি, তাই হয়তো ব্লগ লেখায় মন নেই। বহু খোজাখুজি করে পুরানো এই লেখাটা বের করে পোষ্ট দিলাম।
.................................................................................................
জন্মদিনের পোষ্ট - ০৩/০৭/২০০৮।
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল, স্মৃতি কথা বিভাগে ।
মিলটন বলেছেন:
শুভ হোক আপনার জন্মদিন।
লেখক বলেছেন: ধন্যবাদ মিল্টন ভাই।
অরুনাভ বলেছেন:
শুভ জন্ম দিন....... কেক খাইতে মন চায়.......
বিবর্তনবাদী বলেছেন:
শুভ জন্ম দিন
অন্তিম বলেছেন:
শুভ জন্মদিন। অসংখ্য তারার মত অগনিত সুখে আপনার জীবন ভরে উঠুক এই কামনা করি।
এস রহমান বলেছেন:
শুভ জন্ম দিন
ফ্রুলিংক্স বলেছেন:
একদম হাছা কথা। এতো তাড়াতাড়ি তারা দেখে মাথা ঘুরালে চলবে কেমতে।জন্মদিনের শুভেচ্ছা। বিরানী খাইতে মন চায়
Herzlichen Glückwunsch zum Geburtstag
লেখক বলেছেন: ইংরাজিতে ঐডা কি লেখছেন ? বুঝায় কন।
রোবট রাজকন্যা বলেছেন:
অফটপিক:
একি কান্ড !!!
সবাই দেখি শুভ জন্মদিন কয় ! পোস্ট নিয়া কেউ কিছু কইলো না । এইডা কি জন্মদিনের পোস্ট ?
"
শুভ জন্মদিন! ঝড়ো হাওয়া ভাই .... (the stormy wind
সুখে থাকুন, অনন্ত সুখে কাটুক জীবনের বাকি দিনগুলি । শুভ কামনা রইলো ।
জন্মদিনের কেক কিন্ত পাইলাম না । "
রোবট রাজকন্যা বলেছেন:
ভাই ! একটু চাপেন, সমুদ্রটা দেখি !!! ...
" অকারনে ভিজে যাই অবাক এই আমি
শুধু যে তাই, এই জল জোছনায়। "
মৈথুনানন্দ বলেছেন:
হ্যাপি বার্ডে
চিটি (হামিদা আখতার) বলেছেন:
শুভ জন্মদিন
লেখক বলেছেন: কি করতাম !
ভাল থাইকেন।


















