আমার প্রিয় পোস্ট
- ক্লিক করেই কি শুধু পয়সা পাওয়া যায়? - হাসান
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- ছবিতে কম্পোজিশনের গুরুত্ব : একটি উদাহরণ ও কয়েকটি টিপস - হাসান বিপুল
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ভবঘুরে
- গু বাবার সাক্ষাত - ঝড়ো হাওয়া
- ভাই ! একটু চাপেন, সমুদ্রটা দেখি !! - ঝড়ো হাওয়া
- নাটক : আমি ব্লগ ছেড়ে দিচ্ছি - ঝড়ো হাওয়া
কর্পোরেট ঈদ উইশ এস.এম.এস
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৫
কর্পোরেট লাইনে কাজ করছি বছর খানেক হলো। ধীরে ধীরে কাজের পরিধি বাড়ছে, সেই সাথে বাড়ছে দায়িত্ব। লক্ষ করে দেখলাম বিভিন্ন অকেশন যেমন- ঈদ, বাংলা ও ইংরেজী নববর্ষ, মাতৃভাষা দিবস, বিজয় দিবস ইত্যাদি পর্বে বিভিন্ন কর্পোরেট বডি থেকে উইশ এস.এম.এস আসে। এই ঈদের কথাই বলি, গত দুই দিন আগ থেকে আজ পর্যন্ত যত গুলো ঈদ উইশ এস.এম.এস পেয়েছি তার ৯০%+ ই ছিল কোন না কোন কর্পোরেট বডি কাছ থেকে পাওয়া। আমি আবার এই জাতীয় কর্পোরেট উইশ এস.এম.এস খুব একটা ইনজয় করি না, ম্যাসেজের কিছু অংশ পড়ে, ছেড়ে দেই। আর আমার ওল্ড মডেলের স্বল্প মেমরী সমৃদ্ধ মুঠো ফোনের ইনবক্স খালি করি। অপেক্ষা করি, কর্পোরেট জগতের বাইরে প্রিয় কোন বন্ধুর এস.এম.এস আসে কি না।
স্মৃতি : ঈদের এস.এম.এস, ০২ অক্টোবর ২০০৮, পবিত্র ঈদুল ফিতর।
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে ।
মৈথুনানন্দ বলেছেন:
রিয়্যালে? জয় গুরু - এঞ্জয় গুরু! লেখক বলেছেন: ![]()
নীরর বলেছেন:
হুম, ভালো অভ্যাস।কর্পোরেট সৌজন্যতা নিপাত যাক
লেখক বলেছেন: আমি তো ঐসব এস.এম.এস এর কোন রিপ্লাই দেই না ![]()
লেখক বলেছেন: ওয়ালাইকুম আসসালম @ ভাইগনা
ভালো ঈদ কাটাইছি। নিকট আত্মিয় আর বন্ধুদের নিয়ে ঈদ কাটালাম।
আগামীকালও এই ভাবে যাবে আশা করছি।
আপনার কি খবর ? বলেন কিছু
অ্যালন বলেছেন:
মামা কিযে কন না..এই গরীবের খপর শুইনা কিতা হপে..
লেখক বলেছেন: কি আর হবে ... ভাইগনা মানুষ তাই খবর নিতাছি।
একটা দাবী আছে না ![]()
পথিক!!!!!!! বলেছেন:
আপনাকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা
লেখক বলেছেন: ধন্যবাদ। এবার ঈদে কি করলেন ?
