আমার প্রিয় পোস্ট
- বাংলা সার্চের সুবিধা সম্বলিত অর্থসহ আল কুরআন, বুখারী, মুসলিম, আবু দাঊদ শরীফ সহ কিছু ইসলামীক বইয়ের ডাউনলোড লিঙ্ক - আইইউটিয়ান
- ডিজিটাল ক্যামেরা ও ফটোগ্রাফি বিষয়ক পোস্টগুলোর সংকলন - টি. জাহান চৌধুরী
- বাংলার স্বাধীনতা আনলো যারা - আমাদের সেই সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা (রিপোস্ট) - রাগিব
- ক্লিক করেই কি শুধু পয়সা পাওয়া যায়? - হাসান
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- ছবিতে কম্পোজিশনের গুরুত্ব : একটি উদাহরণ ও কয়েকটি টিপস - হাসান বিপুল
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- গু বাবার সাক্ষাত - ঝড়ো হাওয়া
- ভাই ! একটু চাপেন, সমুদ্রটা দেখি !! - ঝড়ো হাওয়া
- নাটক : আমি ব্লগ ছেড়ে দিচ্ছি - ঝড়ো হাওয়া
ঈদ শপিং ও আইসক্রীম ইফতারি
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১২
আমার শপিং করতে আধ ঘন্টা লাগে। এইবারের ঈদে জীবনে প্রথম বারের মত বউ যোগ হওয়ায় ঘন্টার পর ঘন্টা বিভিন্ন মার্কেট ঘুরার পরও শপিং শেষ হয় নাই ! মৌচাক, এ্যালিফেন্ট রোড থেকে শপিং করতে করতে জঘন্যতম মার্কেট গাউছিয়া-য় আসতে হয়েছে কেনাকাটা করতে। মৌচাক মাকের্টে খুব সম্ভবত ছোট বেলায় একটাবার গেছিলাম আর বিয়া-সাদীর পর এইবার গেলাম। ছোটখাটো গাউছিয়া টাইপ ভেজাইলা মার্কেট। কখন যে আমার মাথা ঘুরা শুরু হইছে টের পাই নাই। চোখের সামনে ১/২ জন মহিলা-কে দেখলাম মার্কেট করতে করতে জ্ঞান হারাইতে। বউ-রে দেখাইলাম আর বললাম- দেখো! শিখো!! আর মার্কেটে আসবা? যাই হোক, শ-খানেক দোকান ঘুরে অবশেষে কেনা শেষ হইলো!
এরপর রওনা দিলাম এ্যালিফেন্ট রোডে। আমি সবসময় যে দোকান থেকে কিনি সেইখানে গেলাম। পুরা দোকান একটা চক্কর দিয়ে শাট-প্যান্ট পিস কেনা শেষ। এদিকে ইফতারির সময় হয়ে গেছে। ভালো কোন রেস্ট্রুরেন্টে ইফতারি করবো ভেবেছিলাম। কিন্তু কোথাও কোন জায়গা নাই। শত শত মানুষ রাস্তায় চেয়ার পেতে, কেউ দাঁড়িয়ে, কেউবা মার্কেটের সিড়িতে বসে ইফতারির জন্য অপেক্ষা করছে। আমরা আলপনা প্লাজার পাশে রাস্তার উপরে দাড়িয়ে পরলাম। আর সময় নাই এখনি আযান দিয়ে দিবে। পানি দিয়ে ইফতারি শুরু করালাম। এরপর, ঈগলু আইসক্রীমের গাড়ী থেকে দুটো কোন নিলাম। আইসক্রীমের গায়ে কামড় বসাচ্ছি আর ভাবছি এই প্রথম আইসক্রীম দিয়ে ইফতারী করলাম।
এবার, হাটা শুরু করলাম গাউছিয়া মার্কেটের দিকে। পথে লাটিমি থেকে দুটো শর্মা খেয়ে নিলাম আর বউ-কে গাউছিয়া মার্কেটের না যাওয়ার জন্য উৎসাহ দিতে লাগলাম। ![]()
ঈদ শপিং স্মৃতি : ১১ সেপ্টেম্বর ২০০৯ইং, শুক্রবার।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ঈদ শপিং, ইফতারি ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কালপুরুষ বলেছেন:
বিয়ের পর পর নতুন অবস্থায় সব পুরুষ মানুষেরই এমন দশা হয়, সময়মতো ইফতারী করতে পারেনা।
লেখক বলেছেন: এই অবস্থা একবারই হইছে ... আর যতে না হয় সেই ব্যবস্থা করছি
মুছাব্বির বলেছেন:
মহিলাদের সাথে শপিং? না না না।
লেখক বলেছেন: না... না... না... ![]()
মিলটন বলেছেন:
ঝড়ো বিয়া করসে রে.........শুভেচ্ছা।
এইবার মনে করেছিলাম আপনার কাছ থেকে ইফতারীর পোষ্ট পাবো। আর এবার বেশ কয়েকদিন লাবাং খেয়েছি ইফতারে। একচুমুক করে দিতেই আপনার কথা মনে পড়েছে।
বাঁশির সুর বলেছেন:
মহিলারে লইয়া সপিং। উহু জিন্দেগেতে না।
আমি আমার বলেছেন:
কেবল শুরু সামনে আরো আছে."এই অবস্থা একবারই হইছে ... আর যতে না হয় সেই ব্যবস্থা করছি" মনেহয় তুমারে দিয়া হইবনা
পারভেজ বলেছেন:
ঈদ শপিংএর ইফতারির অভিজ্ঞতাটাও বিনোদনের অংশ!!
রাগ ইমন বলেছেন:
অনেক অনেক অভিনন্দন। বউ এর বদনাম না করে এইটারে স্বাস্থ্যকর এক্সসারসাইজ হিসেবে ধরে নাও। আর না হলে কি করে কি উপায়ে আধা ঘন্টায় শপিং শেষ করা যায়, সেইটা ব্রেইন ওয়াশ করো ।
জামাই এর সাথে ঘুরাফিরা করাটাও যে উদ্দেশ্য হইতে পারে এইটা মনে নাই?
তার চেয়ে বড় কথা বিয়ের পরে প্রথম ঈদে নিজের ও শশুর বাড়ির সকলকে উপহার কিনে দেওয়ার দায়িত্ব বেচারীর ঘাড়ে চাপিয়েছ, এইটাও তো বলো নাই । নাহ, তুমি এত এক চোখা পোস্ট তো লিখতা না!
জটিল বদ্দা জটিল...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















