আমার প্রিয় পোস্ট

আমি অথৈ জলে খুঁজে ছিলাম, পূর্ণিমারই চাঁদ...

রম্য: জাদু;)

০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৪

শেয়ারঃ
0 0 0


ছোটোবেলা থেকেই জাদুর প্রতি আলাদা একটা টান ছিল। জাদুর অনুষ্ঠানগুলো তাই খুব মনোযোগ দিয়ে দেখতাম। দেখতে দেখতে একসময় মনে হলো এসব জাদু আমিও পারবো! :)
একদিন ছোটোবোনটাকে জাদু দেখাবো বলে ওর ২টা মিষ্টিকে রুমাল দিয়ে ঢেকে একটা করে ফেললাম (আরেকটা আমি গলাধকরণ করলাম!)। যা ভ্যানিশ করা হয় তা আনা সম্ভব নয় এই-নীতি আউড়ে এর ওর কাছ থেকে এটা সেটা খেয়ে বেড়াচ্ছি। আর নাম দিচ্ছি জাদু।:-&

মাস কয়েক পর ছোট ভাইবোন দুটো বলল, "এই ভ্যানিশ করার জাদু আর দেখবো না। এবার কিছু এনে দেখাও। তাহলে বুঝবো তুমি জাদু জানো!" /:)
বুঝলাম দুর্দিন এসে গেছে। এখন নিজের গাঁটের টাকা খরচ করে জাদুবিদ্যা দেখাতে হবে। ওকে নো প্রবলেম। জাদুর জন্য আমি সব পারি। খেতেও পারি খাওয়াতেও পারি!:P
প্রায়দিনই সন্দেশ, চকলেট,মিমি ইত্যাদি কিনে এনে লুকিয়ে রাখতাম। পরে ওদের সামনে রুমালের নিচ থেকে বের করে দেখাতাম। কিন্তু তবু ওদের পুরোপুরি বিশ্বাস হয় না যে আমি জাদু জানি। শেষ পর্যন্ত অন্য পথ ধরলাম। রাতে ডিমলাইটের আলোয় বই, খাতা-কলম, পেন্সিল, বিছানার চাদর হতে শুরু করে বস্তার মতো ভারী কোলবালিশ পর্যন্ত শূণ্যে তুলে দেখাতে লাগলাম। তাই দেখে একবার তো ছোট ভাইটা বলেই ফেললো,"এবার আমাকে শূণ্যে তুলে দেখাও!" :#)
একদিন গ্লাস ভর্তি পানির উপর একটা কাগজ রেখে গ্লাসটা উপুর করতেই সমস্ত পানি বিছানায় পড়ে একাকার। ফলস্বরূপ মার বকা খেলাম। কিন্তু তবু জাদুর ভুত মাথা থেকে গেল না! বরং আরো ভালো ভাবে পেয়ে বসলো।B-))

আজকাল চান্স পেলেই জাদুর বই নিয়ে ঘাঁটাঘাঁটি করি। সেদিন বিকালে জাদুর বই নিয়ে বসেছি। এমন সময় ছোটবোনটা এসে বললো, "ছোটআপা দেখো, মা এই বেলুনটা কিনে দিয়েছে। কি সুন্দর! তাই না?":)
"হ্যাঁ, খুব সুন্দর! কোত্থেকে কিনেছে রে?":D
"আমাদের গেটের সামনে বেলুনওয়ালা আছে।তার কাছ থেকে কিনেছে।":)
বলেই বেলুনটা নিয়ে একা একা খেলতে লাগলো। তাই দেকে হঠাৎ মাথায় ভুত চাপলো। ওকে বললাম, "চল, তোকে একটা জাদু দেখাই। এই বেলুনে আমি একটা সুচ ঢুকাবো, কিন্তু বেলুন ফুটবে না।"8-|
"সত্যিই ফুটবে না?":-/
"একদম না।" বলেই একটা সুচ ঢুকাতেই ঠাস শব্দ করে বেলুনটা ফুটে গেল।B:-)
"এটা কি হলো! X( তবে যে তুমি বললে বেলুনটা ফুটবে না!X(( মিথ্যুক কোথাকার!:-P অ্যাঁ অ্যাঁ অ্যাঁ....!!!":(( ও গলা ফাটিয়ে কাঁদতে লাগলো।
আমিও তো অবাক! জাদুর বই খুলে ভুলটা বুঝতে পারলাম। ওকেও বুঝালাম। কিন্তু ও বুঝলো না! উল্টা কান্নার মাত্রা আরো বাড়িয়ে দিলো। সেই শব্দে টিকতে না পেরে গেটের কাছে ছুটে গেলাম বেলুনওয়ালার খোঁজে। কিন্তু কোথাও কেউ নেই! রাস্তা ফাঁকা! বেলুনওয়ালা গায়েব! বাসার ভিতর থেকে তখনো ছোটবোনটার কান্না শোনা যাচ্ছে। আর আমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, তারপরের জাদুটা কোথায় প্রদর্শন করা যায়!!!!!;)

 

প্রকাশ করা হয়েছে:   বিভাগে । সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৫
নকীবুল বারী বলেছেন: হোহ হোহ...........দারুন তো........জাদুকরী
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: আপনাকে একটা জাদুকরী ধন্যবাদ।:)

১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: কাহিনী না, আমার লাইফের সইতত্য ঘটনা।:)
আপনাকে একটা জটিল ধন্যবাদ :-B

১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: :D

৪. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৬
সৌম্য বলেছেন: নেট এ অনেক ওয়েব সাইট আছে, ট্রিকস এর উপরে। বেলুন ফুটানোর টা আমি নেট থেকেই শিখছিলাম।
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: আরে আপনি দেখি আমার মতো জিনিয়াস্!!! :-B

১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: মেরে দিল তো খুশ হো গ্যায়া...! :D
বিষাক্ত ভাই'কে একটা সুপারহিট ধন্যবাদ। :)

৬. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০০
সাইফুর বলেছেন: বেলুনের জাদুটা শুনে মজা লাগলো...হেহহেহেহহে
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: কচ্ছপ ভাই কি ডিগ্রী লাভ করিলেন? মাথায় এমন ক্যাপ! হাঃ হাঃ :-B
আপনাকে অনেক ধন্যবাদ:)

৭. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৩
আকাশনীল বলেছেন: জটিলজজজজজজজজ হৈসে
হাসতে হাসতে শেষ:D:D
আমার ছোট ভাইকে আমিও দেখাতাম, আজ মনে পড়ল
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৩

লেখক বলেছেন: হুমম্...তাহলে তো আপনিও আমার মতো জিনিয়াস্! :-B
আপনার ছোট ভাইকে কি ম্যাজিক দেখাতেন? খুব জানতে ইচ্ছে করছে! :P

৮. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৪
অনন্ত দিগন্ত বলেছেন: সবাই আপনার জাদু নিয়ে ভাবছে , আর আমি ভাবছি একটু অন্য কিছু নিয়ে ..... কি জানেন ? নিজেই দেখুন আপনার লেখা একটি লাইন :P --->>>

""" যা ভ্যানিশ করা হয় তা আনা সম্ভব নয় এই-নীতি আউড়ে এর ওর কাছ থেকে এটা সেটা খেয়ে বেড়াচ্ছি। আর নাম দিচ্ছি জাদু। """


খিক খিক :-B
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৯

লেখক বলেছেন: জানি জানি! তা আর বলতে! আপনার ভাবনাগুলো সব সময়ই অন্য রকম থাকে, আপনার লেখার মতো! ব্রিলিয়ান্ট! :-B
অনন্ত ভাইকে বিশাল বড়ো থ্যাংকস। :)

১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৬

লেখক বলেছেন: :)

১০. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১১
ফ্রুলিংক্স বলেছেন: যাক, জাদুর নাম করে চান্সে খাওয়া তো হচ্ছে।
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৮

লেখক বলেছেন: হুমম্...:-&
তা আর বলতে...!!! :P

১১. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৪
ভাস্কর চৌধুরী বলেছেন:

+

কাহিনীর বিশালতা দেখে মনে হলো জাদু.......সেতো যাদু না জাদুটোনা..!

অসাধারণ কাহিনীর বর্ণনা। এক কথায় জোস্।

ছোট বেলায় ভাই বোনদের কত বোকাই না বানিয়েছো। এখন আর পারবে না। কি বলো,,,,,!


জাদুর জন্য আমি সব পারি। খেতেও পারি খাওয়াতেও পারি! আগে জানেনি। এখন জানলাম...............এখন আমাদের খাওয়াতে হবে। যদিও এখন আমি মিষ্টি খাচ্ছি। খাবে না কি...? তুমি তো আবার মিষ্টি খাও না।

মনে করো না সেটা জাদু দেখানোর জন্য! প্রতিদিন কত ধরনের যে জাদু দেখতে হয়....! দেখে যাই,,,,,,,সময়ে অসময়ে।

তোমার প্রাপ্ত শাস্তি মওকুফ করা হলো।

ভালো থেকো।
শুভেচ্ছা ও শুভকামনা রেখে গেলাম। কুড়িয়ে নিও।
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: ভাস্কর'দা, লেখাটা তোমার কাছে অসাধারণ মনে হলো, শুনে খুব ভালো লাগলো।:)

"তুমি তো আবার মিষ্টি খাও না।"
এধরনের কথা তোমাকে কে বললো শুনি? তার মুখে ছাই পড়ুক!X(
মিষ্টি'র জাদু দেখবে, দাদা? তোমার মিষ্টি গুলো দাও! :P

"তোমার প্রাপ্ত শাস্তি মওকুফ করা হলো।" অনেক গুলো ধন্যবাদ।
এবার তাহলে ৬ মাস না লিখলেও চলে, কি বলো ভাস্কর'দা???!!!;)

তুমিও ভাল থেকো সব সময়...। :)

১২. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৯
কালপুরুষ বলেছেন: মজার ঘটনা। এখনো যাদু দেখাস নাকি?

