somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার হাজী দানেশ বিশ্ববিদ্যালয় ভ্রমন আর কুরিয়ার সার্ভিসের কাজ

০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা দিনাজপুর যাবো শুনে এক পরিচিতজন আমাকে একটা অতিরিক্ত দায়িত্ব দিল সেটা হলো, হাজী দানেশ কৃষি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের এক স্টুডেন্ট এর হাতে একটা গিফট প্যাক পৌছিয়ে দিতে হবে। ঐ স্টুডেন্ট কেও বলা হয়েছে ঢাকা থেকে যেকোন সময় ২জন ছেলে আসবে তার জন্য একটা প্যাকেট নিয়ে। আমরা দিনাজপুর পৌছালাম রাতে। আগামীকাল ভোর থেকে দিনাজপুর ভ্রমন শুরু করবো। প্রথমে হাজী দানেশ কৃষি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে যেয়ে ঐ গিফট প্যাকটা পৌছিয়ে দিয়ে দায়মুক্ত হবো, তারপর শান্তিমত ঘুরবো।

বাস স্ট্যান্ড থেকে বাসে করে রওনা দিলাম হাজী দানেশ কৃষি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে। ঘড়ির কাটায় সকাল ৮টা ছুই ছুই। বাস থেকে নেমে ঐ স্টুডেন্ট কে ফোন দিলাম- আমরা এসে গেছি আপনি কই ? এতো সকালে ফোন করার জন্য দুঃখ প্রকাশ করলাম, আরো জানালাম এটাছাড়া আমার আর কোন উপায় ছিল না, আমার হাতে সময় খুব কম। সে আমাদের ’এস.এম’ এর সামনে বসতে বললো।

ক্যাম্পাসের ভিতর যেয়ে গার্ড তে জিজ্ঞাস করলাম ভাই ’এস.এম’ কোন দিকে ?
- ’এস.এম’ কি জিনিস ভাই। আগে শুনি নাই !
উত্তর শুনে আমার মাথায় হাত ! ঐ স্টুডেন্ট কে আবার ফোন দিলাম। বললাম, আপনাদের গার্ড তো ’এস.এম’ চিনতে পারছে না ! তখন সে বলল ’শহীদ মিনারের’ সামনে আসেন। এখন ’এস.এম’ এর অর্থ বুঝে আসলো।

পরিচ্ছন্ন ছিমছাম ক্যম্পাস। সবাই মনে হয় ঘুমাচ্ছে। সারা ক্যম্পাসে ৩-৪ জন মানুষের দেখা পেলাম। আমরা অপেক্ষা করছি প্রায় ২০ মিনিট হতে চললো। অথচ ঐ স্টুডেন্ট এর জন্য সময় বরাদ্দ করেছিলাম ১৫ মিনিট ! সে আসতে এতো দেরী করছে কেন বুঝছি না ! মনে হয় সাজুগুজু করে সময় শেষ করছে। আমি বললাম, হাসান ভাই ! আমার ফাও বইসা সময় নষ্ট ভালো লাগছে না, চলেন ক্যাম্পাসটা ঘুরে দেখি, সে সাইজা-গুইজা আসুক !

পুরা ক্যম্পাস এক চক্কর দিয়ে আবার ’এস.এম’ এর সামনে দাড়ালাম। অথচ তার কোন দেখা নাই ! আরো কিছু সময় অপেক্ষার পর পশ্চিম দিক থেকে তার আগমন হলো। আমি দ্রুত তার হাতে ঐ গিফট প্যাকটা পৌছিয়ে দিয়ে বললাম আমার দায়িত্ব শেষ, আমি এখন যাই।
- যাবেন মানে ! আমাদের ক্যাম্পাসে আসছেন, চলেন আপনাদের ঘুরিয়ে দেখাই।
- আপনার দেরী দেখে আমরা অলরেডি দুই চক্কর দিয়ে ফেলেছি।
- দেখলেও, কোনটার কি নাম সেটা তো জানেন না।
- কিছু কিছু জানি যেমন- এইটা এডমিন বিল্ডিং, ঐটা ছেলেদের হোস্টেল, ঐটা মেয়েদের হোস্টেল, ঐপাশে মসজিদ, মাঠ, গরু রাখার জায়গা :)
- তবুও আসেন, আপনাদের ঘুরে দেখাই।

কিছুক্ষন হাটার পর বললাম, ঐদিকে ঘুরেছি নতুন কোন জায়গা থাকলে চলেন।
আমাদের ক্যান্টিনে গেছেন ? - না। তাহলে চলেন। রাস্তা পার হয়ে ক্যান্টানে গেলাম। এবার শুরু হলো খাওয়ানোর জন্য পীড়াপিড়ি। বহু কষ্টে মুক্তি পেলাম। আমরা তাকে বোঝাতেই পারলাম না যে, আমাদের হাতে সময় খুব কম। মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমাদের দিনাজপুরের উল্লেখযোগ্য স্থানগুলো ঘুরে দেখে আজই রাজশাহীতে পৌছাতে হবে। বহু কষ্টে দ্রুত বিদায় নিয়ে চলে গেলাম আমাদের পরবর্তী মিশনে।

৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×