একজন ব্লগার লিখেছেন, আমি বাংগালি কিন্তু secular নই। এখানে তার জবাবে কিছু কথা বলছি:
আমি বাঙালি। আমি ইহলোক এবং পরলোক দুটোর জন্যই কাজ করি। যখন আমি ইহলৌকিক (সেকুলার) কাজ করি তখনও আমি পরলোকে বিশ্বাস করি। কিন্তু ই্হলৌকিক কাজ করলে আমার ধর্ম নষ্ট হয় না। ইহলৌকিক কাজের সময় আমাকে সেকুলার বলা যায়। আমার মতে সেকুলারিজমের সঠিক বাংলা হচ্ছে ইহলৌকিকতা - ধর্মনিরপেক্ষতা নয়। ইসলাম ধর্মে অসংখ্য ইহলৌকিক কাজ আছে। অন্য ধর্মে সেটা নেই। কোন কোন কাজ ফরজ, কিন্তু এর প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের ইহলৌকিক কল্যাণ। যেমন যাকাত প্রদান। যিনি যাকাত দিবেন তিনি এর প্রতিফল পরলোকে পাবেন। কিন্তু যারা যাকাত গ্রহণ করবে তারা ইহলৌকিক কাজে তা ব্যয় করবে। ইসলাম ইহলোককে পরকালের কৃষিক্ষেত্র বলেছে। তাই ইহলৌকিকতা যারা পরিহার করতে চায় তারা ইসলামের মর্মবানী বুঝতে পারেনি।
আমার বাবা রাষ্ট্রীয় পরিচয়ে কখনো বৃটিশ, আবার কখনো বাঙালি, বাংলাদেশি এবং পাকিস্তানী ছিলেন। ধর্মীয় পরিচয়ে ছিলেন মুসলমান। যখন যে পরিচয়ের দরকার ছিল তখন সেটা ছিল তার প্রথম পরিচয়। আমি আমার বাবার মতের অনুসারী। ভাষার দিক থেকে আমি বাঙালি। আমার রাষ্ট্রীয় পরিচয় ছিল বাংলাদেশী। এখন আমার এথিনক পরিচয় বাঙালি। রাষ্ট্রীয় পরিচয় বৃটিশ। ধর্মীয় পরিচয় মুসলমান। একটার সাথে অন্যটির কোন বিরোধ নেই।
আমার ইহলোকিকতা বৃটিশ ইহলৌকিকতা। ফ্রান্স, ভারতীয় বা তুর্কি নয়। ধর্মের কথা বললে বৃটিশ ইহলোকিকতার ওজু নষ্ট হয় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