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১১

লেখক বলেছেন: কেউ দেখতে চাইলে দেখাই! :P
কাল'দা, ভালো আছেন? আপনাকে অনেক ধন্যবাদ:)

১৩. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫১
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: তারপরের জাদুটা এইখােনইতো েদখাইতে পারেন।


""" যা ভ্যানিশ করা হয় তা আনা সম্ভব নয় এই-নীতি আউড়ে এর ওর কাছ থেকে এটা সেটা খেয়ে বেড়াচ্ছি। আর নাম দিচ্ছি জাদু। """


েপটুক মেয়ে হাহা হাাহাহাহাহাহাহাহাহহা
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১৩

লেখক বলেছেন: "পেটুক মেয়ে" হু...মোটেই না! জাদুর জন্য আমি সব পারি। খেতেও পারি খাওয়াতেও পারি! :P

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১৬

লেখক বলেছেন: সকাল ভাই, আমার ভোকাল টোন পোস্টে আপনার কমেন্টের জবাবে একটা প্রশ্ন করেছিলাম। যদি সম্ভব হয় প্রতিউত্তর দিবেন।

১৪. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৯
ড্রাকুলা বলেছেন: আরে আরে এটা কে? মিস (মিসেস) ঝুমী নাকি? দাঁড়ান, চোখ টা একটু ডলে নি। ঠিক বিশ্বাস হচ্ছেনা। ঝুমী নতুন লেখা দিয়েছে?

এবার আসা যাক আপনার লেখার ব্যাপারে। দাঁড়ান, একটু পেটে চেপে ধরে হেসে নি। ;) অসাধারণ, বরাবরের মত অসাধারণ একটা লেখা। ভুয়া যাদুকর। ভাবছি এর শাস্তি হিসেবে আপনার ঘাড় থেকে ১ লিটার রক্ত খেয়ে নেব কিনা? :#)

1000 Plus.
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৬

লেখক বলেছেন: "ভুয়া যাদুকর।" হুম্...মোটেই না।:P

"আমি একজন ম্যাজিশিয়ান
মজার মজার ম্যাজিক দেখাই
ম্যাজিক হলো হাতের পাখি...!!!!"
বুঝতে পেরেছেন, হে ড্রাকুলা! ;)

"ভাবছি এর শাস্তি হিসেবে আপনার ঘাড় থেকে ১ লিটার রক্ত খেয়ে নেব কিনা?"
এত সুন্দর একটা লেখা দিয়েছি তারপরও...! নাহ্, ড্রাকুলা আর মানুষ হইল না!!! আফসোস! :(

"1000 Plus."
100000000000000000000000000000 Thanks. :)

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৫

লেখক বলেছেন: মিসেস হতে যাবো কোন দুঃখে!!!???/:) বিয়ে থেকে আপাতত ১০০হাত দূরে আছি।:P

১৫. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩৪
শাহারিয়ার আহমেদ বলেছেন: কেমন আছেন? আগের লেখা গুলোর মতই সুন্দর আরও একটা লেখা উপহার দেওয়ার জন্য প্লাস।

তাহলে আমার পক্ষ থেকে আপনাকে ২ টা প্লাস দেওয়া হল। কিভাবে , বুঝেছেন?
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৭

লেখক বলেছেন: আমি সুখে আছি! :|
লেখাটা ভালো লেগেছে জেনে আমারো ভাল লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।:)

হাঃ হাঃ "মহাসমুদ্র" ২টা + দিয়েছে কিভাবে তা আমি বুঝবো না, তা কি হয়!!! :P

ভালো থাকুন সব সময়, শুভ কামনা রইল 8-|

১৬. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫৪
নাজনীন খলিল বলেছেন:

বাহ্‌ ! চমৎকার!

অনেক শুভেচ্ছা রইল।
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১২

লেখক বলেছেন: নাজনীন আপুকে আমার ব্লগে দেখে খুব ভাল লাগলো। অনেক ধন্যবাদ, আপু। ভাল থাকুন সব সময়, শুভ কামনা রইল। :)

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৩

লেখক বলেছেন: শুধু হুমম...কি! আর কোনো ডায়লগ নাই, রাশেদ ভাই? :)

১৮. ১০ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:৩৫
নুশেরা বলেছেন: খুবই মজাদার লেখা।
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৭

লেখক বলেছেন: তাই! শুনে খুব ভাল লাগলো। অনেক অনেক ধন্যবাদ, নুশেরা আপু।:)

ভাল থাকুন সব সময়, শুভ কামনা রইল। 8-|

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: :) :D :#) ;)

২০. ১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০১
দূর্ভাষী বলেছেন: হুমমম, কী খবর ভূয়া যাদুকরী।
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২২

লেখক বলেছেন: "ভুয়া যাদুকরী।" হুম্...মোটেই না।:P

"আমি একজন ম্যাজিশিয়ান
মজার মজার ম্যাজিক দেখাই
ম্যাজিক হলো হাতের পাখি...!!!!"
বুঝতে পেরেছেন, হে দূর্ভাষী! ;)

২১. ১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৯
নিবিড় বলেছেন: মজা পাইলাম।আপনে জিপসি নাকি ?হিহি
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন: হাঃ হাঃ হোঃ হোঃ হিঃ হিঃ :) :D :#)
আপনার কথা শুনে আমিও মজা পাইলাম। :-B

২২. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৮
অনন্ত দিগন্ত বলেছেন: আগে ভাগে কমেন্ট করে একটু বিপদে ফেলে দিলাম নাকি ? অনেকেই দেখি এখন আপনাকে পেটুক যাদুকরী বলে ডাকছে :P
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৭

লেখক বলেছেন: অনন্ত ভাই, আপনার কমেন্ট টা পড়ে একটা কৌতুক মনে পড়ে গেল, শুনুন .....:)
এক লোক বৃষ্টির সময় গ্রামের ধান ক্ষেতের মাঝে দিয়ে যাচ্ছিলো। হঠাৎ কাদায় পা পিছলে পড়ে যায়! এমন সময় আকাশে বিজলী চমকে উঠে। তাই দেখে গ্রাম্য লোকটি আকাশের দিকে তাকিয়ে রাগত সুরে বলে, "দেখো, খোদা ফালাইছে তো ফালাইছে! আবার টর্চ মাইরা দেখে ঠিক মতো পড়ছি কিনা!!! /:)

আমার অবস্হা হয়েছে এই গ্রাম্যলোকটার মতো! :P

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪১

লেখক বলেছেন: আমার ব্লগে আবার আসার জন্য অনন্ত ভাইয়াকে অ-নে-ক ধন্যবাদ। :)

২৩. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৮
রাস্তার ছেলে বলেছেন: আমি প্লাস দিচ্ছি, আমার উপর অন্তত জাদুবিদ্যা ঝেড়ে দেবেন না প্লীজ! ;)
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৩

লেখক বলেছেন: হাঃ হাঃ আপনাকে অ-নে-ক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়। :)

২৪. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৩
ড্রাকুলা বলেছেন: মহা সমুদ্র নামটা কিন্তু সুন্দর দিয়েছেন। কালকে আপনার লেখা দেখে সত্যিই অবাক এবং খুশি হয়েছি। কারণ জানেনই তো যে আমি আপনার একজন বিশাল ভক্ত।

নতুন লেখা কবে পাচ্ছি? :)
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: ওঃ আপনি! তাই তো বলি কফিনের দরজা খোলার শব্দ পাই কেন!B:-)
তারপর...কেমন আছেন?:)

হাঃ হাঃ আপনার জন্য দেখি এক দন্ড শান্তিতে থাকতে পারবো না দেখছি! আপাতত কিছু দিন পড়াশোনা নিয়েই আছি।:P

ভক্ত বলে সত্যিই ভীষণ লজ্জায় ফেলে দিচ্ছেন আমাকে! কারণ আমি আপনার মতো অসাধারণ করে লিখতে জানি না! :``>>

"মহাসমুদ্র" লিখেও কিন্তু দারুণ! আপনি তার লেখা পড়েছেন কি? ;)

২৫. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৫
অ্যালন বলেছেন:
খবরদার আমার ধারে-কাছে আইবেন্না..বয় লাগে..:((
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩২

লেখক বলেছেন: আমি ভালা জাদুকর, মজার মজার ম্যাজিক দেখাই! বুই(ভয়) পাওয়ার কিছু নাই!!! মিষ্টি নিয়া আসেন। একটা ম্যাজিক দেখাই! :P

২৬. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩০
ড্রাকুলা বলেছেন: ভালো আছি। মহাসমুদ্র টা কে? আমি তো ভেবেছিলাম আমাকেই বলেছিলেন। হাহা।

মন থেকে বলছি, আমি যদি সামান্যতমও সাহিত্যের কিছু বুঝি, তাহলে বলব, আপনি একজন অসাধারণ লেখিকা।
:) :) :)
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন: "মহা সমুদ্র" আপনাকে বলতে যাবো কেন! আপনি আর শাহারিয়ার এক নাকি! একজন মানুষ আর অন্যজন ড্রাকুলা। যাকে দেখলে ভয়ে আত্মারাম পালিয়ে যায়...!:P

হুমম্...বুঝলাম। আপনাকে বুঝানো আমার কাজ নয়!!!
:``>> :``>> :``>> :``>>

২৭. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৬
কালপুরুষ বলেছেন: চক্ চক্‌ করে চোখ
ভয়ে ডরে ভাগে লোক,
বিদ‌ঘুটে হাসি তার
যেন কোন অবতার।

ঢাক ঢোল পিটিয়ে
জোড় গলায় বলে সে,
আমি সেই রূপসী
বিখ্যাত যাদুকর।

বড় বড় চোখ করে
বসি গিয়ে নড়েচড়ে,
চোখ বাঁধে কাপড়ে
পড়ে যাই ফাঁপড়ে।

ছুঁ মন্তর বলে যেই
বাড়ায় সে হাতটা
দেখি তাতে ধরা আছে
সাদা এক কবুতর।
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫২

লেখক বলেছেন: হাঃ হাঃ অ-সা-ধা-র-ণ কবিতা! আপনাকে অনেক অ-নে-ক ধন্যবাদ:)
ভালো থাকুন সব সময় এই শুভ কামনা রইল কাল'দার প্রতি।8-|

২৮. ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৫
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: লেখক বলেছেন: সকাল ভাই, আমার ভোকাল টোন পোস্টে আপনার কমেন্টের জবাবে একটা প্রশ্ন করেছিলাম। যদি সম্ভব হয় প্রতিউত্তর দিবেন।




উত্তর দিয়ে এসেছি। দেখে আসুন।
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০৬

লেখক বলেছেন: হুমম্...দেখলাম এবং খুব খুশি হলাম। মন থেকে আবারো অনেক ধন্যবাদ। :)

২৯. ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫০
দূর্ভাষী বলেছেন: লেখক বলেছেন: "ভুয়া যাদুকরী।" হুম্...মোটেই না।:P

"আমি একজন ম্যাজিশিয়ান
মজার মজার ম্যাজিক দেখাই
ম্যাজিক হলো হাতের পাখি...!!!!"
বুঝতে পেরেছেন, হে দূর্ভাষী! ;)



সুন্দর ছন্দ, ভূয়া য়াদুকরী না হয়ে ছন্দের যাদুকরী হলে ভাল করতেন।
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১১

লেখক বলেছেন: এটা একটা গান। যা আমি ম্যাজিক দেখানোর সময় গুন গুন করতাম...!!! :P

৩০. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৭
মাসুদ যা বলেছেন ঠিকই বলেছেন: এসব কাজ আমিও কত্ত করছি...
খুব ঝোক ছিল। অনেকগুলা ম্যাজিকের বই কিনেছিলাম।(এখনো আছে, কিন্তু ইন্টারেস্ট নাই :( )

বেলুনে সূই ঢুকিয়ে না ফাটাতে চাইলে বেলুনটা সামান্য একটু কম ফুলাতে হয় আর যেখানে সুই ঢুকাবেন স্কচটেপ লাগিয়ে রাখতে হয় আগেই। আপনি মনে হয় ২য় ভুলটি করেছিলেন।
যাই হোক অনেক মজার কাহিনী। +
ভালো থাকবেন।
১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:৫৮

লেখক বলেছেন: "এসব কাজ আমিও কত্ত করছি...!"
আরে আপনিও দেখছি আমার মতো জিনিয়াস! Congratulation;)
"অনেকগুলা ম্যাজিকের বই কিনেছিলাম।(এখনো আছে, কিন্তু ইন্টারেস্ট নাই)"
আমার কিন্তু এখনো এসব বিষয়ে দারুণ আগ্রহ আছে!:-B

হুমম্...ঠিক ধরেছেন। আমি ২য় ভুলটা করেছিলাম। :P
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।:)
আপনিও ভালো থাকুন সব সময়।8-|

৩১. ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
অনন্ত দিগন্ত বলেছেন: খাইছে ..... আবার জাদুবিদ্যা জাহির করা হবে নাকি ? এবারের টার্গেট কারা ? :(
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫০

লেখক বলেছেন: "এবারের টার্গেট কারা ?"
সামনে যারা থাকবে, তারা!!! ;)

৩২. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১১
ড্রাকুলা বলেছেন: কেউ একজন ব্লগে আসলেই মনটা ভালো হয়ে যায়।
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪১

লেখক বলেছেন: "কেউ একজন ব্লগে আসলেই মনটা ভালো হয়ে যায়।" ঠিক ঠিক! একদম আমার মনের কথা!!! ;)

৩৩. ১৩ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৭
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: আমারতো এখানে আসতে ডর লাগে! কখন কি আবার যাদু না কইরা বসে। পালাই জলদি>>>>>>>>>>>>>>>>>......
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৪

লেখক বলেছেন: আমি ভালা জাদুকর, মজার মজার ম্যাজিক দেখাই! বুই(ভয়) পাওয়ার কিছু নাই!!! মিষ্টি নিয়া আসেন। একটা ম্যাজিক দেখাই! :P

৩৪. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৪
ঝুমী বলেছেন: @মৃত হাসানের প্রেতাত্মা.......................
আবারো কথা নেই বার্তা নেই মাইনাস দিয়ে গেছে! পাগল নাকি!!! /:)
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৮

লেখক বলেছেন: হ্ পাগলই তো মনে হয়! X(

৩৫. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৪
নিহন বলেছেন: জাক্কাচ .................
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৪

লেখক বলেছেন: তাই! শুনে ভালো লাগলো। কেমন আছেন, নিহন? :)

৩৬. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৪২
ড্রাকুলা বলেছেন: যাদুকরী কে খুজছি? বাংলাদেশী আলিফ লায়লা বানাবো। ;)
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৭

লেখক বলেছেন: "বাংলাদেশী আলিফ লায়লা বানাবো।" :)
কিন্তু গল্প বলার কাজ তো মহা সাগরের। তার কাছে যান!!! ;)

৩৭. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৩
ড্রাকুলা বলেছেন: লেখক বলেছেন: "কেউ একজন ব্লগে আসলেই মনটা ভালো হয়ে যায়।" ঠিক ঠিক! একদম আমার মনের কথা!!!

কে সে? ;)
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন: যার জন্য আমার ব্লগে আসা, সে....! ;)

৩৮. ১৪ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
মোঃ ইবরাহিম আরমান বলেছেন: jhumi!!
Apni jodi belune such fotanor age "+" chinher akare cos tape lagia such dhakten tobe belun fatto na.. tobe dhire dhire chupse jeto aksomoy. beleve me.. see that. Ebar kintu boka khete hobe na..

ar glass er bapar ta?
kanai kanai pani dia purno kore tar por board lagia ulte din. dekhben sob okay..

amaro jhokh ache jadur proti tai r ki arek jadukor k sahajjo korar chesta kora.

১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: পরে ব্যাপারটা বুঝতে পেরেছিলাম। সে যাই হোক, বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়:)

৩৯. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১২
শেখ রহিম বলেছেন: +

আপু ব্যস্ততায় এ দ্বারে আসা হয়নি বলাটা কি ঠিক হবে। নাকি......!

না আপু ব্যস্ততায়ই আসলে আসা হয়নি।

তবে আপনার যাদুকরী কারবার দেখে ভালই লাগছে।

কি যাদু করিলা........................ভাবেতে মজাইয়া................

থাকতে পারি না .....................!

