এখন আর কিছু লিখতে ইচ্ছ করে না!
২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:১০
এখন আর কিছু লিখতে ইচ্ছে করে না!
এখন আর লিখতে পারি না!
ভাবতে ইচ্ছা করে না কিংবা ভাবতে পারি না কোনো কবিতা!
রাতমজুর;আকাশচুরি;মুনিয়া;কালপুরুষ;মৃন্ময়....তোমাদের শহর দেখে এসে এখন বড় ক্লান্ত আমি ! তোমাদের ঢাকা।
আমি ঠিক জান না; তোমরা সবাই ঢাকা থাকো কি না।
হয়ত থাকো ;হয়ত থাকো না।
তোমাদের আকাছোয়া দালান; প্রসাধনময় রমনী;তোমাদের প্রধান উপদেষ্টার বসতবাড়ি; শেরাটন হোটেল আমার সব স্বপ্ন চুড়ি করে নিয়ে গেছে!
আমি ভুলে গেছি খেতে না পাওয়া সব মানুষের মুখ !
আমি ভুলে গেছি আমার স্বপ্নের সব কথা! সব গান!
১. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫৫
প্রচেত্য বলেছেন:
আমি মানতে পারছিনা - আপনার এ ভূলে যাওয়াটা
প্রচেত্য বলেছেন:
আমি মানতে পারছিনা - আপনার এ ভূলে যাওয়াটা
২. ২৪ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৯
রুকন ইমরান বলেছেন:
আজ সূর্য্য উঠেনি, তো কি হয়েছে?
কাল উঠবে,
কাল না উঠলে পরশু উঠবেই.......।
সকল আধাঁর কাটবেই।
কাল উঠবে,
কাল না উঠলে পরশু উঠবেই.......।
সকল আধাঁর কাটবেই।
৩. ২৪ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২১
কালপুরুষ বলেছেন:
তিলোত্তমা ঢাকার গালে
তিল এঁকেছি আমরা যারা
তিলে তিলে মরছি ধুঁকে
জীবনটা কেমন খাপছাড়া
ঢাকা যাদের কাড়লো সবই
ঢাকতে শরীর কাপড় নাই
উপোস থাকে রোদে পোড়ে
পেটে তাদের খাবার নাই
আমার তোমার নয়রে ঢাকা
ঢাকা এখন টাকার শহর
বিত্ত যাদের আছে অঢেল
তাদেরই আছে গাড়ীর বহর
রীতিনীতির নাইরে বালাই
যার যা খুশী করতে পারো
টিকতে হলে যুদ্ধ করো
নইলে সবাই ঢাকা ছাড়ো।
কালপুরুষ বলেছেন:
তিলোত্তমা ঢাকার গালে তিল এঁকেছি আমরা যারা
তিলে তিলে মরছি ধুঁকে
জীবনটা কেমন খাপছাড়া
ঢাকা যাদের কাড়লো সবই
ঢাকতে শরীর কাপড় নাই
উপোস থাকে রোদে পোড়ে
পেটে তাদের খাবার নাই
আমার তোমার নয়রে ঢাকা
ঢাকা এখন টাকার শহর
বিত্ত যাদের আছে অঢেল
তাদেরই আছে গাড়ীর বহর
রীতিনীতির নাইরে বালাই
যার যা খুশী করতে পারো
টিকতে হলে যুদ্ধ করো
নইলে সবাই ঢাকা ছাড়ো।
৪. ২৪ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪০
৫. ২৪ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৬
সুদীপ্ত শর্মা বলেছেন:
এত তাড়াতাড়ি হাল ছাইরা দিলে চলব?
এত হতাশা নিয়ে কি টিইক্কা থাকন যাইব?
কবিদের কি সবসময় হতাশাবাদীই হতে হয়?
সুদীপ্ত শর্মা বলেছেন:
এত তাড়াতাড়ি হাল ছাইরা দিলে চলব? এত হতাশা নিয়ে কি টিইক্কা থাকন যাইব?
কবিদের কি সবসময় হতাশাবাদীই হতে হয়?
৬. ২৪ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪১


















