মা আমার বকুল ফুল;
মায়েল মুখের দিকে তাকালে আমার বৃষ্টিভেজা কদমের কথা মনে পড়ে!
মায়ের আঁচলের এক ফালি শুভ্রতা এসে
যখন লাগে আমার ছোট্ট শরীরে; আমি ঘাসফুল হয়ে যাই;
কাশবন হয়ে যাই!
অনেক দিনের পরে যখন আমি আমার মায়ের মুখ দেখি ; আমার আবু জাফর ওবায়দুল্লাহর কবিতার কথা মনে পড়ে যায়। মাকে দেখতে না-পারা সব দুক্ষের কথা মনে পড়ে যায়!
আমার মায়ের মুখ দেখার জন্য আমি সারাদিন জেগে থাকি!
আমার মায়ের মুখ দেখার জন্য আমি সারাদিন ঘুমিয়ে থাকি!
মা যদি জাগরনে আসে;
মা যদি দুয়ারে দাড়িয়ে ফিরে যায়!
মা যদি স্বপ্নে আসে;
যদি স্বপ্নে এসে আমাকে না পেয়ে ফিরে যায়!
মা আমার শিউলি ছাওয়া পথ;
যে পথে হেটে হেটে আমার বড় হওয়া;সুন্দর হওয়া !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

