হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

পরামর্শ চাচ্ছি : ডিজিট্যাল ক্যামেরার জন্য কোন ব্যাটারী কিনবো ?

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫২

শেয়ার করুন:                   Facebook

ডিজিট্যাল ক্যামেরার ব্যাটারী নিয়ে খুব সমস্যায় আছি। সহ ব্লগারদের পরামর্শ প্রয়োজন।
আমার এস ৭৫০ মডেলের স্যামসাং ৭.২ মেগা প্রিক্সেল ক্যামেরার জন্য কোন রিচার্জেবল ব্যাটারী ভালো হবে ?
আমি এমন এক জোড়া ব্যাটারী চাচ্ছি যা দিয়ে কয়েকশত ছবি তোলা যাবে। অফুরন্ত চার্জ থাকবে।
ব্যাটারীর দাম, কোন মার্কেট থেকে কিনলে আসল ব্যাটারী পাওয়া যাবে জানা প্রয়োজন।
জরুরী ভিত্তিতে, পরামর্শ চাচ্ছি সহ ব্লগারদের কাছ থেকে।


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ডিজিট্যাল ক্যামেরার ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে ।

 

  • ৪০ টি মন্তব্য
  • ৩৫১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৭
comment by: অ্যালন বলেছেন: উ..
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০২

লেখক বলেছেন: এইটা আবার কোন ব্র্যান্ডের ব্যাটারী ?
দাম কত ? কই পামু ? ;)

[আমার আসলেই পরামর্শ দরকার জানলে দ্রুত বলেন]

২. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৯
comment by: আরিফ থেকে আনা বলেছেন: সানলাইট ব্যাটারী


এই অ্যাডটা দেখেন নাই?

আলু আলু, বেশী আলু, ছন্দে ছন্দে মন মাতালু /:)
সানলাইট সানলাইট ব্যাটারী
৩. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০১
comment by: মিলটন বলেছেন: কেন ঝড়ো আপনার ক্যামেরায় পেনসিল টাইপ ব্যাটারী ইউজ করতে হয়?
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৫

লেখক বলেছেন: হ্যা ভাই, 'এএ' টাইপের রিচার্জএবল ব্যাটারী।
আপনেরটা কি মোবাইলের মত চার্জ দেওয়ার সিস্টেম ?

৪. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০১
comment by: চিকনমিয়া বলেছেন: আমি এইডা করতাচি, ভালো দোকাণথুন কিনবা, ৫০০ টাকা পড়বো ২ ডা
২ নম্বর পড়লে খেলা ফাইনাল

এইডা আমি ব্যবহার করতাছি, দারুন কাজ দিতাছে

৫. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০২
comment by: চিকনমিয়া বলেছেন: ২ নং সনি থেইকা সাবধান

পেনাসনিক ২ ডা ৭০০ টাকা পড়বো,
নইলে সনি রেঙগসে র ক্যামেরা সেকশনে ব্যাটারী বেচে,
৬. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৩
comment by: বিডি আইডল বলেছেন: লিথিয়াম ব্যাটারি ওয়ালা ক্যামেরা ব্যবহার করেন..
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১৮

লেখক বলেছেন: ব্যাটারীর জন্য ক্যামেরা বদলায় ফেলমু ?!
এতো টাকা দিবো কে ?

৭. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৭
comment by: হৃদয়হীনা বলেছেন: চরি। আমি এই ব্যাপারে বিশেষ অজ্ঞ।
৮. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৭
comment by: ম. রহমান বলেছেন: ব্যাটারির প্যাকেটে লেখা থাকে আপনি ১০০০বার অথবা ... বার রিচার্জ করতে পারবেন....সনি, এর্নাজি,সানিও সবগুলোই ভালো যদি আসল টা কিনতে পারেন....

চিকন মিয়া +
৯. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৯
comment by: অ্যালন বলেছেন: না মামা..আসলে কথা হলো..প্রথম আলো ব্লগে যদি যাই কখনো..তাই আগে থেকে "উ" প্র্যাকটিস করতেছি..যা দেখলাম ওই খানে "উ" এর বেশি লিখাই বিপদজনক.. :(

লিন্ক..কিলিয়ার হপেন..পড়িলে.. ;)
Click This Link
১০. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১১
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: আমি এতো দিন "সনি সাইবার শট ২১০০ mAh আর SANYO 2700 mAh ব্যাটারী ব্যবহার করছি, SANYO এর দম ফুরায় গেছে, সাইবার শট চলছে।
১১. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১২
comment by: েক আিম বলেছেন: ব্যাটারী প্যাক ইউজ করেন: বসুন্ধরা সিটি তে ক্যামেরা জোন বা ক্যামেরা গিয়ার নামে একটা দোকান আছে: ঐ খানে পাবেন। ধন্যবাদ।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১৫

লেখক বলেছেন: ব্যাটারী প্যাক জিনিস টা কি ?
যদি বুঝায় কইতেন।

১২. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১২
comment by: আছহাবুল ইয়ামিন বলেছেন: চিকনমিয়ার কথাটা বলাটা জন্যই ঢুকছিলাম। বসুন্ধরা সিটির নিচতলা থেকে ১জোড়া কিনছিলাম সম্ভবত ৪০০ টাকা দিয়ে (প্রায় এক বছর আগে)। এটি অরিজিনাল কি না জানি না কিন্তু ক্যামেরার সাথে আসা সনি রিচার্জেবলের চাইতে ভালো কাজ দিয়েছে - এক চার্জে ২০০ উপর ছবি উঠে অনায়াসে।

নকল ব্যটারী চেনার একটা সহজ টিপস (যদিও ফুলপ্রুফ না): নকল ব্যাটারীগুলো সাধারনত অনেক হালকা হয়। যেটি বাজারে যে সনি পাওয়া যায় সেটি হাতে নিলেই বুঝতে পারবেন
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:২৪

লেখক বলেছেন: ব্যাটারী ওইটা কোন ব্র্যান্ডে ছিল ? সানিও ?

১৩. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১৩
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: চিকন ভাইজান কে অনেক ধন্যবাদ। পরামিশ দেওয়ানের জন্য।
১৪. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১৬
comment by: মাত্রা আন্ধা বলেছেন: ইস্টার্ণ প্লাজার উল্টোদিকে নাহার প্লাজার চারতলায় সিডিএমএ নামের দোকানে গেলে একটা খবর পেতে পারেন।

বিনা টাকায় কেমন বিজ্ঞাপণ দিলাম। নিজের খেয়ে পরের......
১৫. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:২১
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: @ মাত্রা আন্ধা
এইটা কি কইলেন ? কি খবর পামু !
আপনেই ডিটেল কন ।
১৬. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:২৬
comment by: আছহাবুল ইয়ামিন বলেছেন: হ্যাঁ, সানিও। ছবির ব্যাটারিটাই
১৭. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫০
comment by: আবু সালেহ বলেছেন:
ঝড়ো ভাই এত ঝামেলার দরকার কি???
আর আমি আছিনা.....সব ঝামেলা আমার...
শুধু ক্যামরাটা আমারে দিয়া দেন ...ঝামেলা আমি সামলামু...
১৮. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৪
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: হ ... চোরের ডরে মাটিতে খাই আর কি ;)
১৯. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১১
comment by: মিলটন বলেছেন: আমার সনি সাইবার শট এর ব্যাটারীটার ছবি নিচে দিলাম আর ওটার চার্জ করার ইউনিট আলাদা।

২০. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৩
comment by: অ্যালন বলেছেন: মামা..আবু সালেহ কিন্তু খাডি কতা বোলছে.. ;)
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২০

লেখক বলেছেন: আফনের 'আবু সালেহ' র অন-লাইন উকিল গিরি করন লাগতো না ;)

২১. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২১
comment by: ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন খলজি বলেছেন: আপনি বৃক্ষ পত্র ব্যবহার করিয়া দেখিতে পারেন। সম্প্রতি জনৈক বঙ্গ সন্তান বৃক্ষ পত্র দ্বারা মোবাইল ফোন রিচার্জ করিবার পদ্ধতি আবিস্কার করিয়াছে।
২২. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২৮
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: কোন ব্র্যান্ডের বৃক্ষ পত্র ?
কয়েক দিন আগেতো আরেক বঙ্গ সন্তান পানি দ্বারা গাড়ী চালাইয়াছিল। উহা কি আপনার স্বরনে নাই ? ;)

২৩. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৪
comment by: আবু সালেহ বলেছেন:
কবে দিবেন তাই কন????
২৪. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৮
comment by: দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
SANYO 2700 mAh দিয়া আমি হাইয়েষ্ট ৪০০ তুলছি। লো ব্যাটারী দেখাইছিলো। ৬ মাস হইছে।

বিসিএস কম্পু সিটি (আইডিবি) থিকা কিনছিলাম।
২৫. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৭
comment by: মিঠি বলেছেন: বেস্ট হল লিথিয়াম ব্যাটারী..যদি পেন্সিল ব্যাটারী হয় তবে ....ভাল কোম্পানীর রিচার্জেবল ব্যটারী
২৬. ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৩
comment by: হাসান বিপুল বলেছেন: আইডিবির চারতলায় "ইনপেস" নামে একটি দোকান আছে। এরা পিসি বিক্রী করে না, বরং স্পেয়ার আইটেম বিক্রী করে।

দোকানের মালিক ভদ্রলোকের নাম মামুন। আগে সম্পর্ক ছিল না, তবে ক্রেতা হিসেবে একটি যোগাযোগ তৈরি হয়েছে। মামুন সাহেবের কাছে গেলে উনি সোজা আপনাকে বলে দেবেন কোনটা এক নম্বর আর কোনটা দুই নম্বর ব্যাটারি।

সম্ভবত আমাকে উনি নামে চিনবেন না, তবে চেহারায় চেনেন। ফলে যায়যায়দিনের হাসান বিপুল বললেও হয়তো লাভ হবে না।

প্রায় ৬ মাস আগে দেখেছিলাম এ দোকানে স্যানিও ব্যটারি ২৭০০ মিলি অ্যাম্প পাওয়া যাচ্ছে।

আরো একটি ফ্রি টিপ দেই, ক্যামেরার এলসিডি মনিটর/লাইভ ভিউ অন করে রাখবেন না, এতে ব্যাটারি অনেক দ্রুত চার্জ হারায়।
২৭. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৪
comment by: অ্যালন বলেছেন: অ.. :(

তাইলে আমারে দেন..দেখি পাম দিয়া হইলেও যদি চালাইতে পারি..তার্পর সুন্দর সুন্দর ফটো পাঠামুনে মামা..ইয়াগো.. ;)
২৮. ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৭
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: হাসান বিপুল :
ভালো পরামর্শের জন্য ধন্যবাদ।
ব্যাটারীর mAh জিনিস টা কি ? যত বেশী mAh ব্যাটারী কি তত ক্ষমতাবান ?

আপনার টিপস মনে থাকবে।
২৯. ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৬
comment by: দূর্ভাষী বলেছেন: বসুন্ধরা সিটিতে বা ইষ্টার্ন প্লাজায় গিয়ে খুজুন আসল জিনিস পাবেন। স্টেডিয়াম মার্কেটে যাইয়েন না, গেলে খবর আছে।
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৫

লেখক বলেছেন: ৭/৮ দিন আগে স্টেডিয়াম মার্কেট থেকে একজোড়া সাইবার শট কিনেই ধরা খাইছি ! :(

৩০. ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫১
comment by: রাজীব বলেছেন: আমি থাইল্যান্ড থেকে নরমাল ব্যাটারী কিনেছিলাম। ১০০ বাথ দিয়ে ৬টি। প্রতি জোড়া দিয়ে প্রায় ১৫০ টি ছবি তুলেছি।
৩১. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:১৬
comment by: চিকনমিয়া বলেছেন: MAH হইলো মিলিএম্প আওয়ার,
সোজা কথা হইলো এইডা যত বেশী হইবো , বেটারির ক্ষমতা তত বেশী হইবো, চার্জ বেশীক্ষন থাকবো
৩২. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৬
comment by: ফ্রুলিংক্স বলেছেন: চুলার ব্যাটারি ব্যবহার করেন:)

ইলেকট্রিসিটি না থাকলেও চলবো
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৪২

লেখক বলেছেন: আপনে কতদিন যাবৎ চুলার ব্যাটারি জিনিস ব্যবহার করতেছেন ?
ইলেকট্রিসিটি নিয়া চিন্তা নাই - আমাদের দেশে এগুলা বহুত আছে, এখন বিদেশে রপ্তানী করার চিন্তা ভাবনা চলছে। ;)

 

 


একজন অতি ফাও প্রানী ! সাহিত্যহীন সুখি জীবন যাপন করছি !! শিখছি কি করতে হবে আর কি করতে হবে না...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬৬৪৮৯