লাফ লেটার
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় মিস কুলসুম,
আশা করি আল্লাহর অশেষ রহমতে ভাল আছ। পর সংবাদ এই যে আমি ভাল নাই অনেক কষ্ট করিয়া তোমার ঠিকানা যোগাড় করিয়াছি। একটা কথা বলি বলি করিয়াও বলা হয় নাই, তোমার ক্ষুদ্র বয় কাট চুলের কথা শুনিয়া তোমার প্রেমের সাগরে ডুব দিয়াছি। সাতরাইতে সাতরাইতে কোন ক'ল খুজিয়া পাই নাই। তাই তোমার পিছু নিয়া অদূর K.M.C তে আসিয়াছি। প্রথম যে দিন তোমার ক্ষুদ্র চুলের কথা শুনিলাম সেদিন থেকেই আমার মাথার চুল পড়িয়া যাইতেছে। এটাই স্বাভাবিক তোমার চুল যদি এতই ক্ষুদ্র হয় তবে আমার চুল না থাকাই ভাল। তোমার কথা মনে পড়িলে আমার তাহসান মিথিলার জুইঁ নারিকেল তেলের বিঞ্জাপন এর কথা মনে পড়ে, তাহসান তো মিথিলার বড় চুলে নৌকা চালাইয়া সাগরে ক'ল খুইজে পাইছিল, আমিতো তোমার ছোট চুলের সাগরে ক'ল খুইজে পাইনা। এই কষ্টে আমার চোখ দিয়ে পানি পড়ে না, নাক দিয়ে পানি পড়ে। এই পত্র লিখিতেছি আর আমার নাক দিয়ে পানি পড়িতেছে। প্লিজ আমার এই পানি গুলা তুমি আপন কইরা নাও। দুই হাতে জমিয়ে তোমার চোখে লাগাও, তবেই হয়ত আমি তোমার ক্ষুদ্র চুলের রাজ্যে একটু খানি আশার অন্ধকার দেখতে পাব। তোমার পত্রের অপেক্ষায় রইলাম। আই লাফ ইউ।
ইতি
তোমার লাফার
মি. সুমকুল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন