somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার রোহান ভাই এবং মাথা ভাঙ্গা গাড়ি!!!???

০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোস্টা করার কথা রোহান ভাইয়ের,কিন্তু উনি মনে হয় এটা নিয়ে মুখ খুলতে নারাজ,শত হলে নিজের গাড়ি বলে কথা।অনেকের কাছে গাড়ি নিজের বউয়ের চেয়ে বড়,এরকম অনেককে দেখেছি তার গাড়িতে যদি দাগ বা আচড় লাগে তো কথা নাই..... খবর আছে।অনেককে দেখেছি অশ্লীলতার চূড়ান্তে যেতে।যা হোক.... ফিরে আসি রোহান ভাইয়ের প্রসঙ্গে,ব্লগে বা আদর্শ ব্লগার বলতে যা বোঝায় আমাদের রোহান ভাই তা।অনেকেই হয়তো আছে, কিন্তু আমার পরিচিতের মধ্যে রোহান ভাইকেই দেখেছি পুরা ব্লগ তছনচ করতে,প্রত্যকে অন্তত একবার ওনাকে আপনার ব্লগে পাবেন।আমার সাথে টুকটাক পরিচয় থেকে জানাশোনা,ধীরে ধীরে ওনার বড় মনের পরিচয়ে আমি মুগ্ধ হই।তার উপর দেখি নীতিগত ভাবে আমরা এক।বালাবাহুল্য আমি এবং রোহান ভাই একই এলাকায় থাকি।আগে উনি নিজের ছবি প্রফাইলে ব্যবহার করতেন,এখন আর করেন না।যা হোক, বিদ্রোহী করির সাথে ওনার চেহারার সাদৃশ্যের কারণে কিনা জানি না,উনি বড় চুল রাখেন।দীর্ঘ শরীর ওনার, খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজরে আছে আর ব্লগ ওনার চিন্তা চেতনা সব কিছু আচ্ছন্ন করে রেখেছে।এ কথা বলে ওনাকে রাগিয়ে দিলাম,কেননা ব্যক্তি জীবনে রোহান ভাই চরম রোমান্টিক এক পুরুষ, ভালবেসে বিয়ে করেছেন মাইশা আপাকে,ওনাদের এক সন্তান আয়মান,আশা করি রোহান ভাইয়ের ব্লগে আয়মানের ছবিও দেখেছেন।তাই বলতে হয় রোহান ভাইয়ের চিন্তা চেতনা আচ্ছন্ন-- ভাবী, আয়মান আর ব্লগ দিয়ে।
রোহান ভাই চাকুরীজীবি ভাবীও,উনি একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভারসিটির টিচার। রোহান ভাইয়ের ড্রাইভার বয়ষ্ক, ড্রাইভার ওনাকে নামিয়ে দিয়ে ভাবীকে নিয়ে যায়, আয়মান থাকে তার দাদা দাদীর কাছে।
প্রতিদিনের মত আজকেও ওনাকে পৌছে দিয়ে ভাবীকে নিয়ে যাচ্ছিল, হঠাৎ এক ট্রাক পিছনের চাকা উঠিয়ে দিল ওনার গাড়ির উপর, ভাবী ফোন দিল রোহান ভাইকে, ওনার প্রথম প্রশ্ন ছিল-"তুমি ড্রাইভার ঠিক আছতো?" রোহান ভাইয়ের এই কথাটায় আমি মুগ্ধ না হয়ে পারি না, গাড়ির কথা উনি একবারও বলেননি, ঘটনা স্থলে যেয়ে গাড়ির মালিককে ফোন দেন, ট্রাক মালিক জানান ২০-২৫টা ট্রাক আরও আরও কি সব আছে ওনার, তার নিজেস্ব একটা গেরেজও আছে।রোহান ভাই আরও জানতে পারেন তার ট্রাকগুলা প্রায় প্রতিদিনই এরকম দুই একটা ঘটনা ঘটায়, আর ট্রাক মালিকও ঠিক করে দেয়।
কিন্তু প্রশ্ন হলঃ এই সব আজেবাজে ড্রাইভারকে কেন গাড়ি চালাতে দেয়া হয়,কিভাবে তারা লাইসেন্স পায়,যদিও আমরা জানি,কিন্তু জেনে কি আর করতে পারি বলেন।আজকে আল্লাহ না করুক ক্ষতিটা যদি যারা গাড়িতে ছিল তাদের হত??তো।কে রিপেয়ার করে দিত। কেউ না।ক্ষতিগ্রস্ত পরিবার আজীবন বয়ে বেড়াত সেই ক্ষত।
রোহান ভাইকে গাড়ি নিয়ে চিন্তিত দেখছি না, কারণ উনি জানেন অনেক বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেছে আয়মান।রোহান ভাইও। আমরা আশা করবো রোহান ভাইয়ের গাড়ি তাড়াতাড়ি ভাল হয়ে যাবে এবং তা আর এমন খারাপ পরিস্থিতিতে পরবে না। নিরাপদ সড়কের আশায় এবং বাংলাদেশ সড়ক ও পরিবহন সংস্থার সুমতি কামনায় দোয়া করি।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:০৫
১৮টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×