আমার প্রিয় পোস্ট

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

ঝড়ো’র প্রথম কনে দেখা

২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৫

শেয়ারঃ
0 0 0

প্রথম কনে দেখতে গিয়েছিলাম যখন আমি স্কুলে পড়ি, মামা’র জন্য। আর এই শুক্রবার দেখতে গেলাম নিজের জন্য B-)। কেমন কেমন যেন লাগতেছিল, কিছুটা অসস্থিকর, কিছুটা বিব্রতকর। আবার মজাও পাইতেছিলাম। আমার সাথে ছিল আমার মা, বোন, মামী আর পিচ্চি মামাতো ভাই, আমার এক সিনিয়র ফ্রেন্ড। আর মেয়ের সাথে ছিল ওর মা-বাবা, খালা আর মামা। মিডিল ম্যান হিসাবে ছিল আমার খালু আর ওনার এক বন্ধু। রেস্ট্রুরেন্টের খাবার টেবিলে আলাপ হচ্ছে বিভিন্ন বিষয়ে, মাঝে মাঝে আমার প্রসঙ্গ আসছে, আমি হাসি মুখে রিপ্লাই দিচ্ছি। ;)

আমি আর মেয়ে দুইজন টেবিলের দুই প্রান্তে বসেছি। মুরুব্বিদের দৃষ্টির ফাঁক ফোকর পেরিয়ে একঝলক দেখে নিলাম মেয়েকে। সেও দেখলাম একই পদ্ধতি অনুসরন করছে। দুই জনের দৃষ্টিই কৌতুহলপূর্ন। মেয়ের সাথে আমার পরিবারের সদস্যদের আলাপ হচ্ছে, আমার বোনের সাথে মনে হয় বেশ খাতির হয়ে গেছে !

মেয়ের সাথে আলাদা কথা বলার ইচ্ছা ছিল। সুযোগ করে দিল খালুর বন্ধু। ছোট একটা টেবিলের দুই প্রান্তে মুখোমুখি বসলাম। দুই/চার কথার পর কোন এক কথার সুত্র ধরে দুষ্টমির লাইনে চলে গেলাম। যেমন, আমি প্রথম মেয়ে দেখতে গিয়েছিলাম আমার মামা’র জন্য এবার আসলাম নিজের জন্য। আপনি এ পর্যন্ত কয়জন ছেলে দেখেছেন ? আমার মাত্র দেখা শুরু হয়েছে। আপনার কি ধরনের ছেলে পছন্দ বলেন, আমিও ছেলে খুজি আপনার জন্য ......। :P

আমার সিনিয়র বন্ধুটি এবার আমাদের সাথে যোগ দিলেন। আমাদের আড্ডা জমে উঠেছে। কে বলবে আমি মেয়ে দেখতে এসেছি না আড্ডা দিতে এসেছি ? দরজার পাশে দুই পরে অভিভাবগদের আনাগোনা লক্ষ্য করলাম। বুঝলাম আমরা মনে হয় একটু বেশী সময় ধরে আলাপ করছি।

নিজে জন্য প্রথম কনে দেখা আনন্দের সাথে শেষ হলো। এখন আর চিন্তা নাই, বিষয়টা বুঝে আসছে। মজাও পেয়েছি অনেক। আরো কনে দেখবো কি না ভাবছি ! B-);)


প্রথম কনে দেখার স্মৃতি : ২১ নভেম্বর ২০০৮ইং, শুক্রবার, বিকাল-৪:০৫।
স্খান : ধানমন্ডি, ঢাকা।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিআমার দিনকাল  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪১
শাওন বলেছেন:

মামা বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলেন , আপনার জন্য আপনার ভাগ্নের বিয়েটা দেরী হয়ে যাচ্ছে । :(
২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: দেখি কপালে কি আছে !!
আমার বিয়ার বয়স তো মাত্র শুরু হইলো ;)
দোয়া কইরো :)

৩. ২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৪
চোরকাঁটা বলেছেন: এইবার কবুল কন!!
নাইলে পরে, যেইটারে দেখবেন হেইটারেই দিল মিলাইতে ইচ্ছা করবো ;)
:D :P ;)
২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: আমারো এই সন্দেহ হইতেছে ... যারে দেখুম তারেই ভালো লাগবে।
কপালে কি আছে কে জানে ?

৪. ২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৬
ঝড়ো হাওয়া বলেছেন: অচেনা বাঙালি :
এইগুলান কি কন ? ডর খাওয়াইয়েন না মিয়া ? :)
৫. ২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৭
এক প্রযুক্তিবিদ বলেছেন: "প্রথম কনে দেখার স্মৃতি : ২১ নভেম্বর ২০০৮ইং, শুক্রবার, বিকাল-৪:০৫।
স্খান : ধানমন্ডি, ঢাকা।"
-- এইবার ফোন নম্বরটাও দিয়া দেন! ;)
২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: শুধু ফোন নম্বার-ই কি লাগবো ?
না কি বায়োডাটাও দিতে হইবো ;)

৬. ২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫০
জেরী বলেছেন: প্রথম কনে দেখার ফাইনাল রেজাল্ট জাতি জানতে চায়:):)
২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: আমার ব্লগের পর্দায় দৃষ্টি রাখুন ;)
ইনশাআল্লাহ জানানো হইবে ।

৭. ২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫০
...অসমাপ্ত বলেছেন: "আরো কনে দেখবো কি না ভাবছি ! B-);)"

খাইছে..... নারিবাদীগণ ...চিইন্যা রাখেন। ;)
০২ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: হা হা হা ... চিনে রাথেন ;)

৮. ২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫২
নিবিড় বলেছেন: আপডেট জানায়েন ২।৩।৪।৫...।সব
৯. ২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৯
চিলে কোঠার সেপাই বলেছেন:

দেরী না কইরা VIVAH দেইখা ফালান।
প্রাক বিবাহ প্রস্তুতি,অ্যারেন্জ ম্যরেজ সবকিছু নিয়ে করা ভাল একটা মুভি..
শহীদ কাপুর আর আমৃতা অভিনীত অনবদ্য একটা মুভি।

অফটপিকঃ বিয়ের দাওয়াত পাইতাম ছাঈ।
২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: ছবিটা দেখতে পারবো কি না কে জানে ?
আমি আবার হিন্দি মুভি দেখিনা বহু বছর।

১০. ২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৮
মাহবুব সুমন বলেছেন: খাইছে :( আরেকটা ভালো ছেলে গেলো :(
১১. ২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: কথা তো ভাইঙ্গা কইলেন না মিয়া...মাইনাচ। কি কথা হইচিলো?;)
১২. ২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০২
রিক্তা বলেছেন: একটার পর একটা কনে দেখেন আর মজা পান। অদ্ভুত কিছু মানুষের মন মানসিকতা। বিয়ের আগে দেখে কনের রূপ আর বিয়ের পরে খোঁজে বউয়ের গুণ। ইদানীং আবার কিছু যোগ হয়েছে তা হল-ধন-সম্পদওয়ালা কনের বাবাকে প্রাধান্য দেয়া।

