আমার প্রিয় পোস্ট
- এক অহংকারী আমিত্বকে ভালবাসি - নাজনীন খলিল
- ব্লগ পরিবারে একটি বছর - অপ্সরা
- এক ঝাঁক ডিমপুতুল - অপ্সরা
- WWE এবং ৫ জনপ্রিয় রেসলার। - ড্রাকুলা
- hacking worries and general internet security - আরিল
- সত্যবাদী আমি... - রূপক
- একান্তই আমার অনুভুতি ... - সাঁঝবাতি'র রুপকথা
- কেউ কি নাটোরের কাঁচাগোল্লা খেতে চান?
- মিলটন
- !!! আড্ডার শ্রোতা ব্লগার ও অংশগ্রহনকারী ব্লগার সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ !!! - প্রিয়তমা
- ঝুমীর জন্মদিন। - ড্রাকুলা
-
আজকে আপনাদের একটা ম্যাজিক শিখাবো। - নিঃসঙ্গ
- যাও পাখি বলো তারে - লিরিক্স ও গীটার কর্ড - শাহারিয়ার আহমেদ
- দুই ফোঁটা নুন - নাজনীন খলিল
- ভ্লগীয় প্যারোডী- ৪ - চোরকাঁটা
- ~ | | আজ আনলাকি (থারটিন) ১৩ এর পূর্নিমা ~ | | - অনন্ত দিগন্ত
- বিমূর্ত হয়ে থাকি যখন চাঁদ হাসে........ - সুলতানা শিরীন সাজি
- কষ্টপ্রিয়া - এম এস রানা
...... শাওন এবং একটি কন্ঠস্বর ......
- অনন্ত দিগন্ত
- নতুন গেম। ড্রাকুলা ৩- দ্য পাথ অব দ্য ড্রাগন। - ড্রাকুলা
- সিকিউরিটির সমস্যার খুব সাধারণ একটা সমাধান... - তাজুল ইসলাম মুন্না
- যে আমাকে ----- মাকিদ হায়দারের কবিতা - বিষাক্ত মানুষ
- আমার ভাবনা গেছে চুরি - কালপুরুষ
- আপডেট : ব্লগারদের প্রিয় কবিতা নিয়ে ই-সংকলন - ফিউশন ফাইভ
- নির্ঝরের স্বপ্নভঙ্গ! (রবীন্দ্রনাথ ঠাকুর) - হমপগ্র
- জরুরী কিছু টেলিফোন নং [কাজে লাগতে পারে] - মিলটন
- ঈদের বাজারে দেখতে পাইনা পথ শিশুদের ........... - নিহন
- একটু বসিয়া থাক (গান) (পুনঃ পোষ্ট) - শফিউল আলম চৌধূরী
- অঝোর বৃষ্টি - বিলাস আহমেদ খাঁন
- আমাদের নতুন উপহার: যে কোন সাইটে ফোনেটিক কিবোর্ড - নোটিশবোর্ড
- ব্লগার নিলু, ঝুমি, শেখ জলিল, সারওয়ারচৌধুরী, কালবেলা, রণদীপম বসু... ও নতুন গান - সুতরাং
- কার কি HOBBY?(সবাই জরিপ করে, আমি করুম না কেন পোস্ট)আপডেট ৩.. - মেয়র স্যালভর হার্ডিন
- কবিতার সাম্পান - তৌফিক বিষাদ
- বন্ধু দিবসের সাতকাহন - আলোর ছটা
- পাতায় পেইন্টিং - রানা
- মাথার কাছে মায়ের শাড়ি - বিবেক সত্যি
- বর্ষা নিয়ে সাহিত্য পত্রিকার জন্য একটা নাম চাই-সুন্দর একটা নাম-দারুন একটা নাম
- বাদাম
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- কোন কিছু আশা করি না - চিকনমিয়া
- কম্পিউটারকে চোখ খেতে দেবেন না প্লিজ!
- আদনান শামীম
- বিমূর্ত ভাবনা - তৌফিক বিষাদ
- আকাশ বদল - মেঘ
- কিশোরী সময় - তৌহিন হাসান
- মজন্তালী সরকার - মাসুদ যা বলেছেন ঠিকই
- বুদ্ধি বাড়ানোর উপায় ! - প্রশাসন
- মজা দেখতে চাইলে এটা করুন
- মাসুদ যা বলেছেন ঠিকই
- নবীনদের জন্য - নাদান
- আরো কিছু কৌতুক : সংগৃহীত
- ডেলফ
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- ডাউনলোড Radio Foortie's Top 100 Songs!(শ্রোতাদের ভোট এ-২০০৭) - ধূসরিত স্বপ্ন গুলো
- CTRL + C - ডেলফ
- কোনটা নেবে কোনটা - সোনারমানুষ
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- একজন দয়ালু ঈশ্বর - (অ)গাণিতিক
- মা আমার.......... - রুহী
- Its important to have friends everywhere - রানা
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- ডাউনলোড Radio Foortie's Top 100 Songs!! - আমি............
- শ্রেষ্ঠতম ঝগড়া - কৌশিক
- শুভেচ্ছা - মোস্তাফিজ রিপন
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার
- সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা... - নোটিশবোর্ড
- প্রিয় গানের সাথে উপভোগ করুন লিরিক্স - আহমাদ মুজতবা
- শ্রাবণের মেঘগুলি--ডিফরেন্ট টাচ - রাশেদ
- নতুন গান-১ (রি-পোস্ট) - সুতরাং
- ডাউনলোড করুন হাবিবের শোনো এলবামের গানগুলো... - তাজুল ইসলাম মুন্না
- জোকস্ (নতুন কিছু) - সাদা মেঘের ভেলা
- বৃক্ষ - সারওয়ার জামান চন্দন
- বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর.............. - নাস্তিকের ধর্মকথা
- তুই কি জানিস না...(অর্নব ) - সমালোচনাকারী
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
কবিতা: নেশা - মোফাজ্জল করিম
০৪ ঠা এপ্রিল, ২০০৮ রাত ১২:৩০
বাপজান আশা করি কুশলেই আছেন,
পরসমাচার এই যে,
সেদিন আপনি যে কান্ডটা করিলেন
তার জন্য এই পত্রটি না লিখিয়া পারিতেছিনা
দেখিতেছি যতই বয়স বাড়িতেছে, ততই আপনার কান্ড
একেবারেই লোপ পাইতেছে!
আপনি কি করিয়া সেদিন আমার ড্রইংরুমে,
অর্থাৎ বৈঠকখানায় বেমোক্কা ঢুকিয়া পড়িলেন,
বুঝিলাম না
সারাগায়ে ঘামের গন্ধ, ময়লা তেল চিপচিপে পান্ঞ্জাবী,
বগলে ছেঁড়া ছাতা, মাথায় চিতিপড়া কিস্তি টুপি,
যেনো আকবর বাদশার উর্নিশ আর কি!
হাতে মাটির হাড়ি, সর্বোপরি দু'পায়ের চামড়ার
কুচ কুচে কালো রং, বোধহয় লজ্জায় ঢাকিয়া ফেলিবার
আশায়, রাস্তার সবটুকু ধুলি মাখাইয়া
পা দু'টিকে মনে হইতেছিল চুনকাম করাইয়াছেন।
কি লজ্জা, আপনার ঐমূর্তি দেখিয়া আমার বন্ধুগন
এবং তাদের সুন্দরী স্ত্রীরা, বজ্রাহতের মতো তাকাইয়া রহিলো।
যেনো তাহারা চাক্ষুস ভুত দেখিতেছে
আর আমার অবস্হাটা একবার ভাবিয়া দেখুন,
মান, সম্মান, মর্যাদা সব জাহান্নামে গেল,
তাও-না হয়, আপনি যদি দয়া করিয়া একটু চুপ থাকিতেন
তবু একটা কথা ছিল!
তা-না আপনার আবার আহল্লাদে মুখ দিয়া
কথার ফোয়ারা ছুটিতে লাগিলোঃ
"বাবা কেমন আছো? বৌমা কোথায়?"
বলিহারে ভাগ্যিস সেই মুহুর্তে ও সেখানে ছিল না!
থাকিলে সে বেচারির হার্ট এটাক হইয়া যাইতো,
সে তো আবার হঠাৎ কোনো খারাপ দৃশ্য
মোটেই সহ্য করিতে পারেনা,
বড় কোমল হৃদয়ের মানুষ কিনা!
