somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুয়াকাটা ভ্রমনের উপযুক্ত ও সঠিক সময়

৩০ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুয়াকাটা শীতকাল ও গ্রীস্মকাল উভয় সময়ে ভ্রমণ করা যায় অর্থাৎ পুরো বছরই কুয়াকাটা ভ্রমণের জন্য উপযুক্ত। তবে শীতকালীন সময়টাকে ভ্রমণের উপযুক্ত সময় হিসেবে বেছে নিলেও কুয়াকাটার আসল সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে গ্রীস্মকালীন সময়টাকেই বেছে নিতে হবে।

এ সময় কুয়াকাটার রুদ্রমূর্তি থেকে শুরু করে টেউয়ের তালে তালে শোঁ শোঁ শব্দ যা আসলেই অপূর্ব। শীতকালীন সময় কুয়াকাটায় গিয়ে শুধুমাত্র সূর্যোদয় ও সূযাস্ত দেখা গেলেও সাগরের রুদ্রমূর্তি দেখা সম্ভব হবে না। ওই সময় সাগর তার রাগ ভূলে কোমলমতি রূপ ধারন করে।

গ্রীস্মকালে প্রতিটি ঢেউ আছড়ে পড়ে সাগর পাড়ে। ঢেউয়ের সঙ্গে মুক্তার রং মেশানো ফেনা আসলেই উপভোগ করার মত। পড়ন্ত বিকেলে দেখবেন পূর্ব আকাশে সূর্যাস্তের নৈসর্গিক দৃশ্য। এক্ষেত্রে আকাশ মেঘলা থাকলে সূর্যাস্তের দেখা সম্ভব নাও হতে পারে। এজন্য কুয়াকাটা গিয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করতে হলে ২/১ দিন সময় হাতে নিয়ে যাওয়াই ভাল। কুয়াকাটায় সবচেয়ে বেশি ভাল লাগবে রাতেরবেলা সাগর পাড়ে ইজি চেয়ারে বসে সাগরের রুদ্ররূপ প্রত্যক্ষের সঙ্গে সঙ্গে ঢেউয়ের শোঁ শোঁ শব্দ শোনা। সাগরে পর্যটকদের জন্য রয়েছে ইজি চেয়ার ও রোদ থেকে পরিত্রাণ পেতে বড় বড় ছাতা থেকে শুরু করে খেলাধূলার জন্য ফুটবল ও সাগরে সাঁতার কাটার জন্য রয়েছে বয়া। ওইসব জিনিসের সুবিধা ভোগ করতে হলে ঘন্টা হিসেবে ভাড়া দিতে হয়।

৩০ কিলোমিটার বিস্তৃত বীচের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত চষে বেড়নোর জন্য সাগর পাড়ে রয়েছে ভাড়া মটর সাইকেল। তবে এ ৩৬ কিলোমিটার বীচ একসঙ্গে উপভোগ করা যাবে না। এর মধ্যে সাগরের পশ্চিমে খাজুরিয়া রিজার্ভ ফরেস্ট থেকে পূর্বে গঙ্গামতির খাল পর্যন্ত রয়েছে ১৬ কিলোমিটার বীচ।

গঙ্গমতির ছোট একটি খাল কুয়াকাটার বীচটিকে দুটি ভাগে ভাগ করে দিয়েছে। খালটি পার হলেই বাকি ২০ কিলোমিটার বীচ। ওই বীচে যেতে হলে খালটি পাড়ি দিয়ে অথবা সড়কপথে ঘুরেও তা ভ্রমণ করতে পারেন। ২০ কিলোমিটার বীচ ভ্রমণের সময় সাগরের দিকে চেয়ে থাকলে দেখতে পাবেন ছোট ছোট দ্বীপ। ওই দ্বীপের মধ্যে ১০/১৫ পরিবার বাস করে। তাদের প্রধান পেশা হচ্ছে মাছ ধরা। শীতের মৌসুমে ট্রলারযোগে ওই স'ানে যেতে পারবেন। সেক্ষেত্রে কিছুটা হলেও সেন্টমার্টিন দ্বীপের সৌন্দর্য উপভোগ করা যাবে। বীচে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে মোটর সাইকেল। মোটর সাইকেলে চড়ে বীচের সৌন্দর্য উপভোগের সঙ্গে সঙ্গে দেখে আসতে পারেন নারিকেল বাগান, এক পায়ে দাড়িয়ে থাকা তালগাছের বাগান, শুটকি পাড়া, ঝাউবন ও ইকোপার্ক। সাগার পাড় ঘেঁষে বিশাল একটি এলাকা নিয়ে বন বিভাগের উদ্যেগে গড়ে তোলা হয়েছে ঝাউবন। ঝাউবন সংলগ্ন এলাকায় রয়েছে ইকোপার্ক। ইকোপার্কের মধ্যে রয়েছে ফুলের বাগান। ভবিষ্যৎ এ সেখানে পর্যায়ক্রমে স'াপন করা হবে স্পিডবোড, সূযোদয় ও সূর্যাস্ত দেখার জন্য উঁচু টাওয়ার এবং ইকোপার্কের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ব্রীজ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×