২৪ মার্চ ২০০৯ দিল্লি, কলকাতা ও লন্ডন থেকে একযোগে প্রকাশিত দি এশিয়ান এজ পত্রিকায় DELHI CAN’T AFFORD TO LET DHAKA SLIP OF ITS RADAR THIS TIME শিরোনামে ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী একটি নিবন্ধ লিখেছেন। নিবন্ধটিতে বাংলাদেশে সাম্প্রতিক বিডিআর বিদ্রোহসহ নানা বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন, দিল্লি এবার তার রাডার থেকে ঢাকাকে সরে যাওয়ার সুযোগ দিতে পারে না। ভারত ও পাকিস্তানের মধ্যে বাংলাদেশ নিয়ে যুদ্ধ প্রকৃতপক্ষে ১৯৭১ সালে শেষ হয়ে যায়নি। এ যুদ্ধ এখনো অব্যাহত আছে এক ‘গ্রেট গেম’ হিসেবে। এ খেলার প্রধান অভিনেতারা বাংলাদেশকে নিজ নিজ প্রভাব বলয়ের মধ্যে রাখার জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে।
--- -- -- --
বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে ভারতের তরফ থেকে রক্তচক্ষু দেখানো হয়েছে যে, বর্তমান সরকারকে রক্ষা করার জন্য প্রয়োজনে সরাসরি হস্তক্ষেপ চালাতেও ভারত কসুর করবে না। জরুরি তত্ত্বাবধায়ক সরকারের ২ বছরে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ভারতের সঙ্গে আপসের অনেক দৃষ্টান্ত রয়েছে। সাম্প্রতিককালের ঘটনা হিসেবে এসব পাঠকের স্মৃতিতে উজ্জ্বল। এছাড়া সমকালীন কলাম লেখকরা বিভিন্ন সময়ে এই দুর্ভাগ্যজনক ঘটনার ওপর অনেক আলোকপাত করেছেন। সুতরাং এসবের ওপর বর্ণনা দিতে গিয়ে পাঠকের ধৈর্যচ্যুতি না ঘটানোই শ্রেয়। তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশ রাষ্ট্রটি নিরেট অর্থে কখনোই ভারতীয় রাডারের বাইরে যেতে পারেনি। যতদিন আমরা জাতীয় ঐক্য অর্জন করতে না পারব, যতদিন জাতীয় লক্ষ্য এবং অভীষ্ট সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা গড়ে তুলতে না পারব এবং যতদিন এসব লক্ষ্য অর্জনের জন্য বিশাল জনসম্পৃক্ত রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে না পারব-ততদিন আমরা সত্যিকার মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারব না।
লেখকঃ অধ্যাপক, ডেভেলপমেন্ট ষ্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় (সুত্র, আমার দেশ, ০৪/০৪/২০০৯)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