ভালো থাকো আপু.......................৬ মাস নয় ৬ দিন পরেই নতুন পোস্ট চাই।
১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: আপনি যে খুব ব্যস্ত তা আমি জানি! এত ব্যস্ততার মাঝেও যে এলেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।:)

হাঃ হাঃ আপনার কমেন্ট পড়ে ভীষণ হাসি পাচ্ছে! গান ধরেছেন মনে হচ্ছে....চমৎকার!!! :P

৪০. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫০
ড্রাকুলা বলেছেন: যাক যাক, ঝুমী ও তাহলে কারও জন্য ব্লগে আসে। ;)
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: হুমম্...... ;)

৪১. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৭
কালপুরুষ বলেছেন: মানুষের মনকে বশ করার যাদুটা তাড়াতাড়ি শিখে নে। মন বশে আসার পর মুখ ফুটে আবার বলতেও হবে- নইলে সারাজীন না বলাই থেকে যাবে।
১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: ভালো আছেন তো, দাদা? অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।:)

৪২. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৩
পথিক!!!!!!! বলেছেন: এরপর থেকে বেলুনের গায়ে টেপ মেরে ফুটো করবেন
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: জ্বী না! এরপর টেপের গায়ে বেলুন মেরে ফুটো করবো! ;)

৪৩. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩১
ড্রাকুলা বলেছেন: somewhereinblog.net এর ১ম পৃষ্টায় দেখছি একটা মিষ্টি পরী তার দুপাখা মেলে দাড়িয়ে আছে।

কিন্তু আজ কেন যেন সে তার নিজের ব্লগকে একটু কম দর্শন দিচ্ছে।
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৫

লেখক বলেছেন: তাই তো! আন্তরিকভাবে দুঃখিত দেরিতে জবাব দেয়ার জন্য!:|
কেমন আছেন? নতুন কোনো লেখা দিচ্ছেন না যে! :)

৪৪. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১৭
শাহারিয়ার আহমেদ বলেছেন: ড্রাকুলার কোন খবর আছে? শুনলাম আপনার উপর নাকি রাগ করেছে?:‌‌‍‍-P
১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৮

লেখক বলেছেন: সেকি! আমার উপর কেন রাগ করবে? আমি কি করেছি! অদ্ভূত! B:-)
উল্টো সে-ই তো বড় আপার দলে চলে গেল!!!X(

৪৫. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১২
শাহারিয়ার আহমেদ বলেছেন: আমি এখনও আপনার বড় আপার দলে। আমি রেফারি হলে , সে আপনাকে ধরলেই তাড়াতাড়ি ৩ টা বাড়ি দিয়ে দিতাম। ;)
১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: রেসলিং-এ রেসলার'রা কেন মাঝে মাঝে রেফারির সাথেও ফাইটিং করে এখন বুঝলাম!!! ;)

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৫

লেখক বলেছেন: "আমি এখনও আপনার বড় আপার দলে।"
B:-) /:) X( X(( :-P

৪৬. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৮
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: বুই(ভয়) পাওয়ার কিছু নাই!!! মিষ্টি নিয়া আসেন। একটা ম্যাজিক দেখাই!

:):):):):):):):)

খাওনের ধান্ধা হুঁ
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৩

লেখক বলেছেন: ম্যাজিশিয়ানের মন খাওনের ভিতরে থাকুক আর যেখানেই থাকুক!:-& লেকিন আফনার মন ম্যাজিকের ভিতর থাকা ছাই-ই ছাই(চাই)!:P
ম্যাজিক দেখার এটাই হলো পরথম শর্ত!!!;)

৪৭. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪৭
নম্রতা বলেছেন: যাদুপরী মেয়ে ঝুমী , কেমন আছেন ?

মজার ছিল লেখাটা !
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০১

লেখক বলেছেন: আমি বেশ আছি আপু! আপনাকে অনেক অ-নে-ক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়। শুভ কামনা রইল। :)

৪৮. ১৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৩
সুতরাং বলেছেন: খুবই মজা পেলাম লেখাটি পড়ে। পরবর্তী জাদুর প্রয়োগ ও তার ফলাফল জানার আগ্রহ রইলো। ভালো থাকবেন, ঝুমি।
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৬

লেখক বলেছেন: হাঃ হাঃ অনেকদিন পর আপনাকে আমার ব্লগে দেখলাম। অনেক অনেক ধন্যবাদ, সুতরাং ভাই। আপনিও ভালো থাকুন সব সময়।:)

৪৯. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫১
পুসকি বলেছেন: হা হা হা। জাদু তো নয় শুধু মিষ্টি খাওয়ার ধান্ধা!:D

আপু কেমন আছেন? অনেকদিন পর আপনার লেখা পড়লাম। আপনি খুব মজা করে লিখতে পারেন। আপনাকে একগাদা প্লাস।:)+++++++++++++++++++++

আজ থেকে আপনার নাম দিলাম জাদুকরী আপু।:)
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৪

লেখক বলেছেন: "জাদু তো নয় শুধু মিষ্টি খাওয়ার ধান্ধা!"
হাঃ হাঃ মোটেই না! জাদুর জন্য আমি সব পারি। খেতেও পারি খাওয়াতেও পারি!:-&

৫০. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৭
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: পরথমে একটা ফ্রি দেখান। তার পর ভাবুমনে রসগোল্লা খাওয়ান যায় কিনা।

তয় ছুরু করেন :ী
১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২২

লেখক বলেছেন: হাঃ হাঃ আমি কখন বললাম জাদু দেখতে ট্যাকা লাগবো!!! জাদু আমি ফ্রি দেখাই! ছুরু করলাম...পরথম জাদু মিষ্টি দিয়া ছুরু...:-0
যান এক দৌড়ে মিষ্টি নিয়া আসেন আর আমাকে ফ্রি দেন! :P
ফ্রি জাদু, ফ্রি মিষ্টি!!! ;)

৫১. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৭
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: কিতা ছুরু কইরলেন?? কিছ্ছুতো দেখতাছিনা।

হ আমি যাদু দেখাইবার লাগি মিষ্টি দিমু আর আপনে ওইডা খাইয়া কইবেন দেখ কেমনে ব্যানিশ করছি। :>
১৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: জাদু দেখার দ্বিতীয় শর্ত, মনডা বড় হওয়া চাই!!:P
মিষ্টির প্রতি এত দরদ থাকলে জাদু দেখবেন কিভাবে, সকাল ভাই!!;)

৫২. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২৪
আবু সালেহ বলেছেন:

পরের যাদুটা মনে হয় ব্লগেই করছেন...
১৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: নিয়ত তো সেটাই ছিল! আফসোস, কেউ দেখতে চায় না! :(

২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২২

লেখক বলেছেন: এই দেখেন "বৃষ্টি ভেজা সকাল" ভাইকে ১৪বার বলেছি মিষ্টি আনতে! আমি খেয়ে ফেলবো এই ভয়ে আনে না!!! :P

৫৩. ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০০
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: হ আমি মনডা বড় কইরা মিষ্টি আর মিষ্টি আইনা দিমু আর আপনে সেগুলান একটার পর একটা অন্দর মহলে চালান দিয়া কইবেন কি ছুন্দর জাদু>>>>>>>>>>>>>>>> হা হা হা হা আমি বুঝিনা???
২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: হাঃ হাঃ বুঝছি আপনাকে আগে হিপনোটাইজ করতে হইবো!;)
বলেন, "আমি সকাল, এক দৌড়ে গিয়া মিষ্টি নিয়া আসতাছি! জাদুকর সেই মিষ্টি খাক্ নয়তো মাথায় দেক...তাতে আমার কিছু যায় আসে না! আমি শুধু মিষ্টির জাদু দেখবো!!!":P

৫৪. ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৮
ঘটোৎকচ বলেছেন: তুমি যাদু পারো? ছবিটাতো সুন্দর নিয়েছ।
২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৩০

লেখক বলেছেন: হুমম্...!!! তোমার ছবিটাও তো খুব সুন্দর! :)

২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৩১

লেখক বলেছেন: :)

৫৬. ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৪
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: মিষ্টির জাদু ছাড়া আর কিচ্ছুর জাদু দেখান যায়না??? কই জাদুতো হইতেছেনা। হাত খানা ঘুরতাছে ..... এর পর কি???????
২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৩

লেখক বলেছেন: "মিষ্টির জাদু ছাড়া আর কিচ্ছুর জাদু দেখান যায়না???"
নাহ্...ওস্তাদের নিষেধ আছে!!! :P

৫৭. ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৮
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: লেখক বলেছেন: এই দেখেন "বৃষ্টি ভেজা সকাল" ভাইকে ১৪বার বলেছি মিষ্টি আনতে! আমি খেয়ে ফেলবো এই ভয়ে আনে না!!!


আমগোরে কি বাচ্ছা পাইছেন????? আমরা সব বুঝি হা হা হা হা হা
২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৫০

লেখক বলেছেন: বালক, একটু কম বুঝলে দোষ কি!!! বেশি বুজন ভালা না! :P

৫৮. ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২৮
ড্রাকুলা বলেছেন: কতদিন দেখে না দুচোখ....................
২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪০

লেখক বলেছেন: বন্ধু তোমায়......!!! ;)

গানটা আমারো বেশ ভালো লাগে! লিরিকসটা ভুলতেই বসেছিলাম! মনে করিয়ে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।:)

২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন: কফিনের ভিতর এতদিন কি কেউ থাকে? মাঝে মাঝে বাহিরের জগৎটাও তো দেখতে হয়!!! তা কি জানা নেই!!! :)

৫৯. ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৬
ড্রাকুলা বলেছেন: কালকে আমার এসাইনমেন্ট জমা দিতে হবে...........কি করি????????

আজকে সারা রাত জাগতে হবে।
২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৭

লেখক বলেছেন: তার মানে আবার কফিনের ভিতরে চলে যাওয়া হচ্ছে???!!! :P
আল্লাহ মালুম! ড্রাকুলা'দের আবার কিসের এসাইনমেন্ট!!!!B:-)

৬০. ২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৪
ড্রাকুলা বলেছেন: আইসি ;) খালার বাসায় কি খাইলেন?
২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৩

লেখক বলেছেন: হাঃ হাঃ বললে তো আফসোসে মরে যাবেন!!! থাক্...! :-&

৬১. ২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৯
ঝুমী বলেছেন: @অরুণোদয়.................মাইনাসটা দিল!
বিনা বাক্য ব্যয়ে! কারণটা বলে না কেন, বুঝি না! X(
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৭

লেখক বলেছেন: উনার ব্লগ ঘুরে এসে জানলাম, উনি মাইনাস দেননি!!! দূরো তুমি কারে যে সন্দেহ করো! সন্দেহ জিনিসটা খুব খারাপ, বুঝলা!!! :P

৬২. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৪
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: মারবেল আইনা দিমুনে। দেখুম কেমনে জাদু দেখান:) ছাহছ থাইকলে দেখাইয়েনতো। পাইরলে বুঝুম আপ বহুত বাড়া জাদুগার হ্যায়।





না বঝলে কয় বঝেনা! বাচ্চা পুলা। বুইঝলে কয় বেশী বুঝন ভালা না। এইডা কেমুন কথা?????? মাইনাস
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৫

লেখক বলেছেন: হাঃ হাঃ ছাহছ আছে ছাহছ! ছাহছের নেই অভাব!!!
তয় শুভ কাজ (জাদু) মিষ্টি দিয়া ছুরু করতে ছাই! ;)

( হুমম্....বালক বড়ই সমঝদার মনে হইতেছে! মার্বেল যে খাওয়া যায় না, তা সে ভাল করেই জানে!:P)

৬৩. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৪
নাজনীন খলিল বলেছেন:
নতুন লেখা নেই কেন ঝুমী?

শুভেচ্ছা এবং সেইসাথে নতুন লেখার দাবী রইল।
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৮

লেখক বলেছেন: ইয়ে মানে...
হাত ব্যথা করছে...
একটু ব্যস্ত....
না ঠিক তাও না....!!! :``>>
(কি যে অজুহাত দেই আপুকে! চিন্তার বিষয়!:P )

আপু আপনার প্রতিও রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা। আগামী দিনগুলো যেন আপনার অনেক অ-নে-ক বেশি সুন্দর হয়।:)

২৩ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: হুমম্........আবার কফিনের ভিতর যাচ্ছেন নাকি???!!! B:-)
আমরা যেমন মাঝে মাঝে বাড়ি ঘর রং করাই! আপনার কফিনের অবস্হা কি! রং আছে, না ছল-বাকলা সব গেছে গা?:P

৬৫. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৮
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: আইচ্ছা আমার শুভ দিনে দাওয়াত করুমনে। এক ড্রাম মিষ্টি দিমু। দেকুমনে কতক্ষন যাদু দেখাইবার পারেন।





হা হা হো হো হো এইবার বালিকা খায়ছে ধরা। :)
২৩ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: জাদু দেখানোটাও একটা ভালো মানে শুভ কাজ! তাই মিছটি দিয়া ছুরু করতে চাইছিলাম! লেকিন আফনে তো....!! :(

হে হে মনে থাকলেই হইল! খাওয়ার ব্যাফারে ছরি...জাদুর ব্যাপারে আমার কোনো টায়ার্ডনেস নাইক্কা! খালি মিছটি হইলেই হইলো!! ;)

(হাঃ হাঃ বালক অবছেছে এক ড্রাম মিষ্টি খাওয়াইবো!!:))

৬৬. ২৩ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
ড্রাকুলা বলেছেন: আমি অথৈ জলে খুঁজে ছিলাম, পূর্ণিমারই চাঁদ...
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:১৬

লেখক বলেছেন: উহু...আপনার জন্য বোধহয় এই লাইনটা পারফেক্ট...
আমি পূর্ণিমাতে খুঁজে ছিলাম, মনুষ্য জাত...!!! :P

৬৭. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৭
আশরাফ মাহমুদ বলেছেন: (খুক খুক) নতুন মজা (পোষ্ট) কোথায়?
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০১

লেখক বলেছেন: ইয়ে মানে...
হাত ব্যথা করছে...
একটু ব্যস্ত....
না ঠিক তাও না....!! :|
(কি যে অজুহাত দেই আশরাফ ভাইকে! Somebody help me... :P)

৬৮. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৯
শাহরিয়ার হাসান বলেছেন: আমার এক বান্ধবীও ভাল জাদু দেখাতে পারত।

:):):)

আজকে ইমোটিকনের আইকন দেয়া শিখলাম। খুব ভাল লাগছে।

প্রোফাইলে আপনার ছবি দেন নি?

শাহরিয়ার আহমেদের ব্লগে আপনাকে দেখে এলাম। উনি আমার হাফ মিতা।:)
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন: হুমম্...বুঝলাম আপনার বান্ধবী আমার মতো জিনিয়াস!!! ;)
নতুন ইমো. দেয়া শিখেছেন! কনগ্রেস! :)
হাঃ হাঃ জ্বী না! আমি দেই নাই!! :#)
শাহরিয়ারের ব্লগে মাঝে মাঝে বেড়াতে যাই! 8-|

৬৯. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৮
ড্রাকুলা বলেছেন: তুমি আমাকে কবে থেকে আপনি বলা শুরু করলা?
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২৯

লেখক বলেছেন: আপনি বলায় সম্মানিত বোধ করবে, তা না! গেমস খেলা রেখে অভিযোগের সুরে এসেছো!!! :P

শাহরিয়ারের হাফ মিতা আমার ব্লগে এসেছে! দেখেছো? হাঃ হাঃ :D

৭০. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৫
ড্রাকুলা বলেছেন: ওইটা যে কি শুরু করলো? মিতা কি জিনিষ।
২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:১২

লেখক বলেছেন: "ওইটা যে কি শুরু করলো?"
ঠিক। আমাকে "তুমি" করে বলে! বিষয়টা আমার একদম ভালো লাগেনি।
"মিতা কি জিনিস!"
ওই তো নিজেই এসে বয়ান করেছে...দেখো।

৭১. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০০
শাহরিয়ার হাসান বলেছেন: আপনি জানেন না মিতা কি জিনিস? আশ্চর্য।

নামে নামে মিলে গেলে হয়ে যায় মিতা।:)
৭২. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৩১
ড্রাকুলা বলেছেন: নতুন লেখা কবে পাব। থাক এখন নিশ্চই বাহানা শুরু করবা, বাহানা করার দরকার নাই। ভালো লেখিকাদের একটু আধটু বাহানা থাকেই। আজকে কতক্ষন থাকবা ব্লগে?
২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৫

লেখক বলেছেন: হাঃ হাঃ সম্ভবত ১২টা পর্যন্ত! হঠাৎ সময় জানতে চাইছো কেন? :)

৭৩. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৫
ড্রাকুলা বলেছেন: দাড়াও দেখেনি। তুমি কেমন আছো? জেরীর পোষ্টে তোমার নীচেই আমি আছি। একটু দেখে আসো।
২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১৫

লেখক বলেছেন: আমি বেশ আছি। :)
হুমম্...দেখে এলাম! অন্ধকারে ঢিল ছুড়লে মনে হলো!!! :P

৭৪. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৬
ড্রাকুলা বলেছেন: লেখক বলেছেন: হাঃ হাঃ সম্ভবত ১২টা পর্যন্ত! হঠাৎ সময় জানতে চাইছো কেন

এমনি.....কোন কারন নাই। আমিও ১২ টা-১ টা পর্যন্ত থাকবো কিনা?
২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১৭

লেখক বলেছেন: তোমার এসাইনমেন্ট কি শেষ! :)

২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৯

লেখক বলেছেন: ইয়ে মানে...ছবিটা আসেনি! তাই একটু এডিট করলাম। :``>>

২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: নতুন ভ্যাম্পায়ার গেমস বের হয়েছে...!
খেলেছো কি?:P

৭৬. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১৮
ড্রাকুলা বলেছেন: বিড়াল যে মেয়েটার কাধে বসে আছে, আমি তার লেখার ভক্ত। ;)
২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২২

লেখক বলেছেন: কিন্তু মেয়েটা লিখতে জানে না! আফসোস! :(

২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন: তাহলে কফিনে বসে বসে খেল! :P

৭৮. ২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৫
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: নতুন লেখা কই?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন: :P

৭৯. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪৮
ড্রাকুলা বলেছেন: আমার এই পোষ্টটার কমেন্ট গুলো দেখে আসো।

Click This Link
২৭ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: হুমম্...দেখলাম। বেশ বিরক্তিকর কিছু কমেন্ট!
"একজন ব্লগার" মনে হয় কম্পিউটার সম্পর্কে বেশি জানে, তার মানে এই নয় যে অন্যের(তোমার) জানাটাকে ছোট করে দেখতে হবে!!! এখানে আমরা কম বেশি জানতেই পারি! কিন্তু তা নিয়ে অহমিকা করার কি আছে বুঝলাম না!!!!!

আর এ বিষয়ে তোমাকে একটা কথাই বলবো, কারো কমেন্ট ভাল না লাগলে, মুছে দিবে!

৮০. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৬
রাস্তার ছেলে বলেছেন: রম্য জাদুতো পইচে গেইলো! আর কিসু আইবে নায়ে? :)
২৭ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: জাদু কি মিষ্টি নাকি যে পঁচে যাবে!!! :P

২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: জ্বী ভাইয়া, ইয়ে মানে.......লেখালেখি থেকে নিজেকে একটু ছুটি দিছি! :P

৮২. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৭
ড্রাকুলা বলেছেন: Thanks a lot for ur comment.

