সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

বোকাদের পদ্য 035

০২ রা জানুয়ারি, ২০০৭ সকাল ৮:১১

শেয়ার করুন:                   Facebook


পূর্ণমুঠো শূন্য করি
আর হই
আবহাওয়াবালক
ঘাসে শুয়ে আসমানে মেঘপাল আনমনে চরাই
স্কন্ধারূঢ় দেবদূত অদূরেই ষোলগুটি খ্যালে
ঘুঘুদের সেনাদল আগলে রাখে হাওয়ার মরাই।

যাদুদন্ডে পাল্টে দেই বৃষ্টিচিঠি যাবার ঠিকানা
রোদের সর্দার গিয়ে অট্টহাস্যে করে লুটপাট
তোমার আদর্্রতা; আর কুয়াশাও পল্টি খাবে, ভাবে ...
ঘূর্ণিঝড় পন্ড করে রংধনুদলের কানসাট।

শিমুলের ফুল দ্যাখে ঈর্ষাভরে বুলবুলির লাল
ধানশালিকের ঠোঁটে রৌদ্ররং করে স্যাবোটাজ
দূরে যত অনাগত বসন্তের গ্যালি-ক্রীতদাস
চাবুক বাজিয়ে শোনে অসম্ভবের কারুকাজ।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ১২ টি মন্তব্য
  • ২৫৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০২ রা জানুয়ারি, ২০০৭ দুপুর ২:১৪
comment by: অতিথি বলেছেন: ভাল লিখছেন হিমু,
একেবারেই বোকা নয়...।
২. ০২ রা জানুয়ারি, ২০০৭ দুপুর ২:২৫
comment by: হিমু বলেছেন: ধন্যবাদ তীরন্দাজ।

আপনার অনুবাদের কাজ কি চলমান? কেস্টনারের একটা [link|http://www.somewhereinblog.net/jongliblog/post/2293|
৩. ০২ রা জানুয়ারি, ২০০৭ দুপুর ২:৫৫
comment by: অতিথি বলেছেন: অনুবাদ করে যাচ্ছি। স্টেফান সোয়াইগ এর একটি গল্প শেষের দিকে।
গল্পটির নাম:
Die unsichtbare Sammlung
জার্মান ভাষায় তেমন কিছু লিখিনি। আমার কবিতার একটা দুটো অনুবাদ জার্মানে করে ছাপিয়েছিল এক বন্ধু।
৪. ০২ রা জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:০৪
comment by: অতিথি বলেছেন: ভালো হয়েছে, বরাবরের মতো...
৫. ০২ রা জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:২৬
comment by: হিমু বলেছেন: ধন্যবাদ শিমুল, নতুন বছরে নতুন নতুন গল্প চাই ... সপ্তাহে কমপক্ষে একটা।
৬. ০২ রা জানুয়ারি, ২০০৭ রাত ১১:১৪
comment by: রাগ ইমন বলেছেন: দারুন!!! ২০০৭ মচমচে একদম!
৭. ০৩ রা জানুয়ারি, ২০০৭ রাত ১২:১০
comment by: অতিথি বলেছেন: Hervorragend !
৮. ০৪ ঠা জানুয়ারি, ২০০৭ সকাল ১১:১০
comment by: অতিথি বলেছেন: কি রে 200 মািরা দিলি চুপচাপ, একটু কিছু কবি তো।
৯. ০৪ ঠা জানুয়ারি, ২০০৭ দুপুর ২:২২
comment by: হিমু বলেছেন: এখনো 200 হয় নাই, কিছু ড্রাফট আছে। আর সবাইকে ধন্যবাদ।
১০. ০৬ ই জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:৩৪
comment by: অতিথি বলেছেন: ভালো হয়েছে। খুব সুন্দর লেকা
১১. ২৬ শে জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৪৯
comment by: অতিথি বলেছেন: ২০০ কি হইছে ?
১২. ১৪ ই এপ্রিল, ২০০৭ রাত ৯:২৮
comment by: হিমু বলেছেন: এইখানে শিমুল নিশ্চয়ই কিছু একটা বলেছিলেন, নাহলে ধন্যবাদ দিলাম কেন?

 

 


পেশায় তড়িৎপ্রকৌশলী, নেশা বই পড়া, গান গাওয়া আর শোনা;একটুআধটু ফোটোগ্রাফির চর্চা করি, অবসরে বন্ধুদের সাথে ট্রেকিঙে বেরোই। নারীলিপ্সু মানুষ, সামান্য...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬৭৬২৮