আমার প্রিয় পোস্ট
- ক্লিক করেই কি শুধু পয়সা পাওয়া যায়? - হাসান
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- ছবিতে কম্পোজিশনের গুরুত্ব : একটি উদাহরণ ও কয়েকটি টিপস - হাসান বিপুল
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ভবঘুরে
- গু বাবার সাক্ষাত - ঝড়ো হাওয়া
- ভাই ! একটু চাপেন, সমুদ্রটা দেখি !! - ঝড়ো হাওয়া
- নাটক : আমি ব্লগ ছেড়ে দিচ্ছি - ঝড়ো হাওয়া
ঢাকাইয়া মুড়ি ভর্তা রেসিপি
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫০
দীর্ঘদিন পুরানো ঢাকায় থাকার সুবাদে আর অনেক ঢাকাইয়া বন্ধু-বান্ধবের প্রভাবে আমিও ঢাকাইয়াগো অনেক ঐতিহ্য শিখে ফেলেছি। ঢাকাইয়ারা বরাবরি রসনা বিলাসী, একারনেই দেশের সেরা সব ইফতারীর সম্ভার পুরানো ঢাকায়।
যাই হোক, কথা না বাড়াইয়া ঢাকাইয়া শাহী মুড়ি ভর্তা রেসিপি দিলাম
[ স্পেশালি ব্লগার মিলটন ভাইয়ের জন্য ]
প্রয়োজনীয় উপকরন :
পিয়াজ, মরিচ, আদা, ধনেপাতা, পদিনা পাতা, লেবু
লবন, সরিষার তেল,
মুড়ি, পিয়াজু, বুট, ঘুগনি, আলুর চপ, বেগুনি, কাবাব, হালিম, নিমকি ইত্যাদি (মোটকথা আপনার ইফতারীর জন্য তেলে ভাজা যে সব আইটেম আছে তাই এর উপকরন)
প্রথমে, নিজ আন্দাজ মতো পিয়াজ, মরিচ, আদা, ধনেপাতা, পদিনা পাতা ছোট ছোট করে কেটে নিন। এখন সরিষার তেল, লবন দিয়ে ভালো ভাবে মাখিয়ে আলাদা পাত্রে রাখুন।
এখন বড় একটা পাত্রে পিয়াজু, বুট, ঘুগনি, আলুর চপ, বেগুনি, কাবাব, ইত্যাদি তেলে ভাজা ইফতারী আইটেম সমুহ হাত দিয়ে ছোট ছোট টুকরা করুন। টুকরা করা শেষ হলে উপরে বর্নিত মসলা এই পাত্রে ঢেলে ভালো ভাবে হাত দিয়ে মাখুন। প্রয়োজন পড়লে আবারো লবন, সরিষার তেল, লেবুর রস দিন। এবার মিশ্রনের মধ্যে প্রয়োজন মতো মুড়ি ঢালুন এবং ভালো ভাবে মাখতে থাকুন। ঘরে হালিম খাকলে একটু দিয়ে দেখতে পারেন।
এবার খেয়ে দেখুন কি স্বাধ। অনেকেই আছেন যাদের হাতে মুড়ি ভর্তার স্বাধ অসাধারন হয়। আপনার মুড়ি ভর্তার হাত কেমন দেখে নিন।
বাড়তি কথা, যা না বললেই নয় :
মুড়ি ভর্তার জন্য আলাদা ঝোল জাতীয় মসলা পুরানো ঢাকায় কিনতে পাওয়া যায়, সেটা না পাইলেও অসুবিধা নাই। ঘরে গরুর মাংশের ঝোল বাড়তি স্বাধ পাওয়ার জন্য উপরোক্ত মিশ্র্রনে দিতে পারেন। আমার ’মা’ ঘরেই মুড়ি ভর্তার জন্য স্পেশাল মসলা বানিয়ে রাখেন, আমরা সেটা দিয়েই মুড়ি ভর্তা বানাই।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইফতারী ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি, আমার দিনকাল বিভাগে ।
মিলটন বলেছেন:
ধন্যবাদ ঝড়ো হাওয়া। বাসায় ফোন করছি ওয়াইফে উনি যেন রেসিপিটা মুখস্থ করেন। আর খুব তাড়াতাড়িই টেষ্ট করছি।
লেখক বলেছেন: টেষ্ট করে রিপোর্ট জমা দিয়েন ব্লগে ![]()
আপনার ঢাকাইয়া মুড়ি ভর্তা সুস্বাধু হোক ![]()
মিলটন বলেছেন:
ঠিক আছে তবে আমরা ঠিক এভাবে খাইনা। আমি ছোলা, মুড়ি, ধনিয়ার পাতা, সরিষার তেল, লেবুর রস, পিঁয়াজ ইত্যাদি একসাথে মাখাই এবং বাদবাকী পিয়াজু, বেগুনী, জিলাপী ইত্যাদি আলাদা রাখি। আসলে ব্যাপারটি প্রায় একই রকম।
লেখক বলেছেন: দেখেন তাড়াতাড়ি দেখেন ... পরে রোজা শেষ হইয়া যাইবো ![]()
ঝড়ো হাওয়া বলেছেন:
হায় ! হায়!! ঘুগনি বাদ পরছিল ... এড কইরা দিলাম।
জানা বলেছেন:
ফুরুট আর শরবত? ঐগুলি কৈ রাখুম? স্যাপারেট রাখুম নাকি মিশায়া ফালামু আল্লার নাম নিয়া
ধৈন্যাপাতা সরায়া রাখলাম ভর্তা বানামু বৈলা তাই আপনেরে আর দিতে পারলাম না
লেখক বলেছেন: হাহাহা ... ফুরুট শরবত দিয়ে ইফতারির প্রথম পর্ব শেষ করুন। ২য় পর্বে মুড়ি ভর্তা । আমি তো কয়েকজন কে জিলাপিও মুড়ি ভর্তায় মিশাতে দেখছি !! ![]()
লেখক বলেছেন: হ... ভাই অনেক দিন পর আসলাম, ব্যস্ততা আমাকে দেয় না অবসর ![]()
আবু সালেহ বলেছেন:
আরে !!ঝড়ো ভাই ....
মেলা দিন পরে পোস্টাইলেন...
আইটেম আগেই টেস্ট করা হইয়া গেছে.....মোটামুটি এই পদ্ধতিতে আমাদের খাওয়া হয়ে থাকে.....


















