সব কিছু চুরি হয়ে যায়; সব স্বপ্ন; বিশ্বাস...

আমরা বেঁচে থাকা চাই না; চাই নির্বাচন

২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩২

শেয়ার করুন:                   Facebook

মাননীয় রাষ্ট্রপ্রধান-

আমারা এখন আর খাদ্য চাই না
খাদ্য চাই না
খাদ্য চাই না
আমরা নির্বাচন চাই । নির্বাচন।

৪ কোটি মানুষ না খেয়ে মারা যাক।
তাতে কিছু যায় আসে না আমার কিংবা আপনার।
কেননা; আমরা কেউ খাদ্য চাই না।
আমারা চাই নির্বাচন। নির্বাচন।

মহাকাব্যিক মিথে দেশকে মা বানিয়েছি আমরা।
আর আপনি তো জানেন-বাঙালি মায়েদের জীবন মানেই তো
ধারাবাহিক ধর্ষনের ঘৃন্য শিল্পকলা। নির্যাতনের ময়লা গল্প।
আমাদের দেশকে বলাৎকার করে যাক বিদেশিরা।
আমরা সম্মান চাই না।
সম্মান চাই না
সম্মান চাই না
আমরা চাই নির্বাচন।
আপনাদের বিদেশি প্রভু আর আপনারা সবাই মিলে
বলাৎকার করেন বাংলাদেশকে।
আমাদের তাতে কিছু যায় আসে না।
কেননা; আমরা কেউ সম্মান চাই না।
সম্মান চাই না
সম্মান চাই না
আমার চাই নির্বাচন । নির্বাচন।

রিকসাচালক মরে যাক।
আমরা রিকসাচালকের বেঁচে থাকা চাই না।
আমার চাই নির্বাচন।

কৃষক মরে যাক।
কৃষকের জীবন গুরুত্বপূর্ন কিছু নয়।
আমার চাই নির্বাচন।

ইশ্কুল ভুলে আমাদের শিশুরা আপানাদের ফেলে দেয়া ময়লা কুড়াক
আমরা শিশুদের সুন্দর পৃথিবীতে বিশ্বাস করি না।
আমার চাই নির্বাচন।






























 

 

  • ৮ টি মন্তব্য
  • ১৪১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৯
comment by: আমিনুলইসলাম ইরান বলেছেন: কেন ভাই ?অাপনি কি নির্বাচন দিয়ে উদরপূর্তি করতে চান ।
২. ২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫৭
comment by: চিকনমিয়া বলেছেন: হ নির্বাচন চাই
আগেও চুরেরা আচিলো , অহনো চুরেরা, নির্বাচনের পরেও চুরেরা শাসন করবো

আমরা এরুম ই থাকমু:(
আমাগো কুনু পরিবর্তন হইবো না

মাইনাচ
৩. ২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:২৮
comment by: রাফা বলেছেন: কেনো ভাই আপনার কি বিকল্প কিছু করার ইছ্ছা আছে নাকি ?নির্বাচন ছাড়া দ্বিতীয় একটি পথ দেখান তো যার মাধ্যমে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি।
৪. ২৮ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
comment by: আকাশচুরি বলেছেন: +
৫. ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৫০
comment by: সব্যসাচী বলেছেন:
পড়লাম।
৬. ৩০ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৫
comment by: নীল জোনাকি বলেছেন:

আমিনুল

তুই যা ভেবেছিস ; তার বিপরীত ভাবনা থেকেই এ লেখা!
আমি আমার বিদ্রুপ দা; ক্ষোভটা বোঝাতে পারলাম না;
এটাই আমার দুক্ষ!

চিকনমিয়া;
আপনার জন্যেও একই কথা !
৭. ৩০ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৮
comment by: নীল জোনাকি বলেছেন:

রাফা;
আমরা বাঙালিরা বড় আজব প্রজাতি!
বড় আশ্চর্য সন্তান এই গ্রহের!

আমাদের মাথা থেইকা এই গন(বাল)তন্ত্রের ভুত যে কবে নামবো!
৮. ৩০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
comment by: মুনিয়া বলেছেন: হুমম...
নির্বাচন কি আর হবে আদৌ?

 

 


একটি ধর্ষিত দেশে বসবাস আমার!
এখানে প্রতিদিন আমাকে দেখতে হয় ধর্ষনের হাজার উপাখ্যান!

আমি চাইনা এ দেশ!
আমার পূর্বপুরুষ;যে একাত্তরে হাতে তুলে নিয়েছিল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৯৮৩৩