বিএনপির মহাসমাবেশে যোগদানের পথে হামলা
মংলায় বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশে যোগদানের পথে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা দফায় দফায় হামলার শিকার হয়েছে। এ হামলার ঘটনায় মহিলাসহ ৩০ জন আহত হয়েছে।
আজ রোববার শহরের মামার ঘাট ও স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মংলা থেকে মহাসমাবেশে ১৬টি গাড়ি যাওয়ার কথা থাকলেও সকাল থেকে শহরের মামার ঘাট ও স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী সমর্থকদের বাধার মুখে ১৫টি গাড়ি আজ দুপুর পর্যন্ত ছেড়ে যেতে পারেনি।
পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হক জানান, সমাবেশে যোগদানের জন্য বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকেরা সকাল থেকে বিচ্ছিন্নভাবে নদী পার হওয়ার সময় যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা তাদের ওপর হামলা চালায়। এতে নারী নেত্রীসহ ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছে।
এদিকে বাগেরহাটের রামপাল থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান জানান, রামপালের ১০ নেতা-কর্মীকে বাধা দিলেও তারা তা না শোনায় তাদের বেদম মারধর করে আহত করেছে আওয়ামী সন্ত্রাসীরা।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



