আমার প্রিয় পোস্ট
- ফ্রিওয়্যার সফটয়্যার ডাউনলোডের জন্য কিছু সফটয়্যারের ওয়েবলিঙ্ক (Freeware Software List) সংগ্রহে রাখুন
- না বি ল
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- আসুন আজ আমরা "গ্রেট ব্রিটেন" এর খুন এবং ধর্ষনের পরিসংখ্যান জানি

- কঠিন চিজ
- গুগল সার্চ ব্যবহার করে খুজে বের করুন যে কোন সফটয়্যার'রে সিরিয়াল কী !!! (টিপস্ এন্ড টিকস্)
- না বি ল
- আসুন তৈরি করি মজার মজার ASCII Art কোন কষ্ট ছাড়াই - একটি সম্পূর্ণ আজাইড়া পোস্ট
- নাফিস ইফতেখার
- জেনে নিন আপনার পাঠানো মেইলটা প্রাপক পড়েছে কিনা - আলোকিত পৃথিবী
- ফ্রী সিডি! ফ্রী সিডি!! ফ্রী সিডি!!! কত সিডি দরকার আপনার?
- ইন্ঞ্জিনিয়ার
- আজ অনলাইনে আমার প্রথম পে-আউট পেলাম $২ ডলার










- টিপস ম্যান
হ্যাকারের হাত থেকে রেহাই পাওয়ার প্রাথমিক চিকিৎসা
৩০ শে আগস্ট, ২০১০ রাত ৩:০৮
(আপনারা এসব জানেন, কিন্তু সতর্ক নন)
এখানে এমন অনেকেই আছেন যারা ইন্টারনেটের অত্যন্ত কলঙ্কজনক দিক হ্যাকিং এর স্বীকার হয়েছেন। বিশেষতঃ ফেসবুক এবং ই-মেইল হ্যাকিং নিত্য ঘটনা। যারা হ্যাকিং এর স্বীকার হবেন তাদের জন্য আগাম সতর্কতা হিসেবে আমার এই পুস্ট। টিপসগুলো কাজে লাগলে খুশি হব।
আসুন প্রথমেই জেনে নিই আপনার আইডি হ্যাকিং কেন হয়?
এখনো পর্যন্ত এমন কোন সফ্টওয়্যার বের হয়নি বা এতটা টেকনোলজিক্যাল উন্নতি হয়নি যাতে করে আপনার পাসওয়ার্ড কেউ সহজে জেনারেট করতে পারবে। আর হলেও আপনার ক্ষুদ্র একাউন্ট হ্যাক করার জন্য ওই প্রযুক্তি ব্যবহৃত হবে না। তাহলে কিভাবে হ্যাকিং হয় আপনার আইডি? জেনে নিন-
কারণ ১. আপনি কারো পিসিতে কখনো লগইন করলেন, কিন্তু সাইনআউট করে আসেন না (জেনে অথবা ভুলে)। সে যত কাছের মানুষই হোক আপনি নিরাপদ নন।
কারণ ২. সাইবার ক্যাফে থেকে যারা ফেসবুক বা ই-মেইল চেক করেন তারাও একই ভুল করেন।
কারণ ৩. এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনাকে কোন কন্টেন্ট ফ্রিতে দেয়ার প্রলোভন দেখিয়ে আপনার ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলা হয়। আপনি যথারীতি তাই করেন আর দুইদিন পর মেইলে লগইন করতে গিয়ে দেখেন যে, আপনার পাসওয়ার্ড ভুল দেখায়।
শুধু ফেসবুক আইডি হ্যাকিং
এটা তখনই হয় যখন আপনার ফেসবুক আইডি'র পাসওয়ার্ড এবং ই-মেইলের পাসওয়ার্ড আলাদা। এবং হ্যাকার শুধুমাত্র আপনার ফেসবুক পাসওয়ার্ডটা উদ্ধার করতে পারে।
ফেসবুক এবং ই-মেইল হ্যাকিং
১. যখন আপনার ফেসবুক এবং ই-মেইল পাসওয়ার্ড আলাদা, আর হ্যাকার শুধু আপনার ই-মেইল এর পাসওয়ার্ড উদ্ধার করে। অথবা
