সে গল্পের সবটা জুড়ে থাকবে শৈশব চুড়ি-যাওয়া একটা মাতাল কিশোরের মরা-স্মৃতির হাজার কাহন!
ছেলেটা তখন ছোট ছিলো বেশ!
যে গ্রামে থাকতো সে; তার নাম ছিলো শাপলাপুর! কী সুন্দর নাম;তাই না?
এই নামটা শুনলে এখনও ছেলেটার নাকে শাপলার গন্ধ এসে লাগে! বুক জুড়ে ভর করে শাপলার স্বপ্ন!
গ্রামের পথটা ছিল ভারি মায়ামাখানো! এখানে ওখানে ঘাসফুল; পুকর জুড়ে স্বপ্নের মতো কচুরি-ফুল;শাপলার ঠোঁটে জমা ভোরের শিশির!
এমন একটা গ্রামের গল্প শোনাবো তোমাদের!
কেমন কাজল মাখানো চোখ ছিল গ্রামটার !ওকে দেখলেই আমার আলুথালু পরানটা কেমন যেন করে উঠতো !
গ্রামের কোল জুড়ে ছিলো ভরাট বুকের নদী! সে নদীতে যে সাতার কাটেনি সে কখনো বুঝবে না নদী কতোটা আপন হতে পারে মানুষের!
শাপলাপুরে ছিলো একলক্ষ রাজহাস!
শাপলাপুরে ফুঠতো অনেক অনেক অনেক ফুল!
শাপলাপুরে গান গাইতো কত শত কোকিল!
শাপলাপুরে গান গাইতে জানতো টিনের চাল; জানালার পর্দা; কদম গাছের ডাল!
শাপলাপুরে কবিতা লিখতে জানতো ভোরের শিশিরেরা! খুব সকালে ওরা সবুজ পাতা আর ঘাসফুলের শরীর জুড়ে লিখতো হাজার কবিতা!
শাপলাপুরে ছবি আঁকতে জানতো অনাহারী ভিক্ষুকেরা!
ওদের আঁকা ছবি দেখলে পিকাসো সাহেবের চোখটাও হয়তো জ্বালা করতো খানিক ক্ষনের জন্য!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

