ছোটবেলায় আমি নাকি অনেক দুষ্টু ছিলাম।সবাইকে জ্বালিয়ে মারতাম।আম্মু আব্বুকে সারারাত ঘুমাতে দিতাম না।সারাক্ষণ আব্বুর কোলে থাকতে চাইতাম।আব্বুকে ছাড়া কিছুই বুঝতাম না।আব্বু অফিস যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যেত।আমি অফিসে টেবিলের উপর বসে বসে নখে ফ্লুইড লাগাতাম (নেইলপলিশ আর কি
আমার খালার বাসা ছিল আমাদের বাসার পাশেই।খালাতো বোন আর আমি ছিলাম সমবয়সি। খালামণি অফিসে যাওয়ার সময় ওকে আমাদের বাসায় রেখে যেতেন।আমরা একসাথে খেলতাম।একদিন খেলতে খেলতে ও আমার পায়ে দা দিয়ে কোপ বসিয়ে দিয়ে পালায়।আমিো কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলি।জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালে।বাসায় ফিরে খালামনি তো অবাক।বাসায় ফিরে দেখে খালাতো বোন জ্বরের ভান করে শুয়ে আছে।খেলতে খেলতে অসংখ্যবার পড়ে গিয়ে মাথা ফাটিয়েছি।কপালে এখনও সেলাইয়ের দাগ আছে। আর এখন আমি কত লক্ষী
আমার বয়স তখন ৪-৫ বছর হবে , আমার ছোট বোনটার বয়স তখন ৩ মাস।নানাভাই মারা গেলেন।আম্মুর কান্না দেখে আমিও কাঁদতে লাগলাম।নানাভাই আমাকে অনেক আদর করতেন।আম্মু আমাকে বকলেই নানাভাই আমাকে নানুবাড়ি নিয়ে যেত।নানাভাইকে এখনও অনেক মনে পড়ে...
চলবে....
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


