সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

কমেন্ট গায়েব হয়ে যাওয়ার রহস্য কী?

০১ লা মে, ২০০৭ রাত ১২:১০

শেয়ারঃ
0 0 0


প্রিয় কর্তৃপক্ষ,

কিছুটা নস্টালজিয়া নিয়ে সেদিন উল্টেপাল্টে দেখছিলাম আমার পুরনো পোস্টগুলি। সন্তপ্তচিত্তে লক্ষ করলাম, বিভিন্ন সময়ে মন্তব্যের ঘরে জমে ওঠা আলোচনা, আড্ডা, খুনসুটি, বিতর্ক খুব ফোকলা দেখাচ্ছে। প্রচুর মন্তব্য গায়েব হয়ে গিয়েছে। বাছা বাছা কিছু ব্লগারের মন্তব্য প্রায় চোখেই পড়লো না। আরো কয়েকজনের ব্লগ ঘাঁটতে গিয়ে একটা দুঃখজনক প‌্যাটার্নও চোখে পড়লো। আমি দুঃখিত, কিন্তু এটাকে কোন বাগ বলে মেনে নিতে মন সায় দিচ্ছে না।

এ নিয়ে আগেও অভিযোগ উঠেছে অনেক ব্লগারের কাছ থেকে। আপনাদের প্রত্যুত্তরের আশায় ছিলাম। কিন্তু এ নিয়ে আপনাদের দীর্ঘ নীরবতা আমাকে বিচলিত করে তুলেছে।

এই পরিস্থিতির একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা আপনারা দিতে পারবেন বলে ভরসা রাখতে চাই। আরও চাই সেই হারানো দিনের হারানো কমেন্টগুলি ফিরে পেতে।

আপনাদের আশু প্রতিক্রিয়া কামনা করি।

ধন্যবাদান্তে,

হিমু।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা মে, ২০০৭ রাত ১২:১৭
আড্ডাবাজ বলেছেন: সুন্দর চিঠি। বাংলা রচনা বই থেকে কপি না কি?
২. ০১ লা মে, ২০০৭ রাত ১২:১৮
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: হিমুর সকল পোস্ট গায়েব করে দেয়ার দাবী জানাচ্চি!!
৩. ০১ লা মে, ২০০৭ রাত ১২:২০
হিমু বলেছেন: ভাবছি কর্তৃপক্ষের কাছে কিছু চিঠি লিখে পোস্ট করবো। কিছু ফোকলা জায়গা থাকবে। চিঠি পেস্ট করে ফোকলা জায়গায় মাপমতো দাঁত বসিয়ে পোস্ট করলেই হয়ে যাবে। কেমন হয়?
৪. ০১ লা মে, ২০০৭ রাত ১২:২২
হিমু বলেছেন: কেন যেন আশঙ্কা হচ্ছে, বিদিশাবিলাসী আকন্দাঙ্কেল (যিনি আকন্দ তিনিই আঙ্কেল, তৎপুরুষ অথবা কর্মধারয় একটা কিছু হবে) এর পোস্টের সেই মানচিত্র থেকে মুছে যাওয়া নদীগুলির অবস্থা হয়েছে আমার ব্লগচিত্রের কমেন্টগুলির মতো। ফারাক্কাটার কলকাঠি কে নাড়ছে জানতে পারলে ...।
৫. ০১ লা মে, ২০০৭ রাত ১২:২৩
উৎস বলেছেন: পরের পোস্টেও কিছু দাত বসিয়ে লিখতে পারো।
৭. ০১ লা মে, ২০০৭ রাত ১২:৩৪
আরশাদ রহমান বলেছেন: আমারও বেশ কিছু মন্তব্য গায়েব!
৮. ০১ লা মে, ২০০৭ রাত ১২:৩৬
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: রাজাকার বিরোদী সকল পোস্ট গায়েব করে দেয়ার দাবী জানাচ্চি!!

