হঠাৎ দেখলাম বড়ভাই নৌকা বসে তার পা দুটো নদীর পানিতে নামিয়ে দিলো। আমাকে বললো- আমরা ছোটবেলায় এইভাবে নৌকার চড়তাম, খুব মজা ! প্রানটা ঠান্ডা হয়ে যায়। আমিও ওনার দেখাদেখি আমার পা দুটো নদীর পানিতে নামিয়ে দিলাম। অসাধারন অনুভুতি! আসলেই প্রানটা ঠান্ডা হয়ে গেছে।
নৌকা দিয়ে চলছি শান্ত নদীর উপর দিয়ে। আমি মুগ্ধ চোখে প্রকৃতি দেখছি আর মুহুর্ত্ব গুলো ক্যামেরা বন্দি করছি। নৌকার পাটাতনে শীতল পাটি বিছানো, আমি শুয়ে পড়লাম। এ আরেক অনুভুতি ! আমার চোখের উপর শুধু সীমাহীন নীল আকাশ ডানে-বামে দুলছে। কিছুন এভাবে দুলতে দুলতে মনে হলো আমার মাথা ঘুরাচ্ছে। চোখ বন্ধ করলাম, তবুও ঘুরছে।
স্মৃতি : ১২ সেপ্টেম্বর ২০০৮ইং, শুক্রবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