কালকে আমার লাইন ছিলনা তাই আসতে পারিনি।

লেখক বলেছেন: জাদু কি মিষ্টি নাকি যে পঁচে যাবে!!!

@

মিষ্টিখোর ;)
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৭

লেখক বলেছেন: "মিষ্টিখোর!"
হু্...মোটেই না! জাদু বিদ্যার তুমি কি বুঝবে!! :P

৮৩. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: ঝুমঝুমীর যাদু বিদ্যা বলে কথা!
কেমন আছো তুমি?
শুভেচ্ছা।
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১২

লেখক বলেছেন: হুমম্...ঠিক বলেছেন, আপু! :P
আমি বেশ আছি! :)
আর আপনার জন্য শুধু শুভেচ্ছা নয়, সাথে উড়াধুরা ভালোবাসা রইল। যা উড়ে উড়ে দূরে থাকা আপুটার কাছে গিয়ে পৌঁছবে!:D

৮৪. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:২৯
ফারুক আহেমদ রনি বলেছেন: ঝুমি খুব ভাল লাগলো............
শুভেচ্ছা
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১০

লেখক বলেছেন: শুনে আমারো খুব ভাল লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, রনি ভাই। ভাল থাকুন সব সময়। :)

৮৫. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১৫
ড্রাকুলা বলেছেন: আমি দড়ি কেটে দড়ি জোড়া লাগাতে পারি। ২১ টাকা শিখায়ে দেব। ;)
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৩০

লেখক বলেছেন: এটা আমিও পারতাম। কিন্তু এখন ভুলে গেছি! ইয়ে মানে...কিভাবে যেন করতে হয়, বলবে কি?;)
ছিঃ ছিঃ তুমি এত পঁচা! বন্ধুর কাছে টাকা চাও! :P

৮৬. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১১
গিয়াস আহমেদ বলেছেন: চালিয়ে যা, আজরা জাবিনের পরে আরেকজন লেডি মেজিশিয়ান পাই আমরা। গুড লাক।
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৭

লেখক বলেছেন: হাঃ হাঃ অনেক অনেক ধন্যবাদ, গিয়াস ভাই। আপনাকে আমার ব্লগে দেখে খুব ভাল লাগলো।:D
ভাল থাকুন সব সময়। শুভ কামনা রইল।:)

২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৬

লেখক বলেছেন: এভাবে বললেন কেন!!!??? :)

৮৮. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩৩
মহাকালর্ষি বলেছেন: "ও যাদুওয়ালী, আরকটা যাদু শোনাও...আমার আর কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই" হিহিহি...
ব্লগে তো দেখি আপনি ব্যাপক হিট। সবাই আপনার লেখা চায়, লেখেন না ক্যান?
আমাগো মত নব্য ব্লগারগো পথ দ্যাখাইতে হইবো না?
ভালো থাকবেন।
২৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: "ব্লগে তো দেখি আপনি ব্যাপক হিট।"
হাঃ হাঃ...ব্লগের সবাই খুব ভালো, তাই! :D
"লেখেন না ক্যান?"
জ্বী ভাইয়া, ইয়ে মানে...লেখালেখি থেকে নিজেকে একটু ছুটি দিছি!:P
আপনিও ভালো থাকুন সব সময়।8-|

৮৯. ২৯ শে নভেম্বর, ২০০৮ ভোর ৫:৫৭
সৈয়দ নাসের বলেছেন: ঝুমী
কেমন আছো তুমি
তোমার কোন অন্য লেখা নাই
এমন মজার গল্প যেন
আমরা আরো পাই ।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৪

লেখক বলেছেন: বেশ ছন্দ মিলিয়ে বললেন কথাগুলো! দারুণ! :D
অনেক অনেক ধন্যবাদ, নাসের ভাই। আমি বেশ আছি।:)
ভালো থাকুন সব সময়।8-|

৯০. ২৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬
অপ্‌সরা বলেছেন: অনেক মজার লেখাটা।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: শুনে খুব ভালো লাগলো।:D
অনেক অনেক ধন্যবাদ, অপ্‌সরা আপু।:)
ভাল থাকুন সব সময়। শুভ কামনা রইল।8-|

৯১. ২৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
রাস্তার ছেলে বলেছেন: কেন? খালি মিষ্টিই পঁচে? তিতা করলা পঁচে না? ;) :P :D
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৩

লেখক বলেছেন: এত কিছু থাকতে করলার কথা মনে হলো! ভাইজানের মনে হয় করলা প্রিয়???!!! :P

৯২. ৩০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৯
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: নতুন জাদু দেখান। একটা বারবার দেখতে মন চায়না।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:২২

লেখক বলেছেন: সকাল ভাই এর কথা শুনলে কোথাও পালাইয়া যাইতে মন চায়! একটু শান্তিতে থাকবো, তা না! নয়া লেখা কই! নয়া জাদু কই! পাওনাদার যেন!!!:P

৯৩. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:২৪
নীলদ্বীপের স্বপ্নকন্যা বলেছেন: আপনি তো আসলেই অনেক মজার মানুষ আপু!!কত্তো কিছু পারেন!
ঝুমিপু da teeange witch! ;)
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন: "আপনি তো আসলেই অনেক মজার মানুষ আপু!!"
প্রশংসা করলেন মনে হয়! আপনাকে ২০কেজি থ্যাংকু!:D (রান্না বান্না জানি না তো, তাই আমার স্টকে ধইন্যা পাতা নাই!) :P
"কত্তো কিছু পারেন!"
যাক্ আপনি বুঝলেন তাহলে! ;)
আপনাকে অনেক অনেক ধন্যবাদ! ভালো থাকুন সব সময়।:)

৯৪. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:১২
শাহারিয়ার আহমেদ বলেছেন: নীলদ্বীপের স্বপ্নকন্যা @ witch মানে তো জানি ডাইনি। ঝুমী কি ডাইনি। ;)

ঝুমিপু da teeange angel টা কেমন? অবশ্য ঝুমীর জন্য আপনার ভাষাটাই...............;)
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫১

লেখক বলেছেন: Witch মানে "জাদুকরী"ও হয়! ;)

৯৫. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২৪
শাহারিয়ার আহমেদ বলেছেন: জানা ছিলনা।:( মুখ্যু মানুষ।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: যাক্ দেরিতে হইলেও বুঝিলে তো, বালিকা আমার প্রশংসা করিয়াছে।;)
বড়ই ভালো বালিকা!:D

৯৬. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪২
রাস্তার ছেলে বলেছেন: হে! হে! :)
যেইডা সবচাইতি বেশি খারাপ হিসাবে মনে আইসে হেইডার কতাই কইসি? ;)
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৯

লেখক বলেছেন: "মনে আইসে..."!
হুমম্...বুঝতে ফারছি, আপনার মনের মইধ্যে করলা!!:P

৯৭. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩০
রাস্তার ছেলে বলেছেন: হ! মনের ভয়ের ঘরে করলা! :P
০১ লা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: করলা মার্কা কমেন্ট না পাইলেই হলো! :P

৯৮. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩০
জেরী বলেছেন: নেক্সট রম্য-কাহিনী জানার জন্য আর কত ওয়েট করতে হবে....:(
০১ লা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: আমি জেরী আপুর ধৈর্য পরীক্ষা করিতেছি! :P

৯৯. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৫
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: হ পাওনাদরইতো


জলদি দেন (হুশিয়ারি)
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১১

লেখক বলেছেন: ঝাড়ি মাইরেন না গো ভাইজান...!!!
আমি একটু ব্যস্ত....
না মানে...
হাত ব্যথা করছে...
না ঠিক তাও না....!!
(কি যে অজুহাত দেই! Somebody help me... :P)

১০০. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৬
মুকুট বলেছেন: মজা পেলাম! নেক্সট টাইম আশা করি সফল হবেন! ধন্যবাদ!
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: শুনে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। :)

১০১. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪০
পুসকি বলেছেন: আমি অথৈ জলে খুঁজে ছিলাম, পূর্ণিমারই চাঁদ...


একলা হতে চাইছে আকাশ
মেঘগুলোকে সরিয়ে দিয়ে,
ভাবনা আমার একলা হতে চাইছে একা আকাশ নিয়ে

আমার খুব ভাল লাগে এ কথা গুলো...............প্রায়ই ইচ্ছে করে মেরে দেই;):D
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৩

লেখক বলেছেন: হুমম্...সরল ভাবনা! :)

১০২. ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৩
রাস্তার ছেলে বলেছেন: হে! হে!

আমারে তো করলা দেহায় পার পাইয়া গেছেন! আর সবাইরে কি করবেন? আমার দল কিন্তু এহন বেশি ভারী! :)

করলা খান, অজুহাত বানান! নাইলে লেহা দেন! খিক! খিক! খিক!খিক! ;) :P
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১০

লেখক বলেছেন: একেই বলে করলা মার্কা কমেন্ট! :P

০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫০

লেখক বলেছেন: "আমার দল কিন্তু এহন বেশি ভারী!"
তা-ই! তাহলে আসন্ন নির্বাচনে দাঁড়ান ! :D

"রাস্তার ছেলে" ভাইয়ের মার্কাটা কি?
করলা ছাড়া আর কি!!!! ;)

১০৩. ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৪
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: ঝাড়ি মাইরেন না গো ভাইজান...!!! এইটা গান নাকি?????



