আমার প্রিয় পোস্ট

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

দ্বীপের নাম পেদা টিং টিং

৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:১৭

শেয়ারঃ
0 0 0

নামটা অদ্ভুত পেদা টিং টিং। রাঙ্গামাটিতে যারা স্পিড বোট করে ঘুরেছেন তারা নিশ্চই দেখেছেন সেই বিশাল লেকের মাঝে অনেক ছোট বড় বিচ্ছিন্ন পাহাড় আছে। এদেরই একটি পাহাড় বা দ্বীপের নাম পেদা টিং টিং। এটা একটা পিকনিক স্পট। বেশ কয়েক বছর আগে আমরা যখন গিয়েছিলাম, তখন এটির যাত্র মাত্র শুরু হয়েছে। বেশ গোছানো একটা স্পট, ঢুকতেই চোখে পড়লো বাঁেশর আর ছনের তৈরী খুবই সুন্দর আধুনিক একটা হোটেল। এটার নামও পেদা টিং টিং। ঘন্টা খানেক ছিলাম আমারা এই দ্বীপে। বিভিন্ন ডিজাইনের বাশেঁর বেশ কয়েকটা ঘর আছে এখানে, প্রত্যেকটাই মানিয়ে গেছে পাহাড় আর লেকের সাথে। পাহাড়ের উপর দাড়িয়ে সূর্যাস্ত দেখলাম। সূর্যটা চোখের সামনে হারিয়ে গেলো লেকের পানিতে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পেদা টিং টিংরাঙ্গামাটি ;
প্রকাশ করা হয়েছে: ভ্রমন  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২২
রশিক রশীদ বলেছেন: লেখক বলেছেন : এদেরই একটি পাহাড় বা দ্বীপের নাম পেদা টিং টিং।
দ্বীপের নাম প‌্যাদা টিং টিং নয় রিসোর্ট এর নাম প‌্যাদা টিং টিং। প‌্যাদা মানে পেট আর টিং টিং মানে খাওয়া । পেদা টিংটিং মানে ভর পেট খাওয়া ।
৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ।
আমরা ছিলাম হোটেল ডিগনিটি তে ... ঐ হোটেলের একজন চাকমা স্টাফ প‌্যাদা টিং টিং এর এই অর্থটা আমাদের বলেছিলেন।

২. ৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২৪
শান্তির দেবদূত বলেছেন: নামটা আগে শুনেছিলাম, খুব সম্ভবত চাকমা ভাষায় "পেদা টিং টিং" মানে হলো "সুস্বাদু খাবার"
৪. ৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২৮
সেতূ বলেছেন:

সবাই জ্ঞান দেন
কিনতু ফুটক কৈ
৫. ৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৫১
রশিক রশীদ বলেছেন: যারা ছবি দেখতে চাইলেন তাদের জন্য
Click This Link
৬. ৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৫২
সবুজ বলেছেন:
"পেদা টিং টিং" গিয়া "সুস্বাদু খাবার" খাইতে মন্চায়।
৮. ৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১:০১
আমড়া কাঠের ঢেকি বলেছেন: মাফ করবেন। :( ঐখানে একটা "চাইনিজ" রেস্টুরেন্টে খাওয়ার সৌভাগ্য (!) হইছিল। গলাকাটা দাম, কিন্তু উপায় নাই। পরে খাওয়ার সময় যা অভিজ্ঞতা হইল সেটা আর বিস্তারিত বললাম না শুধু এইটুক কইলাম ওদের মুরগী চেন্জ করে দিতে হইছিল :|
৯. ৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৩৫
আবু সালেহ বলেছেন:
রাঙ্গামাটিতে গিয়ছিলাম তবে পেদাং টিং টিং এ গেছি বলে মনে হয় না...
১০. ২৪ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪১
সাব্বির বলেছেন: এবার কিছু জানান....!!!!!
১১. ৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৮
মিলটন বলেছেন: অপটপিক: আপনাকে অনেকদিন ধরেই খুজছিলাম। ঢাকাইয়া ইফতার নিয়ে পোষ্ট দেন।
১২. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪২
মুহিব বলেছেন: আমি যেতে পারি নাই। আফসোস।

 

মোট সময় লেগেছে ২.৩০৮০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একজন অতি ফাও প্রানী ! সাহিত্যহীন সুখি জীবন যাপন করছি !! শিখছি কি করতে হবে আর কি করতে হবে না...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