মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত যে কোন ধরনের ধরনের ছবি সংগ্রহের প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। আমি যেখানেই যাই লোকজন কে জিজ্ঞেস করে খুজে খুজে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন বের করি। মুলত ছবিগুলো তুলি আমার ফ্লিকার আর বাংলা উইকিপিডিয়ার জন্যে। উইকিপিডিয়ার রাগিব ভাই আর বেলায়েত ভাইয়ের বদৌলতে আমার তোলা কিছু ছবি উইকিপিডিয়ার স্খান পেয়েছে। সময়ের অভাবে উইকিপিডিয়ায় এখনো নিজের একাউন্ট চালু করতে পারিনি।
বিভিন্ন সময়ে চলার পথে তোলা মুক্তিযুদ্ধের টুকরো কিছু স্মৃতি চিহ্নের ১৫টি ছবি দেয়া হলো।
০১। স্মৃতি সৌধ, সিরাজদিখান সদর, মুন্সিগঞ্জ।
০২। বীর শ্রেষ্ঠ রুহুল আমীন এর সমাধি, রূপসা নদীর তীর, খুলনা।
০৩। বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল এর সমাধি, ব্রাক্ষনবাড়িয়া জেলার দরুইন, গঙ্গাসাগর নামক স্থানে।
০৪। বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাংঙ্গীর সমাধী সংলগ্ন স্মৃতি সৌধ, (ঐতিহাসিক ছোট সোনা মসজিদ এর পাশে) চাপাঁই নবাবগঞ্জ।
০৫। গন কবর (সিমান্ত এলাকা) চাপাঁই নবাবগঞ্জ।
০৬। স্মৃতি সৌধ, দিনাজপুর সদর।
০৭। স্মৃতি সৌধ, হাজী দানেশ কৃষি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, দিনাজপুর।
০৮। স্মৃতি সৌধ, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
০৯। স্মৃতি সৌধ, রাজশাহী কলেজ।
১০। পদ্মা নদীর তীরে স্মৃতি সৌধ, রাজশাহী।
১১। মুক্তিযুদ্ধে ব্যবহৃত গাড়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
১২। শহীদ স্মৃতি সংগ্রহশালা, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
১৩। বধ্যভুমি, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
১৪। স্মৃতি সৌধ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
১৫। সাবাশ বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

