আমার প্রিয় পোস্ট
- IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!! - এ. এস. এম. রাহাত খান
- ছবিতে কম্পোজিশনের গুরুত্ব : একটি উদাহরণ ও কয়েকটি টিপস - হাসান বিপুল
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ভবঘুরে
- গু বাবার সাক্ষাত - ঝড়ো হাওয়া
- ভাই ! একটু চাপেন, সমুদ্রটা দেখি !! - ঝড়ো হাওয়া
- নাটক : আমি ব্লগ ছেড়ে দিচ্ছি - ঝড়ো হাওয়া
ব্লগ লেখা ভুলে গেছি !
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৫
সর্বশেষ ব্লগ লেখছি মার্চ’০৮ এর শেষ সপ্তাহে। এর পর আর কোন নতুন ব্লগ লিখতে পারিনি। খুব কষ্ট করে পুরানো কিছু লেখা সামান্য এডিট করে পোষ্ট দিয়েছি মাসের পর মাস। একটা সময় ছিল যখন প্রায় প্রতি দিনই কিছু না কিছু লিখতাম। আর এখন কিবোর্ড দিয়ে একটা শব্দও আসছে না। আমার যে কি হয়েছে বুঝছি না! শেষ পর্যন্ত ব্লগ লেখাই ভুলে গেলাম ! সকালে ঠিক করেছি আজ কিছু একটা লিখবই। অন্তত কিছু যে লিখতে পারছি না, সেই কথাটাই কয়েক লাইনে লিখবো।
ইদানিং ব্লগেও লগ-ইন করি না। বস্ত্যতা বেড়েছে এটা সত্যি আবার নতুন কোন লেখা না লিখার কারনেই হয়তো ব্লগের সাথে দুরুত্ব বেড়েছে। আমি আবার আগের মত ব্লগার হতে চাই। একজন সাহিত্যহীন মাকাল ব্লগার।
স্মৃতি : লিখতে না পারার অক্ষমতা, কষ্ট আর ...
তারিখ : ২৪ অগাষ্ট ২০০৮ইং।
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি, ব্লগ ভাবনা বিভাগে ।
লেখক বলেছেন: আগের মত পারবো কি না জানি না। তবে চেষ্টায় আছি।
আসিফ আহমেদ বলেছেন:
ঘাবড়ানোর কিছু নেই, আবার পারবেন।
লেখক বলেছেন: ইনশাআল্লাহ ! দোয়া রাইখেন।
যীশূ বলেছেন:
কিছুদিন পড়তে থাকুন, কমেন্ট লিখতে থাকুন, একসময় দেখবেন আবার ব্লগ লেখা শুরু হয়ে গেছে।
লেখক বলেছেন: পরামিশ ... মনে থাকবে ![]()
মুনীর উদ্দীন শামীম বলেছেন:
কই ভুললেন...............ভালোইতো লিখলেন...........এর চেয়ে ভাল লিখলে কিন্তু ব্লগীয় সাহিত্য একাদেমী পুরস্কার!!!!!হা হা...........
লেখক বলেছেন: হাহাহাহা .... য়ার ফুরুষ্কার লাগতো ন ! আই ব্লগার হইতাম চাই।
নাঈম বলেছেন:
ঘাবড়াবার কিছু নেই, অন্যদের লেখাগুলো নিয়মিত পড়তে থাকুন, দেখবেন আপনিও তাদের মত নিয়মিত লিখতে পারছেন।শুভকামনা রইল।
লেখক বলেছেন: শুকরিয়া জনাব !
লেখক বলেছেন: হুম ... !
"সাহিত্যহীন মাকাল" হইলো আমার ব্লগ ব্যান্ড ![]()
প্রথম আলো ব্লগের কি খবর ?
শুভবার্তা বলেছেন:
হুইল ডিটারজেন্ট পাউডার দিয়ে জামা ধুয়ে দেখেন, আপনিই পারবেন। আমিও প্রথম যখন ব্লগে আসি তখন আপনি ছিলেন নিয়মিত ব্লগারদের মধ্যে একজন। অনেকদিন পর আবার দেখা। ওয়েলকাম ব্যাক।
লেখক বলেছেন: লেখা যে কেন আসছেনা ... বুঝে আসছে না ![]()
একরামুল হক শামীম বলেছেন:
ঝড়ো ভাই নিয়মিত লেখা চাই।
লেখক বলেছেন: আরে সাব্বির !! তুমিও তো লিখছো না ? ঘটনা কি ?
লেখক বলেছেন: অ্যাঁ ! সবারই হয় ? সিওর ?
শুইনা ভালো লাগলো ... মনে বল পাইলাম ![]()
ঝড়ের মধ্যে আছি ... ভালো আছি
অনাহুত আগন্তুক বলেছেন:
এটাকে বলে রাইটার'স ব্লক!
http://en.wikipedia.org/wiki/Writer's_block
লিখতে ইচ্ছে না করলে লিখবেন না!
লেখক বলেছেন: রাইটার'স ব্লক !!!
হাহাহাহাহাহা ... আমি মাকাল ব্লগার থেইকা রাইটার হইলাম কবে !
কি ভয়ংকর কথা।
রক্তাক্ত যোদ্ধা বলেছেন:
ব্যাপারস না...............লিখতে থাকুন.................
কৌশিক বলেছেন:
বিয়ের পরে স্ত্রীর তো হাতদুটো আপনার অকুপাই করে রেখেছে। লিখবেন কিভাবে?যাই হোক দাওয়াত না দেবার জন্য মাইনাচ।
লেখক বলেছেন: বিয়া !! কার ??
আমি এখনো জীবিত
বিবাহিত নই।
আপনি ভুল লাম্বরে ডায়াল মারছেন ![]()
বিবর্তনবাদী বলেছেন:
লিখতে পারেন না মানে?? এইটা কি?
লেখক বলেছেন: এইডা হইলো > লিখতে না পারার অক্ষমতা, কষ্ট আর ...
কি খবর আপনার ?
মাহবুব সুমন বলেছেন:
বেশ বড় লেখা, এখন ব্যস্ত আছি, একটি বাহিরে যেতে হবে। পরে সময় করে পড়বো ও কমেন্ট করবো
আবূসামীহা বলেছেন:
বিরক্ত। তাই আমিও লিখিনা। কবে যেন লিখেছিলাম>>>>>>>>>>>>>তবে আপনার লিখা চালিয়ে যাওয়া উচিৎ।



















নতুন প্রত্যাবর্তনটা আগের মত হোক