হঠাৎ এখন অনলাইনে আছেন যারা তাদের প্রোফাইল পিকচারগুলো দেখে পাঁচটি প্রো-পিক আলাদা করে দেখার ইচ্ছে হলো। প্রসংগক্রমে বলে রাখি প্রোফাইল পিকচার গুলো আমি খুব আগ্রহ নিয়ে দেখি!
কক-এর প্রোপিকটি দেখে অনেকেই সমালোচনা করতে পারেন। হ্যা তা পারেন বটে, তবে আমি খুব মজা পাই। মজার কারণ তিনি নিতান্ত অবহেলায়, ডোন্ট কেয়ার একটি মুডে এই আধা অশ্লীল প্রোপিকটি বহাল রেখেছেন বেশ অনেকটা বছর। ব্যক্তিগত ভাবে আমি কক নিকটির পেছনে একজন চমৎকার মানুষ আছেন বলে বিশ্বাস করি যিনি প্রথাগত বিষয়ের বা মতের বাইরে নিজের মত প্রকাশ করে যে ক্যাচাল লাগে তা দেখে আনন্দ পান। বিষয়টা এক অর্থে ভালো, তবে অনেক সময় অনেকের বিরক্তির কারণও হতে পারে!
প্লিওসিন অথবা গ্লসিয়ার এই বাচ্চা ছেলেটাকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। তার মেধা ভালো, সাহিত্য নিয়ে পড়াশোনাও করে সম্ভবত। তবে নিজেকে, নিজের আবেগকে কন্ট্রোল করার যে আর্ট আছে সেটা এখনো সে রপ্ত করতে পারেনি। আবার এটাও ঠিক এক বছর আগের এই ছেলেটা এখন অনেকটা বদলে গেছে! ইদানিং সে চমৎকার সব কবিতা লিখছে যার জন্য তাকে মাঝে মাঝে ইর্ষা করতে ইচ্ছে হয়।
একরামুল হক শামীম কে নিয়ে আমি সম্ভবত আগেও লিখেছি, প্রিয় ব্লগারদের একটি সিরিজ তালিকায় (তালিকাটি শেষ করতে পারেনি, চতুর্থ পর্ব কোন একদিন দেব!!)। তার প্রোপিকটি পছন্দের কারণটা বলি। একজন মানুষ খুব নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন, আহ! কি স্বর্গীয় দৃশ্য!
ব্লগে গতবছর যে কয়টি নিক দেখে মনে হয়েছে হ্যা, এই ব্লগারের লেখা বা কোন লেখায় মন্তব্য করলে সেই মন্তব্যটা দেখা উচিত তাদের মাঝে কল্পবিলাসী স্বপ্ন একজন। তার প্রোপিকটা দেখলে আমার মনে হয়, পেছনের মানুষটা হয়ত একজন স্বপ্নবাঁজ, দুঃসাহসী কেউ। এর কৃতিত্বের অনেকটাই অবশ্যই প্রয়াত স্টিভ জবসের। তার জন্য শুভকামনা!!
না, এই ব্লাগেরর সাথে আমার ইন্টার্যাকশন খুব একটা হয়নি। আমার একটি লেখায় তিনি আমাকে একটা গানের লিংক দিয়েছিলেন। তার প্রোপিকটি আহামরী কিছু নয়, ন্যায় বিচারের প্রতীক যার আমাদের সমাজে, বর্তমান সময়ে খুব অভাব। দাঁড়িপাল্লা নাস্তিক ঘরণার ব্লগার এবং তিনি একজন যুক্তিবাদী। তার প্রোপিকটি আমি পছন্দ করি!
ডিসক্লেইমারঃ এই পোস্টের সব বক্তব্য লেখকের নিজস্ব ভাবনা।
ফুটনোটঃ চাইলে আপনি আপনার চোখে সেরা প্রোপিক কোনটি/কোনগুলো তা উল্লেখ করতে পারেন।
বিশেষ বক্তব্যঃ ব্লগে আমার সবচেয়ে পছন্দের প্রোফাইল পিকচার ফিউশনের, ২য় সবচেয়ে পছন্দের প্রোপিক সবাকের!! তাদের এই মুহুর্তে অনলাইনে দেখিনি বলে উল্লেখ করিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

