আমার প্রিয় পোস্ট

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

ঝড়ো’র বৈশাখিয় আমলনামা

১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩০

শেয়ারঃ
0 0 0





সকালে ভুনা খিচুরি আর ডিম ভাজা দিয়ে আহার পর্ব শেষে কর্মেক্ষেত্রে গেলাম অপকর্ম (আড্ডা বাজি) করতে। যাওয়ার পথে দেখলাম পাবলিকের উৎসব মাখা চেহারা। আজ একটু দেরীতে অফিসে ঢুকলাম। অফিসের কলিগদের সাথে দুষ্টামি ফাইজলামি করলাম। তাদের অনেকে ভোরে রমনা থেকে পান্তা-ইলিশ খেয়ে এসে আমাদের কর্পোরেট আড্ডায় ঢেকুর তুলছে। আমি টাকা খরচ করে পান্তা-ইলিশ খাওয়ানের পাবলিক না ! কাচ্চি বিরিয়ানি-বোরহানী তেই আমার তৃপ্তি।

আমাদের ফ্লোরে যারা আছে তাদের জন্য একটা সিসটেম করে দুপুরের খাওয়ার ব্যবস্থা করলাম। ছুটলাম বংশালের আল-রাজ্জাক হোটেলে। কাচ্চি বিরিয়ানি আর ফিন্নির অর্ডার দিলাম ৪২ প্যাকেট। খাবার প্যাকেট হইতে হইতে আমরা এক লিটার লাবং সাবার করলাম। পরে অফিসে এসে সবাই কে নিয়ে কাচ্চি বিরিয়ানি খাইলাম। তারপর ফিন্নি খাইতে খাইতে ব্লগে চোখ বুলালাম।

প্রিয় ব্যান্ড ওয়ারফেজ এর কনসার্ট দেখতে গেলাম বনানী মাঠে। আমি যখন যাই তখন মাইলস মাত্র স্টেজে উঠেছে। হিট কিছু গান শুনলাম মাইলসের। সন্ধ্যার পর আসলো ওয়ারফেজ। প্রায় ৭/৮ বছর পর ওয়ারফেজ এর স্টেজ প্রোগাম দেখছিলাম, তখন সঞ্জয় ছিল ভোকাল। এখন গাইছে মিজান। প্রত্যেকটা মেম্বারের অসাধারন পারফরমেন্স। ওরা ৭/৮টা গান গেয়ে অনুষ্ঠান শেষ করলো।

আমি বাসার দিকে চলছি। রাতে খাইলাম মুরগি বিরিয়ানি !
জম্পেশ পহেলা বৈশাখি পার করলাম।


স্মৃতি : পহেলা বৈশাখ ১৪১৬ (১৪ এপ্রিল ২০০৯ইং, মঙ্গলবার)।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বৈশাখ ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪০
গিফার বলেছেন: আচ্ছা কি খাইছেন না খাইছেন এইডা কওয়ার কি দরকার ? :@:@
১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫১

লেখক বলেছেন: এইডা কওয়ানের জন্যই তো পোষ্ট দিছি ;)

২. ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৭
জ্বিনের বাদশা বলেছেন: বাপরে!!! এই লোক তো দেখি বিরানী ছাড়া খায়না!!! ;)
১৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: প্রতি দিন ভাত ভালো লাগে না ;)

৩. ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৮
পথিক!!!!!!! বলেছেন: তাইলে তো মৌজে আছেন
৪. ১৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২২
ফ্রুলিংক্স বলেছেন: এতো কিছু কেমনে খাইলেন?? এত্তো খাবারের কথা শুনে লোভ হলো কিন্তু এতো কিছু খাইলে যে দৌড়ান লাগবো সেই দু:খে লোভ সংবরন করলাম।

শুভ নববর্ষের লেইট শুভেচ্ছা।
৫. ১৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০১
তিথী ও টাটা বলেছেন: বুঝলাম বাংলাদেশী মানুষগুলো অনেক সুখী !!
১৯ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: সবাই সুখি না ... কেউ কেউ সুখি।
তবে আমি আল্লাহর রহমতে ভালোই আছি।

 

মোট সময় লেগেছে ০.৯০৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একজন অতি ফাও প্রানী ! সাহিত্যহীন সুখি জীবন যাপন করছি !! শিখছি কি করতে হবে আর কি করতে হবে না...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