আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে, আছো তুমি হৃদয় জুরে।
ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আরালে ফসলের ঘুম,
তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে।
পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তর সুখ,
তেমনি তোমার গভীর ছোয়া ভিতরের নীল বন্দরে।
ভাল আছি, ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো,
দিও তোমার মালাখানি, বাউলের এই মনটা রে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