২. যখন আপনার ফেসবুক এবং ই-মেইল পাসওয়ার্ড এক। আর হ্যাকার যে কোনটা উদ্ধার করে।
প্রতিরোধমূলক ব্যবস্থা
হ্যাকিং এর হাত থেকে বাঁচার জন্য আপনি ফেসবুকে ইমেইলের পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
প্রতিকারমূলক ব্যবস্থা
ক. শুধু ফেসবুক আইডি হ্যাকিং হলে
সমাধান: খুব সহজেই আপনি 'Forgot Password' অপশনটি ব্যবহার করে আপনার ইমেইলের মাধ্যমে হ্যাকারের নতুন পাসওয়ার্ডটি পেয়ে যাবেন।
খ. ফেসবুক ও ই-মেইল দু'টোই হ্যাকিং হলে
সমাধান:
জিমেইল: নিচের ছবি অনুযায়ী 'Can't access your account?'এ ক্লিক করুন।
![]()
এরপর নিচের ছবির মত একটা পেজ আসবে।
এখানে আপনার ইমেইল আইডিটা চাওয়া হবে।আপনি শুধু আইডি মানে @gmail.com এর আগের অংশটা লিখে 'submit' দিন।
![]()
এরপর Captcha টা দেখে টাইপ করুন।
তারপর নিচের ছবির মত একটা পেজ ওপেন হবে।
![]()
এখানে প্রথম অপশনটা সিলেক্ট করে continue দিলে আপনার সেকেন্ডারি ই-মেইল এড্রেস (যেটি আপনি এই একাউন্ট খোলার সময় দিয়েছেন) এ নতুন পাসওয়ার্ড চলে যাবে। তার মানে আপনি ঐ ই-মেইল একসেস করে আপনার এই আইডি টা উদ্ধার করতে পারছেন।
দ্বিতীয় অপশনটায় আপনি যখন মেইল আইডিটা খুলেছেন তখন আপনার কাছ থেকে যে 'Security Question' টা চাওয়া হয়েছিল তা জিজ্ঞেস করবে। এক্ষেত্রে বলে রাখা ভাল, আপনি যদি আপনার সেকেন্ডারি ই-মেইল এড্রেস ভুলে যান অথবা সেটি যদি আপনার নিজের না হয় (অনেকে সেকেন্ডারি ইমেইল হিসেবে বন্ধুরটা দিয়ে দেন) তবে দ্বিতীয় অপশনটা ব্যবহার করুন। প্রশ্নটার উত্তর দিতে পারলেই আপনি আপনার আইডি পেয়ে যাচ্ছেন যদি হ্যাকার ইতিমধ্যে security question পরিবর্তন না করে থাকে।
![]()
তৃতীয় অপশনটি আপনাকে হেল্প করবে না।
* উল্লেখ্য,এখানে ফেসবুক=সামুব্লগ,হাই ফাইভ যে কোন থার্ড পার্টি হতে পারে।
* শুধু ফেসবুক এবং জিমেইলের উদাহরণ দিলাম
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হ্যাকার, ইন্টারনেট, গুগল, ফেসবুক, ই-মেইল ;
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৩:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ। আমি জানি আপনারা জানেন, তাই পু্সটের আগেই বইলা নিছি। এটা একটা সচেতনতামূলক পুস্ট।
লেখক বলেছেন: আপনার অসচেতনতা'র কারণে। কোন ওয়েবসাইটে নিজের পাসওয়ার্ড দিবেন না।
ঈবলিশ বলেছেন:
ভাল পোষ্ট।
এস এইচ খান বলেছেন:
অত্যন্ত ভাল পোস্ট++।
লেখক বলেছেন: জ্বি ধন্যবাদ।।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















মাগার জানি তো এইডি।