আজ তবে 'বিনয়' হোক... বিনয় মজুমদার'র কবিতা
০৮ ই জুন, ২০০৮ রাত ৮:০৮
১৮ মে ১৯৬২
ভালোবাসা দিতে পারি, তোমরা কি গ্রহণে সক্ষম?
লীলাময়ী করপুটে তোমাদের সবই ঝরে যায় --
হাসি, জ্যোৎস্না, ব্যথা, স্মৃতি, অবশিষ্ট কিছুই থাকে না।
এ আমার অভিজ্ঞতা। পারাবতগুলি জ্যোৎস্নায়
কখনো ওড়ে না; তবু ভালোবাসা দিতে পারি আমি।
শাশ্বত, সহজতম এই দান -- শুধু অঙ্কুরের
উদ্গমে বাধা না দেওয়া, নিষ্পেষিত অনালোকে রেখে
ফ্যাকাশে হলুদবর্ণ না করে শ্যামল হতে দেওয়া।
এতই সহজ, তবু বেদনায় নিজ হাতে রাখি
মৃত্যুর প্রস্তাব, যাতে কাউকে না ভালোবেসে ফেলি।
গ্রহণে সক্ষম নও। পারাবত, বৃক্ষচূড়া থেকে
পতন হলেও তুমি আঘাত পাও না, উড়ে যাবে।
প্রাচীন চিত্রের মতো চিরস্থায়ী হাসি নিয়ে তুমি
চলে যাবে, ক্ষত নিয়ে যন্ত্রণায় স্তব্ধ হব আমি।
পলাশমিঞা বলেছেন:
পড়ে ভালো লাগলো।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেকদিন পরে এলেন.......।দারুণ এক কবিতা নিয়ে।অসাধারন মানুষ এই বিনয় মজুমদার।উনাকে শ্রদ্ধা জানাই।
আপনাকে শুভেচ্ছা জানাই।
লেখক বলেছেন: পুরনো ঘর-দোর-বাড়ি-মন সব খুব অচেনা লাগে... পুরনো শকুনশাবকের স্বাধীন আকাশ আপন মনে হয় না আর... তবু আসি মাঝে মাঝে... কেনো? সত্যি জানি না...
ধন্যবাদ আপনাকে। শ্রদ্ধা জানানো ছাড়া আর কী ই বা করার আছে আমাদের... ভাল থাকুন।
প্রণব আচার্য্য বলেছেন:
ভালো লাগলো +
পথিক মানিক বলেছেন:
ধন্যবাদ চমৎকার এই পোস্টর জন্য। (+)

















