কেউ আর কোনদিন চিঠি লিখবে না কাউকে
মানুষ ভুলে যাবে মানুষের মুখ;
শব্দের মিছিল যাবে না বুকের গহীন কোনে লুকিয়ে থাকা রাস্তায়!
হলুদ শাড়িতে লেগে থাকবে না শর্ষেখেতের ঘ্রান
কেউ আর জোছনাকে এটেঁ দেবে ছোট্ট শব্দের শরীরে...
কাগজের সাদা পাতা ভরে উঠবে না শিউলি ফুলে ।
মুঠোফোন ভেঙে দিয়ে যাচ্ছে সামাজিক শব্দের শরীর
অনেক অপেক্ষার চিঠি এখন আর নিয়ে আসে না হাসিখুশি পিওন
পিওনেরা মরে যাচ্ছে;মরে যাচ্ছে বেঁচে থাকার সব সম্ভাবনা ওদের
মানুষ এখন
ভালোবাসি বলছে যন্ত্রে
স্বপ্ন দেখছে যন্ত্রে
প্রেমিকাকে চুমু খাচচ্ছে যন্ত্রে
মানুষ এখন আর লিখে না চিঠি
মানুষ এখন ভুলে গেছে;
যাচ্ছে শব্দের গান!
চলবে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