বাপজান তোমাকে সাবধান করিয়া দিতেছি
আর যাই করো, এইভাবে আমাকে ডুবাইয়ো না
টাকা-পয়সা লাগিলে চিঠি দিও পারিলে পাঠাইবো,
আর অতো টাকা পয়সাও যে কেন লাগে তোমাদের তাও বুঝিনা
তোমাদের আবার অতো খরচ কিসের
ক্লাবে যাওনা, পার্টি দাওনা
ইসুবগুল, আর চিরতার পানি ছাড়া
আরতো কোনো নেশাও করো না।
এইটুকু পড়িয়া দরিদ্র স্কুল মাস্টার
পিতা আনমনে বলিয়া উঠিলেনঃ
না, না ভুল বললিরে বাবা
নেশা একটা আছে, বড় পুরানো নেশা
কিছুতেই ছাড়িতে পারিনা সেই নেশা
তোর জন্মের পর থেকে সারাক্ষণ তোকে দেখার নেশা
কিছুতেই ছাড়িতে পারিনা বাপ, কিছুতেই ছাড়িতে পারিনা।।
(এই কবিতাটা আমার অতীব ভালো লাগা কবিতাগুলোর মধ্যে একটি। আজ ব্লগার বন্ধুদের সাথে কবিতাটা শেয়ার করলাম। )
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৮ দুপুর ১:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মাইনুল বলেছেন:
সুন্দর কবিতা। কিছু মানুষের নীচতা প্রকাশ পেয়েছে এই কবিতায়। এরা স্ট্যাটাস বজায় রাখার জন্য নিজের বাবা মাকে ও ইগনর করে।
লেখক বলেছেন: ঠিক বলেছেন।
তূর্য্য বলেছেন:
আমারও ভালো লেগেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ
লংকার রাজা বলেছেন:
এটা কার কবিতা?
লেখক বলেছেন: কবিতার পাশেই লেখা আছে কবির নাম -"মোফাজ্জল করিম"।
লংকার রাজা বলেছেন:
সরি আমি আসলে খেয়াল করিনি।কবিতার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন:
নাহিদ মাহমুদ বলেছেন:
কখনো কখনো আমার পৃথিবীটা বদলে দিতে ইচ্ছে করে। আজ আপনার শেয়ার করা কবিতাটা পড়ে ঠিক সেই রকম একটা ইচ্ছে আবারো জাগলো। আসলে বাবা-মাকে খুব ভালোবাসি। মাঝে মাঝে আরো বেশী ভালোবাসতে ইচ্ছে করে। এই যান্ত্রিক জীবনে উপলব্ধি আর আবেগগুলো কেমন যেন হয়ে যায় মাঝে মাঝে। ধন্যবাদ পিঠ চাপড়ে দিয়ে জাগিয়ে দেয়ার জন্য।
লেখক বলেছেন:
(অ)গাণিতিক বলেছেন:
এটা আমারো অতি ভাল লাগা একটা কবিতা হয়ে গেল!
লেখক বলেছেন: শুনে ভাল লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রলয় হাসান বলেছেন:
আরে এ তো সুন্দর একটা কবিতা আমার কমেন্ট এড়িয়ে কিভাবে গিয়েছিলো?শিক্ষামূলক এবং মন খারাপ করা কবিতা। কিন্তু এভাবে আর কয়দিন? নিজের থেকে কিছু দিবেন না? শুনেছি পত্রিকায় লেখালেখি করতেন একসময়। তার তো কোনই হদিস পেলাম না এতদিনেও!
লেখক বলেছেন: হুমম্ যাক্ অবশেষে লেখাটা নজরে পড়লো! অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রলয় হাসান।
"শুনেছি পত্রিকায় লেখালেখি করতেন একসময়।" কিভাবে জানলেন! ইন্টারেস্টিং! ব্লগের কোখাও তো এই কথাটা একবারও বলিনি!
"তার তো কোনই হদিস পেলাম না এতদিনেও!" ঠিক আছে । খুব দ্রুত একটা 'হদিস' দিবো তাহলে।
প্রলয় হাসান বলেছেন:
হা হা হা। আমার কথা আমাকে ফিরিয়ে দিয়ে আপনিই কিন্তু বিপদে পড়লেন!
ওয়েল, ব্লগের কোথাও বলেননি ঠিক, তবে কোথায় বলেছেন সে গোমড় ব্লগে ফাসঁ করে দিতে আমার কোন আপত্তি নেই। আপনি যদি চান তো বলতে পারি। কি...বলবো?...
হদিসের অপেক্ষায় রইলাম।
লেখক বলেছেন: আপনার সাথে আবারো রণক্ষেত্রে হেরে গেলাম দেখছি!!!![]()
হ্যারি সেলডন বলেছেন:
সুন্দর।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে, হ্যারি সেলডন।
একজন ব্লগার বলেছেন:
কবিতার সাথে এই ছবিডা দেওনের ঘটনাটা কি? মাইনাচ!
লেখক বলেছেন: আরে দুঃখের কবিতায় দুঃখ দুঃখ মনের ছবিই তো হবে, নয়তো কি উল্লাসের ছবি হবে!!!!
এই সহজ ঘটনাটা বুঝলেন না!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