কি কামে ব্যস্থ রান্নাবান্নাওতো জানেননা েয রান্না কইরবেন।


েকউ আপনেরে বাচাইতে আইসবনা। আপনেরে নেক্সট জাদু শুরু করন লাগব। লাস্ট এ্যান্ড ফাস্ট । ধুরু কিেয কই ফাস্ট এ্যান্ড লাস্ট।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১২

লেখক বলেছেন: ঝাড়ি মাইরেন না গো ভাইজান...!!! এইটা গান নাকি?????"
আরে নাহ্! যেই ঝাড়ি মারছেন সকাল ভাই, আবার গান গাইবো! মাথা এখনো খারাপ হয়নি!:P

"লাস্ট এ্যান্ড ফাস্ট।"
হুম্...পরথমে যা বললেন, সেটাই ঠিক! বাকি সব বেঠিক! হাঃ হাঃ ;)

১০৪. ০২ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: একটু দেরি তে আসা হলো ...........এখানে দেখি যাদু চলছে। মিস করলাম নাকি!! :(

কেমন আছেন? ভালো থাকা হোক।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৭

লেখক বলেছেন: হোক দেরি, যায়নি সময়...! :)

হাঃ হাঃ আমিই বরং আপনাকে মিস করছিলাম! :D

আমি বেশ আছি। অনেক অনেক ধন্যবাদ, চিটি আপু। আপনিও ভালো থাকবেন সব সময়। শুভ কামনা রইল অনেক অনেক...।8-|

১০৫. ০২ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৫
আহমেদ ফারুক বলেছেন: তোমার জি- মেইলটা খুরে দেখ। ১০০% শিওর মেজাজ খারাপ হবে।
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৩

লেখক বলেছেন: যা খুশি করেন! আমার কি!

১০৬. ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৮
ঝুমী বলেছেন: "বৃষ্টি ভেজা সকাল" ভাই এবং "চিটি (হামিদা আখতার)" আপুর উত্তর পরে এসে দিবো। এখন ডিনার করতে যাচ্ছি। মাতৃদেবী ডাকছে...! :)
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২১

লেখক বলেছেন: :-&

১০৭. ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৬
ড্রাকুলা বলেছেন: হায় হায়, ঝুমীরে আবার থ্রেট দেয় কেডা।

যেই দিক.........সে বেচারার জন্য দু:খই হচেছ। জাদুকরীর পাল্লায় পরলে...............;)
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৭

লেখক বলেছেন: হুমম্...না বুঝে থ্রেটটা দিল আর কি! অবুঝ বালক, কিছুই বুঝে না!;)

তোমার প্রোফাইলের আগের ছবিটা তো নামের সাথে দারুণ মানাতো!:P
হঠাৎ চেঞ্জ্ করলে কেন?:)

১০৮. ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৫
কালপুরুষ বলেছেন: নতুন লেখা কৈ রে? এক যাদু নিয়ে পড়ে থাকলে চলবে?
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৬

লেখক বলেছেন: লেখালেখি থেকে নিজেকে একটু ছুটি দিয়েছি!:)
ভালো থাকবেন দাদা। শুভ কামনা রইল অনেক...। 8-|

১০৯. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৭
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: এইটাতো দেখছি সত্যি সত্যি আসামান থেইক্কা নাইমা আসা পরী। কোন ঝারিতেই ডরায়না। এখন করি কি?????
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১০

লেখক বলেছেন: হুমম্...
"আমি কি কাউকে ডরাই!;)
ভাঙ্গতে পারি লোহার কড়াই!!!" হাঃ হাঃ :P

১১০. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৭
ভাস্কর চৌধুরী বলেছেন:

নতুন লিখা কি পাবনা????
যদি ইচ্ছে হয় তাহলে একটা নতুন লিখা দিও! তুমি তো ইদানিং যা ব্যস্ত।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৪

লেখক বলেছেন: লেখালেখি থেকে নিজেকে একটু ছুটি দিয়েছি! :(

১১১. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪০
ড্রাকুলা বলেছেন: এইটা তোমার সর্বশেষ লেখার রেকর্ড :

২২৭ টি মন্তব্য ১১০৮ বার পঠিত, আপনি একবার রেটিং দিয়েছেন
পোস্টটি ২০ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি :)

এইটা আমার সর্বশেষ লেখার রেকর্ড :
৩৩ টি মন্তব্য ২২২ বার পঠিত
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি :(
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০১

লেখক বলেছেন: খাইছে! এসাইনমেন্ট রেখে এখন থিসিস করছো নাকি!B:-)

১১২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৭
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: একদিন ঠিকিই ডরাইবা। রাইতে টুমার ঘুমের ঘরে একখান মানুষের কঙ্কাল রাইখা আমু। দেখুমনে ডরায়না পরীবুবু। হা হা হা হা হা হা হা
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: নো প্রবলেম! সকালে এসে দেখবেন, আপনার সখের কঙ্কালটাকে হামানদিস্তার মধ্যে পিষে সেই গুড়া দিয়ে দাঁত মাজিতেছি! হিঃ হিঃ:#)

১১৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: ওরে আল্লাহ কি কয় এখনতো ইল্ঠা আমার ডর করতাছে। আমারে না আবার পিইস্সা মরিচ মাইক্কা খাই। ভাইবছিলাম এইটা আসমান থেইকা নাইমা আসা পরী এখনতো দেখতাছি......................... ও মাগো বাচাওগো মা মাাাাাাাাাাা




আমার একখান পরীবুবু (ঝুমী) আছে তার কাছ থেকে একখান ডর দেখানোর জাদু শিখে তারপর আপনারে ডর দেখামু।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৫

লেখক বলেছেন: অমাবস্যা রাতে
কেউ যায় না শ্মশান ঘাটে!
সেইখানে এক গাছের তলায় কি জানি কি থাকে...!;)

হুশশশশশশশশ্‌....ডরনা মানা হ্যায়!!!:P

১১৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৯
রাস্তার ছেলে বলেছেন: খিক! খিক! খিক! খিক! :P

হে করলা মার্কা বিশারদ! :#)
এসব বলে পার পাওয়া যাবে না!
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩১

লেখক বলেছেন: হুমম্...তাই তো মনে হয়! আজ ডিনারের সময় দেখি ভাতের উপর করলা!:(
বাবা সামনে ছিল বলে মা কে কিছু বললাম না! হাসি(!) মুখে খেয়ে উঠলাম!!!X(

১১৫. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫২
রুহী বলেছেন: মচৎকার যাদু! ঝুমীপুর যাদু যাদু খেলা ভালোই লাগলো ।সুস্মিত ধন্যবাদ।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৫

লেখক বলেছেন: কয়দিন পর পর কোথায় ভ্যানিশ হও তুমি! নাকি বলবো, কোথা থেকে উদয় হও!!!???:D
তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো সব সময়।:)

১১৬. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫৬
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: লিখক বলেছেন :- এখন ডিনার করতে যাচ্ছি। মাতৃদেবী ডাকছে...!

ডিনার এইটা ফল না ফ্রুট??? আমারও ডিনার ফল খাইতে মুন চায়।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৭

লেখক বলেছেন: আজকে "ডিনার" মানে করলা! :P
আফনার কি অখনো খাইতে মুন চায়, ভাইজান?;)

১১৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৪
সৈয়দ নাসের বলেছেন: কি খবর ঝুমী - তোমার যে কোন খবর নেই ? নতুন লেখা কই ? আমার ব্লগে মাঝে মাঝে ঘুরে যেও । ভালো থেকো । শুভ কামনা তোমার জন্য
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৪

লেখক বলেছেন: লিখবো লিখবো করেও আসলে লিখা হয় না! আমার কেবলই দেরি হয়ে যায়!!!! :(
আমি বেশ আছি।:)
আপনি না বললেও আমি একটু সময় করে আপনার ব্লগে ঠিকই যেতাম, ভাইয়া।:D
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন সব সময়। 8-|

১১৮. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০০
ড্রাকুলা বলেছেন: কি আমার বন্ধু, আমার নতুন েলখায় তার ্কটাও মন্তব্য পাইনি।
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৪

লেখক বলেছেন: মন্তব্য দিয়ে এসেছি। হুমম্...বাচ্চাবেলার আরো কাহিনী শুনতে চাই! :)

১১৯. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৯
নাজনীন খলিল বলেছেন: কি ঝুমী এখনও হাত ব্যথা কমেনি?
নতুন লেখা কই?
০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৭

লেখক বলেছেন: নতুন লেখা কই?
ইয়ে মানে...আপু, আমাকে মাফ করে দেয়া যায় না? সামনে তো ঈদ!!!:``>>
মন থেকে ভালোবাসা রইল আপনার জন্য। সাথে ঈদের নিমন্ত্রণটাও! :)

০৯ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: ঈদ মোবারক, ভাস্কর দা।:D
ছবিটা তো অনেক সুন্দর! অসংখ্য ধন্যবাদ:)

১২১. ০৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৯
জংবাহাদুর বলেছেন:


ঈদ মোবারক জংগুর পক্ষ থিকা
০৯ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: ঈদ মোবারক, জং ভাই।:D
ছবিটা তো অনেক সুন্দর! অসংখ্য ধন্যবাদ।:)

০৯ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: চিকন ভাইকে অনেকদিন পর দেখলাম! অসংখ্য ধন্যবাদ, ভাইয়া।:)
ঈদ মোবারক:D

১২৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
অনন্ত দিগন্ত বলেছেন: ঈদ মোবারক আপি ........

