আমার পিচ্চিবেলা... আব্বু ছোট বাচ্চাদের অনেক আদর করতেন পিচ্চিবাহিনীও তাই আব্বুর জন্য পাগল ছিলো।আমিতো আব্বুর সাথে আব্বুর অফিসে যেতাম।একবার বড় খালা খালাতো বোনকে কোন একটা কারণে খুব বকলেন।আপু আমার চাইতে বছর দুয়েক এর বড় ছিল।তখন আপু খালার কাছ থেকে বকা খেয়ে আব্বুর অফিসের টেবিলের নিচে গিয়ে লুকালো।সবার কি টেনশন!সারাদিন সবাই খোঁজাখুজি..কিন্তু পাওয়া আর যায়না।আমিও তো কিছু বুঝতে পারছিলাম না,তাই কিছু বলিনি।পরে বিকালে সে বের হল!!!
একবার আমার কেন যেন আমার খুব ইচ্ছা হল যে মাল্টিপ্লাকের ছিদ্রের ভেতর হাত ঢুকালে কি হয়!!!তখন পাওয়ার অন ছিল।তো আমার এক্সপেরিমেন্ট শুরু হল।ছোটবোনের আঙ্গুল ঢুকিয়ে দিলাম।তারপরের অবস্থা না হয় না বলি........আমার বোন তো পুরো সেন্সলেস হয়ে গেছিল।আর আমি কাঁপতে শুরু করছিলাম.....আম্মু তো আমার উপর প্রচন্ড খেপে গেলেন।ছোট খালা তখন আমাদের বাসায় ছিল তাই রক্ষা
যখন প্রথম স্কুলে যাওয়া শুরু করলাম,তখন খুব মজা হত।যাওয়া-আসার রাস্তায় একটা আইসক্রিমের ফ্যাক্টরী পড়ত।রোজ স্কুল থেকে ফেরার পথে আইসক্রিম খেতে খেতে বাসায় ফিরতাম.......কিন্তু পরে একদিন আগুন লেগে ফ্যাক্টরী বন্ধ হয়ে গেল।আর আমার রঙবেরঙের পেপসি খাওয়াও বন্ধএখনও আইসক্রিম খেতে গেলে সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে.........(দীর্ঘশ্বাসের ইমো হবে)
আমি ছোলা খেতে খুব ভালবাসি।তো ছোটবেলায় একবার খেলতে গিয়ে ছাগলের ইয়েকে ছোলা মনে করে গলাধঃকরণ করে ফেললাম(ব্যাপক লজ্জার ইমো হবে)
আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনে এনেছি.............
রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন। মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন