বোকা বোকা ভাবনা ৬
০৪ ঠা আগস্ট, ২০১০ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি কেবলই স্বপন করেছি বপন......., শুনছিলাম।
স্বপ্নে দেখতে চায় না কে? আসলে স্বপ্ন দেখে না কে! তবে সবার স্বপ্নই কি আর শেষ পর্যন্ত বাস্তব হয়! বলতে গেলে বেশিরভাগ মানুষেরই হয় না। শুরু থেকে শেষ পর্যন্ত সেই একই দীর্ঘনিঃশ্বাস ফেলে যাওয়া, আর মনে মনে বলা এবারও হলো না। সেই শুরু থেকে যে স্বপ্নগুলো বুনেছি মনে মনে তার কোনটাই আজ আর বাস্তবতার মুখ দেখেনি। কিছু সময়ের জন্য হয়তো মনে হয়েছিলো পেরেছি আমি আমার স্বপ্নকে সত্যি করতে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। শুধু মোহ হয়েই থেকে গেছে তা। আজ মনে হয় কেন আমার সেই দিন চলে গেছে। একবারও তো বলে যায়নি। এভাবে হুট করে চলে যাওয়া আমি যে এখনও মেনে নিতে পারছি না।
মাঝে মাঝে মনে হয় আবার যদি পারতাম শুরু থেকে শুরু করতে! কিন্তু তা যে হবার নয়। আবার এমন স্বপ্নও দেখতে খারাপ লাগে না, যে আবার হয়তো মুখোমুখি হবো কোন এক দিন। হয়তো নিজেকেই নিজে বলবো আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকী! উত্তরটাও যে আমার জানাই। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা আমার লাগতে পারে, কিন্তু এও জানি যে আমি অন্তত বানিয়ে বলবো না। এই উত্তরটাই ঠিক আমার জন্য।
হ্যা সত্যি, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন