কনসার্ট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বাসায় মাদ্রাসা ছাত্রদের জুতা নিক্ষেপ
১৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের বাসভবনে জুতা নিক্ষেপ করেছে কওমি মাদ্রাসা ইসলামি ছাত্র ঐক্য পরিষদ। তাদের দাবি ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসের কনসার্ট বাতিলের। এই দাবিতে তারা মিছিল-সমাবেশ করেছে।
বৃহস্পতিবার দুপুরে পাওয়ার হাউজ এলাকা থেকে হাজারখানেক বিক্ষোভকারি মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে আশিক প্লাজার সামনে সমাবেশ করে। এদিকে টিএ রোড এলাকায় মিছিলকারিরা সড়কে বসে পড়লে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মিছিলটি কাউতলি মোড় এলাকায় যাওয়ার পথে বিক্ষোভকারিরা জেলা প্রশাসকের বাসভবনে জুতা নিক্ষেপ করতে থাকে।
ইসলামী ঐক্য জোটের সাধারণ সম্পাদক মুফতি এনামুল জেলা প্রশাসকের বাসভবনে জুতা নিক্ষেপের কথা অস্বীকার করে জানান, একটি মহল তার সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
গত বছররও জেলা প্রশাসনের বিজয় দিবসের কনসার্ট বাতিলের দবিতে মাদ্রাসা ছাত্র ও বিভিন্ন ইসলামি সংগঠন ব্যাপক বিক্ষোভ করে। কিন্তু তারপরেও জেলা প্রশাসনের প্রচেষ্টায় সেই অনুষ্ঠান করতে সফল হয়।
এদিকে সমাবেশ থেকে ওই দিনের কনসার্ট বাতিল না করা হলে একই সঙ্গে দোয়া মাহফিল করার ঘোষণা দেওয়া হয়।
http://www.khobor24.com/?p=22402
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন