সব কিছু চুরি হয়ে যায়; সব স্বপ্ন; বিশ্বাস...

সাধারনের খাদ্য চুরি করে আপনারা অসাধারন

২৬ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪৮

শেয়ার করুন:                   Facebook

সাধারনের খাদ্য চুরি করে আপনারা অসাধারন
সাধারনের স্বপ্ন চুরি করে অসাধারন আপনারা
নিপাট করে চুল আচঁড়ান
টাই বাধেঁন
শপিংমল যান
আপনারা অসাধারন
আপনাদের হাতে সাধারনের জীবন
সাধারনের খাবারের মেনু বানিয়ে দেন আপনারা
সাধারনকে ন্যাংটো রাখেন আপনারা
সাধারনের ঘরের উনুন নেভান আপনারা

সাধারনের স্বপ্ন চুড়ি করে অসাধারন আপনারা
আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই সাধারনের
অথবা সাধারনের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক আপনাদের।

 

 

  • ৫ টি মন্তব্য
  • ১৩৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৬ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:২০
comment by: প্রচেত্য বলেছেন:
সাধারন এবং অসাধারণ

সাধারনের সাথে একটি 'অ' যুক্ত -হয়ে- অসাধারন
আর এভাবে যদি বলি
অসাধারন থেকে একটি 'অ' -বিচ্যুতি- হয়ে সাধারন

তাইত বলি মনে হয় এটাই, 'অ' সংযুক্তিতে এত আয়োজন যা 'অ' বিচ্যুতিতে নেই

ভাল লাগল আপনার লেখাটি
২. ২৬ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:২৮
comment by: নীল জোনাকি বলেছেন:

প্রচেত্য;

ধন্যবাদ আপনাকে।
আমি সম্ভবত বেঁচে উঠছি!...

ভালো থাকবেন; পাশে থাকবেন!
৩. ২৬ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:১১
comment by: রাফা বলেছেন: প্রচেত্য আপনার এই অসাধারন মন্তব্যের পর আর কিছু বলার সাহস পেলাম না।
৪. ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৩
comment by: সব্যসাচী বলেছেন:
সাধারনের স্বপ্ন চুড়ি করে অসাধারন আপনারা
আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই সাধারনের
অথবা সাধারনের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক আপনাদের।

ভালো হয়েছে।
তবে স্বপ্ন চুড়ি শব্দটা কি স্বপ্নচুরি হবে?
৫. ২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৭
comment by: নীল জোনাকি বলেছেন:

ধন্যবাদ সব্যসাচী !
ভালোবাসা রাফাতের জন্য।

 

 


একটি ধর্ষিত দেশে বসবাস আমার!
এখানে প্রতিদিন আমাকে দেখতে হয় ধর্ষনের হাজার উপাখ্যান!

আমি চাইনা এ দেশ!
আমার পূর্বপুরুষ;যে একাত্তরে হাতে তুলে নিয়েছিল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৯৮৩৫