সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যাএ সজ্জা
০২ রা মার্চ, ২০০৮ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাতে কলেজ এবং অফিস থেকে বাড়ি ফিরে প্রতিদিন আমি আমার ছোট্ট বারান্দাতে এসে দাড়াই। সেখান থেকে কলকাতা দেখতে খুব সুন্দর লাগে। সারাদিনের সে নিষ্ঠুর কলকাতা আমার বারান্দা থেকে খুবই মনোরম দেখায়। রাতের কলকাতা দিনের মতোই আলোকময়। তবে সারাদিনের গাড়ির ধোঁয়া সন্ধার পর থেকে থিতিয়ে পরতে থাকে। তাই রাতের কলকাতাকে উপর থেকে দেখলে ধোঁয়াটে লাগে। আমার ডান দিকের হাওড়া ব্রীজ প্রতি রাতেই বেগুনী আলোতে সেজে ওঠে। তাই আমার বারান্দাথেকে পশ্চিমের আকাশ বেগুনী দেখায়।
সারাদিনের ক্লান্তি আমার এই ছোট্ট বারান্দাতে এলেই চলে যায়। সেটা যদি বলি কলকাতার রাতের রূপ দেখে তাহলে খুব মিথ্যে কথা বলা হবে। আসলে আমি সেখানে একজন অপরূপ সুন্দর মানুষকে দেখার জন্যে দাঁড়িয়ে থাকি। সে আমাদের ফ্লাটের অন্য ব্লকে থাকে। কিন্তু তার বারান্দাটি আমার বারান্দার ঠিক মুখমুখী। তাহলেও দুটো বারান্দার মধ্যে দূরত্ব ১৫০ ফুট তো হবেই। প্রতিদিন যখন আমি বারান্দাতে দাড়াই তখন প্রায়ই তাকে মোবাইলে আন্যমষ্ক হয়ে কথা বলতে দেখি। মাঝে মাঝে চোখাচোখী হয়ে যায়। ও তখন বেশ লজ্জাও পেয়েযায়। আমিও প্রতিদিন ৮টার সময় বারান্দাতে দাড়াই আর ও ঠিক সেই সময় মোবাইলে কথা বলে। এটা কি একান্তই কাকতালিও!?! আমার তো মনে হয় না! সে যাই হক, একদিন সাহস করে আমার হাতের দুটো আঙ্গুল নারিয়ে "হায়" বলেছিলাম। ও বেশ চমকেই গেছিল। তার পর চওড়া একটা স্মাইল দিয়ে "হাই" বলেছিল ঈশারাতে। কিন্তু তার বেশি কথা হয়নি। আমি প্রতিদিন ওদের ব্লকের লিফ্ট দিয়ে নিচে নামি এবং প্রায় প্রতিদিনি ওর সাথে আমার দেখা হয় লিফটে। কিন্তু কথা বলতে লজ্জাবোধ হয়। পেটের মধ্যে ওয়াসিংমেসিনের মতো গুর গুর করতে থাকে। সে কি সুন্দর দেখতে! নাযানি তার মনটা কতো সুন্দর!! প্রতিদিনি আমি পণ করে বের হই, আজ কথা বলবোই, কিন্তু ওকে সামনে দেখলে পেটের কথা পেটেই থেকে জায়। তখন মনের মধ্যে সুধু এই রবীন্দ্রসঙ্গীত টিই ঘুরপাক খেতে থাকে,
প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তরলজ্জা।
সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যাএ সজ্জা।।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৮ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন