আপনার শুনলে হয়তো হাসবেন, কিন্তু আমার কাছে রাতে ঘুমোতে যাওয়াটাও খুব এন্টারটেইনিং। প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে আমি ঈশ্বরের কাছে প্রর্থনা করি "ইস! আজকে যেন গতরাতের থেকেও সুন্দর স্বপ্ন দেখি"। এটা আমার কাছে আনেকটা সিনেমা দেখার মতো ব্যাপার। বলতে গেলে তার থেকে আনেক ভালো এবং উপভোগ্য। কারণ সিনেমা দেখতে টাকা লাগে, কিন্তু স্বপ্ন একেবারে ফ্রী!। এই রকম আফার আজ পর্জন্ত ঈশ্বর ছারা আর কেউ দিয়েছে বলে তো মনে হয় না! তাই বলে প্রতিরাতের স্বপ্ন যে খুব ভালো ভলো হয় তা নয়। মাঝে মাঝে ভুত প্রেত্নীর স্বপ্নও দেখি। তবে ভালো স্বপ্ন দেখলে সকালের মেজাজটাও বেশ ফুঁর ফুঁরে থাকে। আমার বন্ধুরা বলে "তারা নাকি রাতের স্বপ্ন সকালে মনে করতে পারে না"। কিন্তু আমি প্রতিরাতের স্বপ্ন স্পষ্ট ভাবে মনে করতে পারি। ইমফ্যাক্ট, গত ১ মাসের স্বপ্ন আমি হুবহু বলেদিতে পারবো। সে যাই হক! আজ রাতে স্বপ্নটি ছিল সবার থেকে আলাদা! তাই লিখতে বসা!
আজ রাতে দেখলাম, এক দীব্য পুরুষকে। আনেকটা যীশু এর মতো দেখতে। ঠিক আমার সামনে দারিয়ে আছে। কি অপরূপ তার চেহারা, শুঠাম মেদ হীন দেহ, তামাটে সাদা গারের রং, মাথার ঈষত লালচে চুল দুই কাধের পাশ দিয়ে ঝুলে পরছে, কি আদ্ভুত বন্য গন্ধ তার সারা শরীরে। তার ভাঁবলেশহীন শান্ত মুখটি দেখে মনে হচ্ছে, সে যেন এই জগতের কেউ না। আমি শুধু তার রূপ দেখেই চলেছি! আমি আস্তে করে জিজ্ঞাসা করলাম "কে তুমি?"। কিন্তু তার মুখে কোন উত্তর নেই। আমি আমার ডান হাত বারালাম তার দিকে, সেও তার ডান হাত আমার দিয়ে বারালো। কিন্তু যখনি তাকে স্পর্শ করতে যাবো, সে আমার থেকে দূরে সরে গেল! আমি বললাম "আমি তোমাকে চাই"। ওর মুখে উত্তর নেই। আমি আবার বললাম "আমি তোমাকে কাছে পেতে চাই"। সে শান্ত চোখে আমার দিকে তাকাল। আমি তার পায়ের কাছে বসে পরলাম। কিন্তু তার দুধসাদা পায়ে শক্ত করে দড়ি বাধা দেখে আতকে উঠলাম। আমি তারাতারি দড়ি খুলতে গেলাম, কিন্তু সে তীব্র আলোর ঝলক দেখিয়ে আদৃশ্য হয়ে গেল। তারপর ঘুম ভেঙ্গে যায়, চোখ মেলে দেখি সূর্যে আলোতে আমার সারা শরীর আলোকিত হয়ে উঠেছে! আর বিছানায় থাকতে পারলাম না। উঠে পরলাম!
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।