@মাহবুব সুমন ,@অচেনা বাঙালী বিবাহ করলে ছেলেরা জবাই হয় বা ভালো ছেলে গেলো ...., ইত্যাদি হয় যেসব পুরুষ স্ত্রৈণ থাকে তাদের বেলায়। বাংলাদেশের ৯৫% পুরুষ স্ত্রৈণ নয়। মাত্র ৫% পুরষের বেলায় এসব কথা বলা যায়।
প্রতিদিন পেপার খুললে যৌতুকের জন্য বা তুচ্ছ কারণে শ্বশুরবাড়ীর লোকজন কর্তৃক মেয়েরা নির্যাতিত হওয়ার খবর দেখা যায়। তাহলে মেয়েদের বেলায় কি বলা যায় বলুনতো? খাইছে জীবিত লাশ হইতে যাইতেছো ! অথবা সাবধান হও গো মেয়ে জীবনমৃত হইয়া থাকতে হইবে !
১৩. ২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২১
ঝড়ো হাওয়া বলেছেন: রিক্তা :
আপু, দয়া করে পোষ্টটা এভাবে দেখবেন না। এটা একটা ফানি পোষ্ট। সেই হিসাবেই আমার পুরানো বন্ধু "মাহবুব সুমন" ও "অচেনা বাঙ্গালী" এই মন্তব্য করেছেন।

আমি মেয়ের প্রতি অসম্মান প্রদর্শন করে "মজা" শব্দটা ব্যবহার করিনি। আসলে ওনার সাথে আমার খুব প্রানবন্ত কথা হয়েছে, যা আমি আশা করিনি। তাছাড়া সব কথাও আমি পোষ্টে লিখিনি।

আপনার অবগতির জন্য বলছি, আমি ভালো একজন মানুষ খুজছি, যে আমার সাথে সহজ একটা জীবন অতিবাহিত করতে পারবে।

ধন্যবাদ।
১৪. ২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০০
ফ্রুলিংক্স বলেছেন: সময় তো বেশি নাই। কোরবানী তো সামনেই। এক গরুতে দুইটা ;)

উফ, কেন যে ৩/৪ মাস আগে দেশে গেলাম। না হলে তো আগামী মাসেই একবার যেতে পারতাম :(

বেশি দেইখেন না। পরে আউলাই ফেলবেন। আমার ইউনি ফাজিল বসের উপদেশ: "মেয়ে দেখার আগে মেয়ের মা'কে দেখো "। বুঝলেন কিছু। অবশ্য আপনি সমঝদার। ইশারাই কাফি :)

সামনে শীত। তাড়াতাড়ি কাম সারেন। শুভকামনা।
১৫. ২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৬
রিক্তা বলেছেন: @ঝড়ো হাওয়া আপনি কিন্তু শিরোনামে ফান পোষ্ট লিখতে পারতেন। আমার মন্তব্যগুলি বাস্তব দেখা থেকে লেখা তবুও কট্টর সমালোচনা হয়ে গেছে বলে দুঃখিত। আপনার চাওয়াটা ব্যতিক্রম লাগলো ।রূপের চেয়ে গুণকে প্রাধান্য দিয়েছেন বলে আপনাকে স্যালুট জানাই। আশা করছি আপনার কাঙ্খিত ভালো মানুষকে জীবনসাথী হিসাবে পাবেন।
২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: আসলে আমার ব্লগ স্টাইল-ই এরকম। যার জন্য আলাদা করে "ফান পোষ্ট" লেখার প্রয়োজন অনুভব করিনি কখনো।
এতো দুঃখিত হবার কিছু নাই, কারন আপনার ধারনা ভুল নয়, প্রায়ই এমন ঘটে।

শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ।

১৬. ২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪২
শাওন বলেছেন: সরি গায়ে পড়ে ঝগড়া করতে আসিনি । তবে লেখার ঠিক উপরেই
হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

এটি পড়া উচিৎ ছিলো রিক্তাপুর ।

মামার কথা রিপিট করি : এতো দুঃখিত হবার কিছু নাই, কারন আপনার ধারনা ভুল নয়, প্রায়ই এমন ঘটে।
২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: ভাইগনা তোমার কনে দেখার কি হইলো ?
আমার জন্য শক্ত করে দোয়া কইরো ... বিবাহ নিয়া দ্বিধা দ্বন্দে আছি ;)

১৭. ২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৪
ভাইরাস! বলেছেন: বিয়া শেস পর্যন্ত হইসিলো কিনা আপডেট জানায়েন
১৮. ২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৬
কঁাকন বলেছেন: বিবাহ মোবারক ;)
১৯. ২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৪
আকাশনীল বলেছেন: ব্যাপক মজার পোস্ট, পড়ে মজা পাইলাম।। আরো ডিটেইলস জানতে চাই, সেই সাথে নতুন পাত্রী দেখার ঘটনাও:)
"মেয়ে দেখার আগে মেয়ের মা'কে দেখো " কমেন্ট টা পড়ে হাসতে হাসতে গড়াগড়ি;)
২০. ২৫ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩০
সাব্বির বলেছেন: ২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫০
লেখক বলেছেন: ভাইগনা তোমার কনে দেখার কি হইলো ?
আমার জন্য শক্ত করে দোয়া কইরো ... বিবাহ নিয়া দ্বিধা দ্বন্দে আছি
..........................
২২. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৭
সবুজ বলেছেন: বেশি দেখা দেখির কাম নাই...

আল্লার নাম নিয়া গলায় দড়ি দিয়া দেন...



২৩. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৬
পথিক!!!!!!! বলেছেন: তো বিয়া কবে
কনে পছন্দ হয়নাই

আমার তো উল্টো হৈছিলো

জীবনে একটা মেয়েকেই এভাবে দেখা দেখি হয়েছিল

আমি তার সাথে প্রায় একাএকাই আধ ঘন্টা খানেক কথা বার্তা বললাম
আড্ডা ভালই জমিযেছিলাম
....
এবং আমার মনে হয়েছে এভাবে মেয়ে দেখা আর রিজেক্ট করা ঠিক মনপুত: বিষয় না

কেনো জানি বিষয়টার মধ্যে এক পক্ষ আরেক পক্ষকে আন্ডারস্টিমেট করে ফেলার মত ঘটনা ঘটে যখন ....না করা হয়।
২৪. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৮
পথিক!!!!!!! বলেছেন: আমি তাই দেখা দেখির মধ্যে নাই আর

বিয়ের মধ্যেও নাই আর ......এখন ..

আমি উধাও আমারই মাঝে
২৫. ০২ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:২৮
নূর-ই-হাফসা বলেছেন: যাকে দেখছেন তাকে কেমন লাগছে বলেন নি। যদি ভাল লাগে তাহলে আর মেয়ে না দেখে বিয়ে করে ফেলেন। বারবার মেয়ে দেখা ঝামেলার ব্যাপার।
২৮. ০২ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৮
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ইন্নালিল্লাহ... :(
আরো এক্টা উইকেট গেল.


কনগ্রেটস ম্যান :) .... আপ্নার কামে লাগতে পারে ভাইবা এক্টা লিংক দিলাম ;)

http://amarblog.com/molecule/21691 এই লিংকে যাইয়া পয়লা লিংক থিক্কা পড়া শুরু কইরেন ;)
২৯. ১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩১
আবু সালেহ বলেছেন:

আরে বাহ!!!

যাক ঘটনা তাহলে খুব তাড়াতাড়ি একটা ঘটতে যাচ্ছে.....
ঝড়ো ভাই তাড়াতাড়ি করেন...

পরবর্তী আপডেট কি???
৩০. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১১
অ্যালন বলেছেন:
মামা..আমি কৈ আছিলাম ওই দিন..:||

মামিকে আমার সালাম দিয়েন..আর আপ্নিকি সাম্নের কোরবানী ঈদের আগেই কোরবানী হৈবেন..চিঠি লিখে জানায়েন মামা..;)
৩১. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১১
মৈথুনানন্দ বলেছেন: প্রথম মাকাল ফল কবে দেখেছিলে মনে আছে? ;)

 

মোট সময় লেগেছে ০.৯৬৯৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একজন অতি ফাও প্রানী ! সাহিত্যহীন সুখি জীবন যাপন করছি !! শিখছি কি করতে হবে আর কি করতে হবে না...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