কতোদূর আর যেতে হবে জানি না তো,
তোমরা পথের বিশ্রাম নিয়ে মাতো।
আমার কেবল ধুলোমাখা এই পা,
বলে কোথা যাবো আর কতোদূর? না।
এবার ফেরার তাগাদা পাচ্ছি দেহে,
সব ঝরে গেছে ভালোবাসা আর স্নেহে।
তবু যেতে হবে করি না অস্বীকার,
তবে কতোদূর আমার অঙ্গীকার।
বয়সের ভার সহে না শরীর বুঝি,
বিশ্রাম চাই পান্থপাদব খুঁজি।
আমারো তো ছিল সবুজের সমারোহ,
ছিল কলোরব, মানুষ দেখার মোহ,
সব দেখারই হয়েছে তো অবসান,
আমার জীবন আমারই তো জয়গান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



