হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

প্রথম শাড়ী কেনার অভিজ্ঞতা

২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৫

শেয়ার করুন:                   Facebook

দেশের উত্তরাঞ্চলটা ঘুরে দেখবো বলে বের হয়েছি। মা বলল- রাজশাহী যখন যাবি, ওখান থেকে রাজশাহী সিল্কের শাড়ী নিয়ে আসিছ। আমি জীবনে কোন দিন শাড়ী কিনি নাই। তবে মনে মনে ঠিক করেছিলাম দোকানদার বিরাট একটা দাম চাইলেই আমি ৭০০/৮০০টাকা বলে শাড়ী কিনে নিয়ে আসবো।

দিনাজপুর, চাঁপাই নবাবগঞ্জ ঘুরে বিকালে আসলাম রাজশাহী শহরে। রিক্সা ভাড়া করে শহর দেখতে বের হোলাম। ঘুরেতে ঘুরেতে রাতে হাজির হোলাম সপুরা সিল্ক মিলস লিঃ এর ফ্যাক্টরি আর শোরুমে। মিলের প্রোডাকশন প্রসেস দেখে গেলাম শে-রুমে। বিশাল বড় শো-রুম, আমি শাড়ীর ব্লকে ঢুকলাম। হাজাম হাজার রং-বেরং এর শাড়ী। একটার সাথে আরেকটার তেমন কোন মিল নাই। দেখেই মাথা আউলা হয়ে যায়। কোন শাড়ীটা নিব বুঝতে পারছি না। বুঝতে পারলাম দোকানে ঢুকে কেমনে মেয়েদের মাথা খারাপ হয়।

শাড়ী মনে হয় কিনতেই পারবো না। এবার অন্য ব্লকে গেলাম যেখানে পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, শাল, ফতুয়া, থান কাপড় ইত্যাদি। একটা শাল পছন্দ করলাম। আবার গেলাম শাড়ীর ব্লকে, কেনান শাড়ী না কিনে ঢাকায় ফেরা ঠিক হবে না। বেশী ঘাটাঘাটি না করে দ্রুত একটা শাড়ী পছন্দ করলাম, আল্লাহ বাচাইছে, দামাদামীর ভেজাল নাই, ফিক্সড প্রাইস। বিল পেমেন্ট করে দ্রুত স্থান ত্যাগ করলাম।

এইসব ভেজাইলা জায়গায় যত কম যাওয়া যায় ততই উত্তম।

স্মুতি : ১৫ নভেম্বর ২০০৮, শনিবার, রাত।
স্খান : সপুরা সিল্ক মিলস লিঃ, উপশহর, রাজশাহী।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ২১ টি মন্তব্য
  • ১৭৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৮
comment by: নকীবুল বারী বলেছেন: একা গেছিলেন???
২. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০২
comment by: মদন বলেছেন: আপনার মাথা আউলানোতে আপনি শাড়ী কিনতে চান নাই, আর মেয়েদের মাথা আউলাইলে শাড়ী কিনা দোকান খালি কইরা দিতো। এই হইলো ছেলে আর মেয়েতে মাথা আউলানির পার্থক্য :)
২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: হিক হিক !!
শাড়ীর দোকার হইলো দূযোগপূর্ন জায়গা। ;)

৩. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৪
comment by: জেরী বলেছেন: ইদানিং সিল্ক শাড়ী ফিক্সড প্রাইস করাই থাকে। দরদামের ঝামেলা কমে এতে। কিন্তু সমস্যা হচ্ছে এগুলো লন্ড্রি ছাড়া ঘরে ওয়াশ করতে গেলেই বারোটা বাজে.........।
৪. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১০
comment by: অরণ্য আনাম বলেছেন: আমার আপু বা মা যখনই শাড়ি কিনতে যেত আমাকে নিয়ে যেত। আমি নাকী ভালো শাড়ি পছন্দ করতে পারি। তবে আমি শাড়ি কিনতে গেলে দোকানি অস্থির থাকে, কারণ- আমি শাড়ি না ঘেটে এক পাশ দেখেই বলতে পারি শাড়িটা কেমন।


আমি যে শাড়ি মা-র জন্য কিনে আনি সবাই সেটা নিয়ে হিংসায় মরে। তবে এখন আর শাড়ি কেনা হয় না। মা থাকে চাঁদপুরে আর আমি ঢাকাতেই আছি।
২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: আপনি তাহলে এই লাইনে অভিজ্ঞ লোক।

৫. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৩
comment by: বেরসিক বলেছেন: গত ঈদে গেসিলাম। দোকানদার পাত্তা দেয় না !! :(
৬. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৩
comment by: জানা বলেছেন:

আর মা'র জন্য শাড়ী না কিনেই ফিরে এলেন? ঢাকাতেও তো একাধিক সফুরা সিল্কের শো-রুম আছে। এবার না হয় মা'কে সাথে নিয়েই তাঁর পছন্দমত কিনে ফেলুন আর মা'সহ আইসক্রিম খেয়ে বাসায় ফিরুন। মাথা ঠান্ডা থাকবে, মনও ভাল হয়ে যাবে। :)
২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১০

লেখক বলেছেন: শাড়ী কিনেই ঘরে ফিরেছি। নো টেনশন
শাড়ীর দোকানে যাওয়ার আর ইচ্ছা নাই ;)
ভেজাইলা জায়গা।

৭. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২১
comment by: মদন বলেছেন: জানা'বু, শব্দটা হবে সপুরা ;)
৮. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩২
comment by: জানা বলেছেন:
ওহ তাইতো। ভুল হয়েছে। ধন্যবাদ মদন।

৯. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪০
comment by: সুরভিছায়া বলেছেন: সপুরা সিল্কের ব্যাপারে আমার একটু পক্ষপাত আছে , এটার ম্যানেজার বা এম ডি --- এমন পোষ্টে একজন মহান ব্যক্তি আছেন যার কথা পত্রিকায় পড়ে জানতে পেরে সপুরা শাড়ির জন্য আগ্রহ বেড়ে গেছে ।
২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১২

লেখক বলেছেন: ভদ্র লোকের নাম কি জানতে পারি ?

১০. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৪
comment by: কালপুরুষ বলেছেন: আমারে না জিগায়া রাজশাহী যাওনের লাইগা মাইনাস। তয় লেখায় পেলাস।
২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: রিক্সা দিয়ে রাজশাহী শহর ঘুরছি, পদ্মার পাড়ে চটপটি নামক একটা পদার্থ খাইছিলাম। নেক্টট টাইম গেলে আপনাকে জানামু নে ;)
জায়গা পছন্দ হইছে।

১১. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫১
comment by: মদন বলেছেন: সপুরা সিল্ক এবং উষা সিল্ক দুটি প্রতিষ্ঠানই বেশ বড় এবং তাদের ডিজাইনও বৈচিত্রপুর্ন। কিন্তু আমার কাছে দোয়েল সিল্কের ডিজাইন বেশি ভাল লাগে।
১২. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৭
comment by: আখসানুল বলেছেন: শাড়ি কেনা ভয়াবহ পরিশ্রমের একটা কাজ।
আমার ছোট ভাই বেতনের টাকায় শাড়ি কিনে আনছে মায়ের জন্য।
মা বলেন এইটা লুঙ্গির ডিজাইন এবং সেই রকমের একটা লুঙ্গিও অনেকদিন পর কেনা হয়েছিল।
১৩. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১২
comment by: মিলটন বলেছেন: ঝড়ো, রাজশাহী কেমন লাগলো? রাজশাহীতে কোথায় ছিলেন? হঠাৎ নর্থবেংগল সফর? ব্যাপার কি?
১৪. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: মিলটন ভাই :
দিনাজপুর, রাজশাহী, চাপাই নবাবগঞ্জ - এ বিরাট একটা ঝড়ো টু্র শেষ করলাম মাত্র ৩ দিনে। রাজশাহীতে ছিলাম হোটেল মিড টাউন ইন্টারন্যাশনাল (সাহেব বাজার)।

অনেকদিনের প্লান ছিল নর্থ বেঙ্গলে ঘুরবো।
রিফ্রেশমেন্ট টুর ছিল, অন্য কিছু না।
১৫. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
comment by: মিলটন বলেছেন: ধন্যবাদ ঝড়ো।
১৬. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩২
comment by: ফারহান দাউদ বলেছেন: আম্মার জন্য একবার কিনছিলাম,বিশাল ভেজালের কাজ। আর ঐমুখে যাই নাই।

 

 


একজন অতি ফাও প্রানী ! সাহিত্যহীন সুখি জীবন যাপন করছি !! শিখছি কি করতে হবে আর কি করতে হবে না...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬৬৪৯৩