আমার প্রিয় পোস্ট

শুভেচ্ছা সবাইকে...

২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:২৮

শেয়ার করুন:                   Facebook

প্রথম পোস্ট, অথচ বলবার মত তেমন কিছু ভেবে পাচ্ছি না। বরং আসুন, সমর সেন এর কবিতাটা পড়ি...

মুক্তি

হিংস্র পশুর মতো অন্ধকার এলো---
তখন পশ্চিমের জ্বলন্ত আকাশ রক্তকরবীর মতো লাল
সে-অন্ধকার মাটিতে আনলো কেতকীর গন্ধ,
রাতের অলস স্বপ্ন
এঁকে দিল কারো চোখে,
সে-অন্ধকার জ্বেলে দিলো কামনার কম্পিত শিখা
কুমারীর কমনীয় দেহে ।

কেতকীর গন্ধে দুরন্ত,
এই অন্ধকার আমাকে কী ক'রে ছোঁবে ?
পাহাড়ের ধূসর স্তব্ধতায় শান্ত আমি,
আমার অন্ধকারে আমি
নির্জন দ্বীপের মতো সুদূর, নিঃসঙ্গ ।

 

 

  • ২৪ টি মন্তব্য
  • ১৭৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৯
comment by: মোহাম্মদ বলেছেন: স্বাগতম।
ধন্যবাদ।
২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: আপনিও তো নতুন পাবলিক দেখি... অনেক ধন্যবাদ।

২. ২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৭
comment by: রাশেদ বলেছেন: স্বাগতম।
২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: ভাল লাগল আপনাকে দেখে। রাশেদ, কেমন আছেন?

৩. ২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৮
comment by: আবু সালেহ বলেছেন: স্বাগতম। স্বাগতম। স্বাগতম।
৪. ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
comment by: পুতুল বলেছেন: স্বাগতম।
৫. ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩২
comment by: শেখ জলিল বলেছেন: স্বাগতম!
৬. ২০ শে মার্চ, ২০০৮ রাত ৮:২৯
comment by: জনান্তিক বলেছেন: আবু সালেহ, পুতুল, শেখ জলিল ভাই ধন্যবাদ। এত্ত এত্ত পোস্ট আসে এখানে আমার পোস্টটা যে এখন ঠিক কোন পাতায় আছে... তৃতীয় নাকি চতুর্থ না আরো পরে ঠিক বুঝে উঠতে পারছি না... হাহাহা
৭. ২০ শে মার্চ, ২০০৮ রাত ৮:৩১
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: স্বাগতম ব্লগে।সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা থাকলো।
২০ শে মার্চ, ২০০৮ রাত ৯:২৭

লেখক বলেছেন: শুভেচ্ছার কিয়দংশ পাঠিয়ে দিলাম সমর সেনের আত্মার ঠিকানায়।

৮. ২০ শে মার্চ, ২০০৮ রাত ৮:৫২
comment by: প্রীটি সোনিয়া বলেছেন: স্বাগতম......ভাল থাকবেন।
৯. ২১ শে মার্চ, ২০০৮ ভোর ৫:০০
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: জনান্তিক ! আপনার এ-প্রত্যাবর্তনকে স্বাগত জানাই ।
ভাল লাগছে আপনাকে পেয়ে ।

আপনাকে মিস করেছি । সত্যিই ।
১০. ২১ শে মার্চ, ২০০৮ ভোর ৫:৩৫
comment by: শেষ বিকেলের মেয়ে বলেছেন: কি খবর জনান্তিক ভাই? ভালো আছেন? আপনাকে স্বাগতম কি করে জানাই আপনার কাছেই মনে হ্য় আমি এই সাইট এর লিংক পেয়েছিলাম। (আপনি অন্য একটা সাইটে দিয়েছিলেন) :|

কবিতাটা সুন্দর। :D
২১ শে মার্চ, ২০০৮ সকাল ৭:৩৪

লেখক বলেছেন: আমি মোটামুটি আকাশ থেকে পড়লাম। এই সাইটের লিংক কাউকে দিয়েছি বলে তো মনে পড়ে না। আপনাকে চিনতেও পারছি না। কোথাও ভুল হচ্ছে না তো?

হুম! কবিতাটা সুন্দর

১১. ২১ শে মার্চ, ২০০৮ সকাল ৭:৫৯
comment by: কাল্‌বেলা বলেছেন:
জনান্তিক- নিকটা খুব ছোট বেলায় কোন একটা পেপারে পড়েছিলাম কিংবা কোথাও শুনেছিলাম। শব্দটার সাথে পরিচিত পরিচিত লাগছে। স্বাগতম ব্লগে। এত সুন্দর কবিতাটা শেয়ার করার জন্য ধন্যবাদ। আচ্ছা, সমর সেনের আরো কবিতার কোন লিংক দিতে পারেন?
২১ শে মার্চ, ২০০৮ সকাল ৮:১০

লেখক বলেছেন: ওয়েবে খুব একটা সুলভ না বোধহয়... আমি এটা কপি করেছি http://www.milansagar.com থেকে... আরো অনেক কবিতা পাবেন সেখানে।

১২. ২১ শে মার্চ, ২০০৮ সকাল ৮:০৫
comment by: শাওন বলেছেন: স্বাগতম আমাদের এই ব্লগ পরিবারে । হাত খুলে লিখে যান . . .
১৩. ২১ শে মার্চ, ২০০৮ সকাল ৮:৪৬
comment by: শেষ বিকেলের মেয়ে বলেছেন: আপনি কি বিডিবাংলার জনান্তিক না? :( বিডিবি shout box-এ লিংক দিয়েছিলেন একবার ... সে অনেক আগের কথা.. :|
২১ শে মার্চ, ২০০৮ সকাল ৯:০৫

লেখক বলেছেন: আমি খুব দুঃখিত যে আমি বিডিবির কেউ নই... হতাশ করলাম বোধহয়।

১৪. ২১ শে মার্চ, ২০০৮ সকাল ৯:০৬
comment by: শেষ বিকেলের মেয়ে বলেছেন: ওহ স্যরি। :(
২১ শে মার্চ, ২০০৮ সকাল ৯:১০

লেখক বলেছেন: ব্যাপার না... শুভেচ্ছাটুকু ফিরিয়ে নেবেন না, কষ্ট পাব। ভাল থাকুন।

১৫. ২১ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৪৭
comment by: আকাশচুরি বলেছেন: স্বাগতম......ভাল থাকবেন।
১৬. ২১ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৮
comment by: প্রচেত্য বলেছেন: স্বাগতম
ভাল লাগল কবিতাটি উপহার পেয়ে
১৭. ২৪ শে মার্চ, ২০০৮ ভোর ৫:৪৬
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: আরে আপনে নিয়মিত হইতেছেন না ক্যান ?

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৬৯৯