হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

ঢাকাইয়া হিট ইফতারী : লাবাং :

১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৪

শেয়ার করুন:                   Facebook

ঢাকা চকবাজারের বিখ্যাত ইফতারী নিয়ে সহব্লগার মেহরাব জোসিলা এক পোষ্ট দিছে। পুরানো ঢাকার অনেক বিখ্যাত ইফতারি স্থান পেয়েছে সেই পোষ্টে। কয়েকটা হিট আইটেম বাদ গেছে । লাবাং তার মধ্যে অন্যতম। লাবাং জিনিসটা অনেকের কাছেই অপরিচিত হতে পারে। সুস্বাধু এই পানীয় দেখতে দুধের মত, স্বাধ ঝাঝালো তবে বোরহানীর মতো নয়। লাবাং এর স্বাধ লাইনের পর লাইন লিখে বুঝনো যাবে না, ডাইরেক্ট বোতল ঝাকাইয়া গলায় ঢেলে দিয়েই এর প্রকৃত স্বাধ বুঝতে পারবেন। আগে যখন পুরানো ঢাকায় থাকতাম তখন রোজা আসলে এই জিনিস মাঝে মধ্যে কিনে আনলাম।

লালবাগের রয়েল হোটেল, চক এর ইফতারী বাজারে এই জিনিসখান পাইবেন। আর কত গল্প শুনবনে এই বার পরখ করে দেখেন।

শুভ ইফতার উইথ লাবাং। B-)

 

 

  • ৩৮ টি মন্তব্য
  • ৩৪৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৮
comment by: শাওন বলেছেন: মরার বেগুনি, আর সোলা খেতে খেতে আর ভাল লাগেনা । আরেকজন লাবাং-মাবাং কি খাচ্ছে দেখো :( মাইনাস দিতে গিয়ে প্লাসে চাপ পড়ছে , ভাগ্য ভালো আপনার :(
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫১

লেখক বলেছেন: লাবাং ফ্রান্সে পাওয়া যাবে না ... কাইন্দা লাভ নাই ভাইগনা ;)

২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৯
comment by: ফারহান দাউদ বলেছেন: লোভ বাড়াইতাসেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: আহারে ... কি আর করার

৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৪
comment by: সাদাকালোরঙিন বলেছেন: ঢাকাইয়া ইফতারীর জন্য মন কান্দে
৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৯
comment by: মিলটন বলেছেন: ঝড়ো, লাবাং কেমনে বানায় তার একটা রেসিপি দেওয়া যায়? আমি এটা কখনও খাইনি। খাওয়া দরকার।

ধন্যবাদ ঝড়ো খাওয়া নিয়ে পোষ্ট দেবার জন্য।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০২

লেখক বলেছেন: লাবাং এর রেসিপি আমি জানি না। খুবই দুঃখিত।
কষ্ট করে লালবাগের রয়েল হোটেলে যান, এক বোতল কিনে আনেন।

খাওয়া আর ঘোরা'র ব্লগ লেইখা মজা পাই। :)

৫. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৩
comment by: গিফার বলেছেন: হুমম ভালোই..... আপনি মাঠা খাইসেন ?

কেমন আছেন ঝড়ো ভাই অনেক পর ব্লগে আসেন নাকি?
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: আমি পুরান ঢাকার পোলা ... মাঠা খামুনা আবার ;)
ভালোই আছি ভাই, কি খবর আপনার ?

৬. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫২
comment by: বিবর্তনবাদী বলেছেন: আজতক খাই নাই। তবে খাইয়্যা জানাইতেছি।
৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৫
comment by: তুষ।র বলেছেন: ছবি দেন ভাই - দুধের স্বাদ আরসি কোলা দিয়া মিটাই!!!
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২১

লেখক বলেছেন: ছবি নাই ভাই, ছবি দেইখা তেমন কোন সুবিধা করতে পারবেন না। বৈচিত্রহীন সাদা রং।
ধন্যবাদ।

৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৫
comment by: তুষ।র বলেছেন: আপনি একটা ছবি দেন আমি প্লাস দেই আপনারে!
৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৪
comment by: গিফার বলেছেন: এই তোহ ভালোই....

পুরান ঠাকার এইসব ঐতিয্যবাহি জিনিষ ভালোই বাখরখানি মাঠা .....
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৫

লেখক বলেছেন: বাখরখানি আমার খুব প্রিয়।
পুরানো ঢাকা ছাড়ছি মাগার পুরান ঢাকার খাওন ছাড়তে পারি নাইক্কা। এইতো এই শুক্রবারই লালবাগ থেকে দুই পদের (নরমাল আর মিষ্টি) বাখরখানি কিনে নিয়ে আসলাম।

১০. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৩
comment by: জ্বিনের বাদশা বলেছেন: জিভে জল আনার জন্য মাইনাচ ;)
মিয়া, আপনে মিয়া সুখে আছেন ... খাওয়াদাওয়া, ঘুরাঘুরি ...
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: হা হা হা ... আমি এমনই ;)

১১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১৭
comment by: পারভেজ বলেছেন: @তুষ।র ডিসিশন ফাইনাল!! চকে যাবো, রয়েলে। লাবাং আনা হবে, পরিপাক প্রনালী জানা হবে। ছবিও হবে, চাখা হবে, পোস্টিং দেয়া হবে!
@ঝড়ো হাওয়া- না পুষাইলে কইলাম তোমার খবর আছে। X(
১২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২১
comment by: মাহবুব সুমন বলেছেন: মাইনাস :P

