আমাদের গ্রামগুলো দিন দিন ক্যামোন রোগা হয়ে যাচ্ছে। সবুজ ধানখেত উজার করে বড় বড় ব্যবসায়ীরা গড়ছে ইট বানানোর মিল। দানবের মতো মিলগুলো ঢেকে দিচ্ছে মায়াবি আকাশ। আকাশের নির্মল শূভ্রতা খুন করে চলছে কালো ধোয়ার কুন্ডলি। দম নিতে গেলে নিশ্বাসে ঢোকে কালো আবর্জনা। শিশুদের চোখে জ্বালা ধরানো এই ধোয়া মুছে ফেলছে ঋতু-বদলের সব সমীকরন।
যে নদীরা একদিন শোভা বাড়াতো গ্রামের; উর্বর করতো আবাদি জমি- সে নদীর পাড় জুড়ে এখন ধু ধু বালুচর। শুকিয়ে যাচ্ছে নদী। মলিন হয়ে যাচ্ছে গ্রামের মুখ। বিবর্ণ হয়ে যাচ্ছে ধানখেতের সবুজ পাতারা।
তোমরা যারা শহরে বাস করো; তারা কোনোদিন জানবে না একটা নদীর সাথে কতো স্মৃতি জড়িয়ে থাকে আমাদের;যারা আমরা বাস করি গ্রামে।
কারা;কোন দানবেরা শুষে নিলো আমাদের নদীকে,স্মৃতি জাগানিয়া এই ছোট্ট আশ্রয়টুকোকে?
মেঘের মতো শুভ্র কাশফুল আর কোথায় পাওয়া যায় গ্রাম ছাড়া? আর কোথায় ফোটে এমন বিল ভরা শাপলা?আর কোথায় পাওয়া যায় এমন সহজ-সরল মানুষ?যারা গণতন্ত্রের সংগা বোঝে না; ভন্ড শাসকদের মতো ‘কথা’ বেঁচে খায় না যারা।
একটা সময় ছিলো ভাত ছাড়া আর কিছুই বুঝতো না গ্রামের মানুষগুলো। আর এখন ওদের চাহিদায় যুক্ত হয়েছে ভোগবাদিতার নানা উপকরন। একসময় যে ছোট ছোট কিশোর-কিশোরীরা বুকে জড়িয়ে রাখতো ধানখেতের সবুজ। এখন তারা স্যাটালাইট আর ডিভিডি-সিডির সহজলভ্যতার বদৌলতে হাত বাড়ালেই পাচ্ছে যৌনতার বিকৃত উপকরন।
লাল-নীল রঙের ঘুড়ি নিয়ে গায়ের মেটো পথ জুড়ে এখন আর ছুটে বেড়ায় না দুরন্ত বালক। বালিকা তার হলদে বেণী দুলিয়ে যায় না নদীর পাড়ে ;দু হাত ভরে তোলে না ঢেঁকি শাক।
এসবের চেয়ে ওদের কাছে এখন অনেক বেশি প্রিয় বাংলা মুভি,বি ফোর ইউ চ্যানেল।(অসমাপ্ত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

