আমার প্রিয় পোস্ট
- বাংলা সার্চের সুবিধা সম্বলিত অর্থসহ আল কুরআন, বুখারী, মুসলিম, আবু দাঊদ শরীফ সহ কিছু ইসলামীক বইয়ের ডাউনলোড লিঙ্ক - আইইউটিয়ান
- ডিজিটাল ক্যামেরা ও ফটোগ্রাফি বিষয়ক পোস্টগুলোর সংকলন - টি. জাহান চৌধুরী
- বাংলার স্বাধীনতা আনলো যারা - আমাদের সেই সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা (রিপোস্ট) - রাগিব
- ক্লিক করেই কি শুধু পয়সা পাওয়া যায়? - হাসান
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- ছবিতে কম্পোজিশনের গুরুত্ব : একটি উদাহরণ ও কয়েকটি টিপস - হাসান বিপুল
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- গু বাবার সাক্ষাত - ঝড়ো হাওয়া
- ভাই ! একটু চাপেন, সমুদ্রটা দেখি !! - ঝড়ো হাওয়া
- নাটক : আমি ব্লগ ছেড়ে দিচ্ছি - ঝড়ো হাওয়া
নর্থ বেঙ্গল ট্যুরের পূর্ব প্রস্তুতি
২৮ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪০
দেশের উত্তরাঞ্চলটা ঘুরে দেখার ইচ্ছ ছিল অনেকদিন ধেকেই। কয়েক মাস ধরে প্লান প্রোগ্রাম করছি কবে যাবো, কবে অফিস থেকে সময় পাওয়া যাবে। আমি কাজের ফাঁকে ফাঁকে নেট থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা সম্পর্কে তথ্য নিলাম এবং প্রয়োজনীয় তথ্য আলাদা ওয়ার্ড ফাইলে পেষ্ট করে রাখলাম। আমার ট্যুর পার্টনারের সাথে এসকল তথ্য গুলো এনালাইসিস করে ঠিক করা হলো আমরা দিনাজপুর থেকে ঘুরা শুরু করবো। তারপর যাবো রাজশাহী আর চাপাঁই নবাবগঞ্জ।
ঠিক করা হলো আমরা ১৩ নভেম্বর বৃহষ্পতিবার অফিস থেকে তাড়াতাড়ি বের হয়ে সোজা চলে যাবো কলেজগেট বাস স্টান্ডে। তারপর সেখান থেকে ভালো কোন চেয়ারকোচ করে রওনা দিবো দিনাজপুরের উদ্দেশ্যে। আর ঢাকায় ফিরবো ১৬ নভেম্বর রবিবার রাতে। পরের দিন সোমবার অফিস।
সারা আফিস জানে আমরা দুই দিনের জন্য ঘুরতে যাচ্ছি। আমাদের আটকানোর আর কোন উপায় নেই। ফাইনাল কর্নফারমেশন নিলাম এডভাইজার স্যারের কাছ থেকে। আমি আর আমার পার্টনার হাসান ভাই স্যারের রুমে ঢুকে বললাম, স্যার একটা আবদার নিয়ে আসছি।
- কি আবদার ? তোমরা দুইজন একসাথে ! বিয়ে সাদী নাকি ?
- না স্যার, বিয়ে না। আমরা নিয়ত করছি দিনাজপুর, রাজশাহী আর চাপাই নবাবগঞ্জ যাবো, আগামী শনিবার অফিসে আসবো না।
- কোথায় দিনাজপুর ? কোথায় রাজশাহী ? কত দুরুত্ব জানো ?
- স্যার, নিয়ত করে ফেলছি। কোন উপায় নাই।
- নিয়ত যখন করছো, যাও ঘুরে আসো।
স্যারের রুম থেকে হাসি মুখে বের হোলাম। বিশ্বাস ছিল স্যার মানা করবেন না। কারন, আমরা দুজনই ফাকি-ঝুকি ছাড়া কাজ করি, ছুটি কাটাই না। আমার স্যারের কাছে এসে খবরটা জানালাম- স্যার এডভাইজার স্যার আমাদের যেতে বলেছে। বলছেন ৭/৮ দিন ঘুরে আসো, আমরা অবশ্য এতোদিন থাকবো না সোমবার ইনশাআল্লাহ অফিস করবো।
স্মৃতি : নভেম্বর/২০০৮।
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি, ভ্রমন বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মিআমি বলেছেন:
সাহায্য পেতে মিলটন ভাইয়ের সাথে যোগাযোগ করুন বা আমার রাজশাহী বলগে কারো সাথেClick This Link
ধানসিঁড়ি বলেছেন:
প্রিয় ঝড়ো, উত্তরবঙ্গ থেকে ঘুরে এসে মঙ্গাপীড়িত অঞ্চল নিয়ে একটা পোস্ট দিয়েন। আর ভ্রমনে আমারেও সাথে রাইখেন (heartually)
জর্জিস বলেছেন:
বগুড়ায় যেতে ভুলবেন না কিন্তু....
লেখক বলেছেন: বছর খানের আগে বগুড়া গিয়েছিলাম ...
নিম গাছ বলেছেন:
হাটিকুমরুল এসে আমাকে ফোন দিয়েন, সম্বর্ধণা দেয়ার জন্য।
লেখক বলেছেন: মহাস্থানগড়ে গিয়েছিলাম বছর খানের আগে। মোবাইলে তোলা কয়েকটা ছবি আছে, খুব একটা ভালো কোয়ালিটি না।
Click This Link
ধন্যবাদ।
শাওন বলেছেন:
দক্ষিণাঞ্চলের নিয়ত করে ফেলান এবার ।
লেখক বলেছেন: দক্ষিনাঞ্চল সফর করলাম গত আগষ্টের শেষ সপ্তাহে
কক্সাবাজার সমুদ্র সৈকত, হিমছড়ি, ইনানী সমুদ্র সৈকত ...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















আপনের এডভাইজার স্যাররে প্লাস।