১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১০

লেখক বলেছেন: অনেক শুকরিয়া এবং ঈদ মোবারক ;)

১৩. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৪
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: লাবাং খেয়েছি বস , রয়েল আর কস্তুরির । দারুণ জিনিস । আমার মত পাঁড় মিস্টিখোর রাও যেহেতু পছন্দ করে ফেলেছে , জিনিসটা কঠিনই :)

ওহ , আমার নামটা মেহবারের জায়গায় কাইন্ডলি মেহরাব করে দেন , একটু পাবলিসিটি হবে :)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: এই রোজায় এখনো লাবাং খাইতে পারি নাই ... বড়ই আফসোস।
সময় স্বল্পতার জন্য লালবাগের দিকে যাওয়া হয়ে ওঠে না, তবে ইচ্ছা আছে ...

আপনার নামের বানান ঠিক করা হলো, ভুলটা অনিচ্ছাকৃত, দুঃখিত।

১৪. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৭
comment by: ঠুনকো বলেছেন: লাবান বা লাবাং তো আরব দেশের পানিয়। এইতা পুরান ঢাকার তা আপনারে কইলো কেডা ?

কিছু লিঙ্ক দিয়া দিলাম, বানাইয়া সবতে পান করুন।

http://www.answers.com/topic/laban-drink
http://en.wikipedia.org/wiki/Yoghurt
Click This Link
Click This Link

লাস্টের লিঙ্ক টা হইলো গিয়া লাবান বানানোর প্লান্টের...!!!


][2o][\\][
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৪

লেখক বলেছেন: আরব দেশের পানিয় আমিও শুনছি ... তয় আমি কিন্তু কই নাই এইটা পুরান ঢাকার ওরিজিন ;) লিংক এর জন্য ধন্যবাদ।

১৫. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৯
comment by: বিরক্তিকর বলেছেন: এইডাকি সাদা ঘোল/মাঠা?

লাবলং নামে দোকানে বোতল ভইরা যেইটা খাইছি সেইটা তো পুরান ঢাকায় সকালে যে মাঠা খাইতাম তার সুশীল সংস্করন
১৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৯
comment by: বিবর্তনবাদী বলেছেন: ঝড়ো হাওয়া ভাই, আজকে লাবাং খাইয়া আসিলাম। খুবই উপাদেয় পানীয়। ছবি শেয়ার করলাম।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৩

লেখক বলেছেন: ছবির জন্য মহা ধন্যবাদ।
আমি এইবার এখনো খাইতে পারি নাই। আফসোস লাগতেছে।
কোন দোকানেরটা খাইছেন ?

১৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৯
comment by: অ্যালন বলেছেন: মামা.. :(
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৯

লেখক বলেছেন: ভাইগনা মুখ বেজার কেন ?
জিমেইলেও তো দেখি না ?
কেমন যাচ্ছে ?

১৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৪
comment by: বিবর্তনবাদী বলেছেন: লালবাগ চৌরাস্তার রয়েল
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩১

লেখক বলেছেন: ছবি টাংগাইয়া লোভ বাড়াই দিছেন মিয়া :(
রয়েল @ ঠিকাছে

১৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৬
comment by: চোরকাঁটা বলেছেন: @বিবর্তনবাদী বোতলে ভইরা বেঁচে না? ইফতারী ঐখানে করা তো ভেজাল :(
২০. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৬
comment by: আবু সালেহ বলেছেন:

নামই তো শুনি নাই......

টেস্ট করা দরকার.....
২১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৯
comment by: যীশূ বলেছেন: লাবাং কঠিন জিনিস। আমি প্রথমবার খাইয়াই মুগ্ধ!
২২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪১
comment by: রাজামশাই বলেছেন: হা হা হা


আরব দেশে এইটার খুব কদর।



এইটা বানায় কেমনে কই।

প্রথমে দুধ আমরা যেইভাবে দই বসাই সেইভাবে বসানো হয়। তার পর দুই - তিন ঘন্টা পর দই জমার আগে সমানে নাড়তে থাকে যাতে জমতে না পারে। আর তাতে তরল এবং আধা দই মার্কা যে জিনিস জিনিস হয় তারে কয় লাবান।

হা হা হা
২৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫১
comment by: মোঃ সাকিব আল মাহমুদ বলেছেন: আমি ঐদিন খাইছি আর আজকে নামটা মেন পড়লো। জটিল ..
২৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩১
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: অবশেষে গতকাল লালবাগ রয়েল হোটেলে থেইকা এক বোতল কিনে আনছি। পুরান ঢাকার ইফকারী খুব মিস করি।
২৫. ০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৫
comment by: নিহন বলেছেন: ঈদ এলোরে ......
আমার , আপনার ...
পথের মাঝে ঘুমিয়ে আছে যে ,
পথ শিশু তার ।
তুলে নিন সেই শিশুদের
বুকের মাঝে ,নতুন সাঝে ।

.............ঈদ মোবারক ..........

 

 


একজন অতি ফাও প্রানী ! সাহিত্যহীন সুখি জীবন যাপন করছি !! শিখছি কি করতে হবে আর কি করতে হবে না...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬৬৪৭৫