কেমন আছো .... কেমন করছো ঈদ ?
০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৫

লেখক বলেছেন: ঈদ মোবারক, অনন্ত ভাই।:)
সুখে আছি। এবারের ঈদটা সব চেয়ে সুন্দর কাটছে। আমি ভাবতেই পারিনি এতটা আনন্দে কাটবে! আপনার ঈদ কেমন যাচ্ছে?:D

১২৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
মেঘাচ্ছন্ন বলেছেন: ঈদ মুবারক আপু.....।
০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৭

লেখক বলেছেন: ঈদ মোবারক, মেঘাচ্ছন্ন। :)

০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন: ঈদ মোবারক, জেরী। আপনাকে আজ নতুন জামায় অ-নে-ক কিউট লাগছে!:)

১২৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৬
হাশেম বলেছেন: ঝুমী আমার একমাত্র বোনের নাম। নামটা দেখে আপনার ব্লগে আসা।
মজার বিষয় হচ্ছে: যাদু'র প্রতি আমার আকর্ষণ ছিলই। কিন্তু শিখার সুযোগ পাচ্ছিলামনা। কিছুদিন আগে মেলা'য় দেখলাম ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে...
আগ্রহ নিয়ে দেখলাম আর খুব অবাক হলাম: লোকটা চোখের সামনে কিভাবে ভ্যানিশ করে আবার নিয়ে আসে?
সেদিনই ৬/৭ টা ম্যাজিক শিখে নিলাম। রহস্যটা জানার পর বুঝলাম সবই টেকনিক। কিন্তু কাউকে ম্যাজিক দেখায়নি এখনো...
১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৯

লেখক বলেছেন: ঈদ মোবারক। আমার নামের সাথে আপনার বোনের নামের মিল দেখে বেশ ভাল লাগলো।:)

হুমম্...আপনিও জাদু জানেন!:D
তাহলে তো দেখছি আপনিও আমার মতো জিনিয়াস!:P

১২৭. ১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৭
কালপুরুষ বলেছেন: ঈদ মোবারক। বেড়াতে আসিস।
১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৬

লেখক বলেছেন: ঈদ মোবারক কাল'দা।:)
বৌদির রান্না করা গরুর কাবাব খেতে মন চাইছে ! আসবো একদিন। অসংখ্য ধন্যবাদ।:D

১২৮. ১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৩
নিঃসঙ্গ বলেছেন: ফুতপাত থেকে ৪-৫ টা যাদুর বই কিনছিলাম ঐ গুলা নিয়ে কত কি করছি :( সব মনে পরে গেলো আমার পছন্দের যাদু ছিলো একটা বাটিতে বালি ভিজাইয়া পরে ঐ বাটি থেকে শুকনা বালি তুলে দেখানো। লোকজনের চোখে ফাঁকি দিতে ভালোই লাগে =p~
১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৮

লেখক বলেছেন: বেশ ইন্টারেস্টিং জাদু তো। কিভাবে করলেন?:P
ঈদ মোবারক, নিঃসঙ্গ ভাই। :)

১২৯. ১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৫
নিঃসঙ্গ বলেছেন: জাদু শিখাইয়া ফেল্লেতো পরে আর আমার যদু দেইখা কেউ মজা পবে না :|
১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৮

লেখক বলেছেন: আচ্ছা আপনি শুধু আমাকে বলুন, আমি কাউকে বলবো না! কোরবাণীর গরুর কসম! :P

১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪২

লেখক বলেছেন: ঈদ মোবারক,নিহন।:)
ছবিটা তো অনেক সুন্দর! অসংখ্য ধন্যবাদ।:D

১৩১. ১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩২
নিঃসঙ্গ বলেছেন: পোষ্ট আকারে আসতেছে ;) আমার একটা পোষ্ট বারবে এই জন্য :D
১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৫

লেখক বলেছেন: তাই নাকি! এ তো সুখের খবর! Congratulation:D

১৩২. ১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:১৫
নিঃসঙ্গ বলেছেন: সময় করে পোষ্ট পরে নিবেন তাইলেই শিখতে পারবেন জাদু ;)


Click This Link
১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫২

লেখক বলেছেন: এসব ব্যাপারে আমি কচ্ছপ গতিতে কখনো চলি না!!! এখনি পড়ে আসি। যাই....:D

১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩০

লেখক বলেছেন: হুমম্...পড়ে আসলাম।:)
আপনি আমাকে পোষ্টটা উৎসর্গ করেছেন দেখে সত্যিই বিস্মিত হয়েছি! সেই সাথে মুগ্ধ তো বটেই! অসংখ্য ধন্যবাদ, নিঃসঙ্গ ভাই।:``>>

১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৬

লেখক বলেছেন: ঈদ মোবারক, রাশেদ ভাই।:)
কয়দিন পর পর কোথায় ভ্যানিশ হন? নাকি বলবো, কোথা থেকে উদয় হন!!!???:D

১৩৪. ১০ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৮
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: ঈদ মোবারক


গোস্ত দ্যান ক্ষিধা লাগছে....................
১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: ঈদ মোবারক।:)
প্লেট নিয়ে আসেন, ভাইজান....!:D
(হিঃ হিঃ চান্সে ভাইটাকে দিয়ে একটু কাজ করিয়ে নিচ্ছি!:P)

১৩৫. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১০
নুশেরা বলেছেন: ঈদ মোবারক, ঝুমী। নতুন লেখা কই???
১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন: ঈদ মোবারক আপু। আমি পড়ি, আপনারা লিখুন!:)
লিখতে ভালো লাগে না! :(

১৩৬. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩১
প্রলয় হাসান বলেছেন: ইমোটিকন আর কিছু ছিলো না আপনার স্টকে?8-|
১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০১

লেখক বলেছেন: পিন মারার স্বভাব আপনার আর গেল না! :-P
একে বলে আয়(লেখা) বুঝে ব্যয়(ইমো.)!:-0

১৩৭. ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৬
ড্রাকুলা বলেছেন: বুঝতে পারছিনা, এই ব্লগে আমার ঢোকার পাস বাতিল হয়ে গেছে, কিনা?
১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন: হাঃ হাঃ তুমি না আমার বন্ধু(নাম তো মিলে নাই, তাহলে শাহরিয়ার হাসানের মতো "মিতা" বলতাম:P)! তোমার পাস বাতিল হবে কোন দুঃখে!:)

১৩৮. ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৫
ড্রাকুলা বলেছেন: শাহরিয়ার হাসান দেখি হিট হয়ে গেছে। ;)

বেচারা তো আর আসলোই না। :)
১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৬

লেখক বলেছেন: আসবে কি করে! তোমার মতো "মিতা" তার কোনো খোজঁখবরই নিলো না! নাহ্ তোমার মনে কোনো দয়া মায়া নেই! :P

১৩৯. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪২
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: কি দিয়া রাইধছেন। গোস্ত টেস্ট হয়নাইক্কা । মাইনাচ।
০২ রা আগস্ট, ২০০৯ রাত ১১:০১

লেখক বলেছেন: X(

১৪০. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৭
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: অমাবস্যা রাতে
কেউ যায় না শ্মশান ঘাটে!
সেইখানে এক গাছের তলায় কি জানি কি থাকে...
সেই শ্মশান ঘাটে
অমাবস্যা রাতের বেলা
তাগো লগে খেলছি কত খেলা......
হা হা হা হা হা হা হা হা হা হা হা





তিতা করলা রাইনধা কেই খায় নাকি???
নুন দিইয়া কাচা খাইতে মজা বেশী।



১৪০ টারে ডিলিট মারেন।
০২ রা আগস্ট, ২০০৯ রাত ১১:০১

লেখক বলেছেন: :P

১৪১. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ২:২৫
'লেনিন' বলেছেন: যাদুকরী.. ডাইনি টাইনি নাতো? :)

মজা করলাম.. সুন্দর লিখেন।
শুভ নববর্ষ।
০২ রা আগস্ট, ২০০৯ রাত ১১:০৪

লেখক বলেছেন: দুঃখিত, দেরীতে হলেও আপনাকে অনেক ধন্যবাদ। :)

১৪২. ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৩
সোনালীডানা বলেছেন: আফসুস:| এত্ত সুন্দর একটা লেখা আমি এতদিন পরে পড়ছি:(

+:)
০২ রা আগস্ট, ২০০৯ রাত ১১:০৯

লেখক বলেছেন: হাঃ হাঃ শুনে খুশি হলাম। অনেক ধন্যবাদ... :)

 

মোট সময় লেগেছে ১.৩০৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একলা হতে চাইছে আকাশ
মেঘগুলোকে সরিয়ে দিয়ে,
ভাবনা আমার একলা হতে চাইছে একা আকাশ নিয়ে...।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