ইন্টেল বলেছেন:
Bhai jan, kothai achen,
লেখক বলেছেন: আপনার জনে জনে এস.এম.এস. করা উচিত ছিল ![]()
বাইত যামু বলেছেন:
এবারের ঈদে আমি যেতে পারিনি আমার শহরে। জীবিকার তাগিদে এই রোবটিক শহরেই আমার ঈদ উদযাপ করতে হয়েছে রোবটের মতোই। এই শহরে আমরা কোন বন্ধু নেই বড্ড অসহায় ভাবে ঈদকে বিদায় দিতে হল। আজ আমার প্রিয় শহরে আমার সকল বন্ধুরা এক হয়েছে দীর্ঘ্য ১০ বছর পর অন্নদা স্কুলের মাঠে। আমিও তাদের আয়োজিত এই উৎসবের আনন্দের আংশিদার হতে চেয়েছিলাম। ভেবেছিলাম ১০ বছর পর হয়তো আবারও ফিরে পাব হারিয়ে যাওয়া শৈশবের কিছুটা অংশ ক্ষণিকের জন্য হলে। হারিয়ে যাওয়া কোন এক বন্ধুকে জড়িয়ে ধরে বলব কি খবর দোস্ত কদিন কদিন দেখিনি .............. কিন্তু জীবিকা, ব্যস্ততা আর পারিবারিক দায়িত্ববোধের কাছে আত্নসর্মপণ করতে হল। প্রিয় শহর ব্রাহ্মণবাড়ীয়া ,
আমি তোমাকে ভুলিনি। প্রাণহীন এই শহরে যতবারই একটু সময় পাই আমি ছুঁতে চাই তোমার বুক। বড্ড রোবটিক হয়েগেছে আমার এই জীবন। অনুভূতিগুলো কেমন যেন ধূসর হয়ে যাচ্ছে। আনন্দকে প্রায়ই বাধ্য হয়েই কর্তব্য হিসেবে গ্রহণ করতে হচ্ছে।
আমার মত এই শহরে হয়তো অনেকেই আছেন। নিতান্ত বাধ্য হয়েই ঈদ উযাপন করতে হয়েছে। চার দেওয়ালের গন্ডিতে কম্পিউটার নামক যন্ত্রের সঙ্গে কিংবা টেলিভিশন নামক কৃত্রিম বিনোদন কেনা-বেচার বক্সটাকে সঙ্গী করে।
এত কিছুর পরও এই শহর নিয়ে আমার অভিযোগ নেই। কেননা এই শহর আমাকে দিয়েছে জীবিকা। দিয়েছে স্বপ্নকে বাস্তবায়ন করার সুযোগ। সবাইকে ঈদ মোবারক
Click This Link
শাওন বলেছেন:
মামীসহ আশাকরি ঈদ ভালো কেটেছে ।
ফ্রুলিংক্স বলেছেন:
আগামী ঈদের শুভেচ্ছা এখনই জানিয়ে রাখলাম। দেশ থেকে আসার পর আমার মোবাইল কয়েকমাসের জন্য হাপিস। তাই ঈদে মোটামুটি বেচে গেলাম
লেখক বলেছেন: এস.এম.এস -এ চাঁন্দা ?? এই ভাবে ধান্দা !
আপনাকেও আগে-ভাগে 'হ্যাপি ম্যারেজ ডে' জানায় রাখলাম ![]()
আবু সালেহ বলেছেন:
অপেক্ষা করি, কর্পোরেট জগতের বাইরে প্রিয় কোন বন্ধুর এস.এম.এস আসে কি না। ??
তা আসছে কিনা তা তো জানলাম না......
এরশাদ বাদশা বলেছেন:
আমি তো আপনার কর্পোরেট জগতের কেউ না। তাহলে আমার মেইল রিপ্লাই দিলেন না ক্যা????ভাইজান কেমন আছেন? মিস করি আপনারে...
লেখক বলেছেন: দুঃখিত ! ![]()
আমি আবার আপনা কে ফেস বুক থেকে ম্যাসেজ পাঠাইছিলাম।
ব্যাটে বলে হয় নাই আর কি ![]()
লেখক বলেছেন: পুরানো ফেস বুক বেশ ভালো ছিল, নতুন এডিশন জঘন্য হইছে।
বেশীর ভাগ মানুষই অপছন্দ করছে নতুন ভার্সন।
জিমেইলে তো আপনাকে দেখি না ?


















