আমার প্রিয় পোস্ট
- বাংলা সার্চের সুবিধা সম্বলিত অর্থসহ আল কুরআন, বুখারী, মুসলিম, আবু দাঊদ শরীফ সহ কিছু ইসলামীক বইয়ের ডাউনলোড লিঙ্ক - আইইউটিয়ান
- ডিজিটাল ক্যামেরা ও ফটোগ্রাফি বিষয়ক পোস্টগুলোর সংকলন - টি. জাহান চৌধুরী
- বাংলার স্বাধীনতা আনলো যারা - আমাদের সেই সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা (রিপোস্ট) - রাগিব
- ক্লিক করেই কি শুধু পয়সা পাওয়া যায়? - হাসান
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- ছবিতে কম্পোজিশনের গুরুত্ব : একটি উদাহরণ ও কয়েকটি টিপস - হাসান বিপুল
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- গু বাবার সাক্ষাত - ঝড়ো হাওয়া
- ভাই ! একটু চাপেন, সমুদ্রটা দেখি !! - ঝড়ো হাওয়া
- নাটক : আমি ব্লগ ছেড়ে দিচ্ছি - ঝড়ো হাওয়া
ভ্রমন : হাট হাজারী
২৪ শে জুন, ২০০৯ দুপুর ১২:৫৫
চট্টগ্রামের হাট হাজারী মাদ্রাসায় আমার এক বন্ধু পড়া-লেখা করতো। থাকতো আলাদা বাসা ভাড়া নিয়ে। প্রায় সময়ই আমাদের বলতো ওর ওখানে যেতে। এক শীতে হাজির হোলাম ওর আস্তানায়। পুরানো একটা বিল্ডিং এ দুই রুম নিয়ে ওরা ৫/৬ জন থাকে। আমরা ঢাকা থেকে গেলাম ৮ জন। এক বিকালে সবাই মিলে গেলাম কাছের এক পাহাড়ে নাম সম্ভবত স্বন্দীপ পাহাড়। সেনাবাহিনীর ট্রেনিং হয় এখানে, গোলার আঘাতে পাহাড়ের গায়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ঐ দিকটায় না যেয়ে পাশের সবুজ এক পাহাড়ে উঠা শুরু করলাম। উদ্দেশ্য পাহাড়ের মাথায় উঠবো। নীচ থেকে পাহাড়টাকে যত সহজ-সরল, ছোট-খাটো মনে হয়েছিল উপরে উঠে ভিন্ন চেহাড়া। পাহাড়ের মাথায় উঠতে আমাদের যে কতবার উপরে-নীচে উঠতে-নামতে হলো তার হিসাব নাই। পরে স্থানীয় একজনের সহযোগীতায় আমরা অবশেষে পাহাড়ের চুড়ায় উঠতে পেরেছিলাম।
নোট : ব্লগ লেখা মনে হয় ভুলেই গেছি। খুব পুরানো একটা লেখা স্টকে ছিল, সামান্য এডিট করে পোষ্ট করে দিলাম।
স্মৃতি : বেশ কয়েক বছর আগের ঘটনা। দিনক্ষন মনে নাই।
প্রকাশ করা হয়েছে: ভ্রমন বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
খাওয়া দাওয়া আর ঘোরা-ফেরার পোষ্ট দিতে খুব মজা।
আমি এখন ব্লগ লেখাই ভুলে গেছি ![]()
দোয়া রাইখেন, আবার যেন আগের মত লিখতে পারি।
লেখক বলেছেন: সেই ছাত্র জীবনের কথা। বিয়ের প্রসেস চলছে ... দোয়া প্রার্থী ![]()
লেখক বলেছেন: হুম ! ... তা বলতে পারেন ![]()
জেরী বলেছেন:
ব্লগে কম দেখি যে ভাইয়াকে
লেখক বলেছেন: ইদানিং সময়ের খুব অভাব। সময়ের অভাবে ব্লগও লিখা ভুলতে বসেছি। ![]()
সিটিজি৪বিডি বলেছেন:
আমার বাড়ী হাটহাজারীর পরেই ফটিকছড়ি থানায়.... বেড়াতে যাবেন।
পথিক!!!!!!! বলেছেন:
হুম পাহাড়...............আই লাভ পাহাড়
লেখক বলেছেন: আমারো খুব পছন্দ।
ত্রিভুজ বলেছেন:
পাহাড় জিনিষটাই এরকম। উপরে ওঠতে গেলে বহু পথ পাড়ি দিতে হয়। বান্দরবান যাননি কখনো?যাইহোক, কেমন আছেন?
লেখক বলেছেন: বান্দরবানে গিয়েছিলাম দুইবার। প্রথমবার চিম্বুক, শৈলকুপা, জিয়া পুকুর, মানিকছড়ি, নীলাচল, মেঘলা ... আরো কোথায় কোথায় যেন গেছিলাম। পরের বার গেলাম ০৩ ঘন্টার জন্য ... দেখলাম রাজ বাড়ি, স্বর্ন মন্দির ...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















যাই হোক অনেক দিন কোন খাওয়াদাওয়ার পোষ্ট দেন না। একটা দেন। একটু মজা করি।