৯. ০১ লা মে, ২০০৭ রাত ১২:৩৭
হাসিব বলেছেন: - প্যাটার্নটা কি?
- সংশোধনী - সমাসটা তৎপুরুষ বা কর্মধারয় কোনটাই না । আকন্দ কুকর্মধারয় সমাস ।
১০. ০১ লা মে, ২০০৭ রাত ১২:৪১
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: আকন্দ নারী বিষয়ক কুকর্মধারয় সমাস ।
১২. ০১ লা মে, ২০০৭ রাত ১২:৪৬
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: এস এম মাহবুব মুর্শেদ তুমি কি আরেকটি হিট পোস্ট লিখতে চাও আর হিট বাড়াইতে চাও তিরভুজকে ব্যবহার করে
১৩. ০১ লা মে, ২০০৭ রাত ১২:৪৬
হিমু বলেছেন: কিছু বাছা বাছা ব্লগারের কমেন্ট গায়েব।
১৪. ০১ লা মে, ২০০৭ রাত ১২:৪৮
সুমন চৌধুরী বলেছেন: মন্তব্য ফেরতান্দোলনে সামিল হউন।
দলে দলে যোগ দিন।
১৫. ০১ লা মে, ২০০৭ রাত ১২:৫০
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: নাহ আঈজুদ্দিন। বান্দর (বা ছাগল) খেলা দেখানো আমার কাজ না। কিছু জিনিষ প্রয়োজন মনে করলে আমি নিজে থেকেই যা করার করব।
১৭. ০১ লা মে, ২০০৭ রাত ১২:৫৪
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: আহা ছাগলটি বড়ই দুঃখ পাবে। সে তোমাকে অভিনন্দন দিতে চায় তোমাকে আইটি বিষয়ক আলিফ লাম মীম শিখাইতে চায় আর তুমি তাহাকে ভালোবাসোনা! জীবজনে দাও আলো
১৮. ০১ লা মে, ২০০৭ রাত ১২:৫৫
অনন্তমৈথুন বলেছেন: মন্তব্য মুছে যাওয়ায় নজমুল আলবাবের মুখের দিকে তাকানো যায় না। কি হচ্ছে এসব!!!!!
১৯. ০১ লা মে, ২০০৭ রাত ১২:৫৯
মুহম্মদ জুবায়ের বলেছেন: যতোদূর মনে পড়ছে, ব্লগের এইসব রূপসজ্জা বদলের সময় ব্লগাধিপতিরা জানিয়েছিলেন, সবই সংরক্ষণ করা আছে এবং মন্তব্যগুলো সব ফেরত দেওয়া হবে। কবে, তা অবশ্য বলা হয়নি। সেই থেকে আশায় আছি।
২০. ০১ লা মে, ২০০৭ রাত ১:০১
হিমু বলেছেন: পড়ো মুর্শেদ ...

আলিফ ফর অ্যাপল
বে ফর বল ...
২১. ০১ লা মে, ২০০৭ রাত ১:০৫
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: আপেল আর বল দুইটাই অশ্লীল শব্দ। আমি হিমু নামক এই অসামাজিক আর নারীলোলুপ জীবকে বিবাহ দেবার দাবী জানাচ্চি
২২. ০১ লা মে, ২০০৭ রাত ১:২৯
দ্রোহী বলেছেন: আমি একটা জিনিষ লক্ষ্য করেছি। আইটি ফাইটি বুঝি না। সুতারাং তর্কে যাবো না কারো সাথে।

আগের ব্লগে যারা ইউনিকোডে মন্তব্য করতেন তাদের মন্তব্যগুলো কিছু হয়নি কিন্তু যারা সামহোয়্যার ইন টেকস্ট ব্যবহার করে মন্তব্য করেছিলেন তাদের মন্তব্য গায়েব।
২৩. ০১ লা মে, ২০০৭ রাত ১:৩৮
চোর বলেছেন: দ্রোহীর অবজার্ভেশনটা মনে হয় পুরোপুরি সঠিক নয়। যেমন, আমার প্রথম দিককার লিখায় ইউনিকোড আবিষ্কৃত হয়নি ব্লগে। তখনকারও অনেকের মন্তব্য থেকে গেছে।

আমি এখন পর্যন্ত কারো ব্লগে আমার করা কোনো মন্তব্য খুঁজে পাইনি। হিমুর প্যাটার্নটা অন্তত এ ক্ষেত্রে মিলে।
২৫. ০১ লা মে, ২০০৭ রাত ১:৪০
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: চোরদা আমারে একটা মেইল দেন তো

২৬. ০১ লা মে, ২০০৭ রাত ১:৪৬
শমশের আলম বলেছেন: আইজুদ্দি আমিও তোমার সাথে চ্যাটাইতে চাই, এড করুম?
২৭. ০১ লা মে, ২০০৭ রাত ১:৫০
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: আমার চ্যাট নাইরে ভাই মেইল দিও
২৮. ০১ লা মে, ২০০৭ রাত ১:৫৪
দ্রোহী বলেছেন: আমি ভয় পাইছি... কিছু কই নাই। এমনিতেই একটা কথা কইছি তারপর আমারে নিয়া সিরিজ গল্প বাইর হইছে। আবার কি কইতে কি কবো, তার পর ধইরে রগ কাইটে দিবেনে!

২৯. ০১ লা মে, ২০০৭ রাত ২:১৩
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: আমি মোটামুটি বাচ্চা ব্লগার ... যখন থেইকা ব্লগিং করি তখন ইউনিকোড বাংলাকোড দুইটাই চলতেছে ... আমার যে গুটিকতেক পোস্ট তাতে গুড়াগাড়া মিলায়ে বেশ কিছু কমেন্ট ছিলো ... বেশিরভাগই এখন হাওয়া ... তো যেহেতু গরিব মানুষ, সম্পততি কম , তাই হিসাব দেওয়া খুব সোজা ... যেগুলি বাংলাকোড ছিলো সব ভ্যানিশ (আমার নিজেরগুলি সহ, আমারে নিশ্চই কোন প্যাটার্নে ফেলবেন না @ হিমু) ... ইউনিকোডগুলি সগৌরবে বিরাজমান (আহারে, আমার একটা পোস্টে চল্লিশটা কমেন্ট ছিলো ... এখন আছে এগারটা ... এই দুষ্ক রাখি কই?) ...

চোর ভাই যখন লেজার বিমের বদলে সরিষার তেল-পাকা কলা আর সিদকাঠি ব্যবহার করতেন সেই আমলের কথা জানি না :-) ... তয় আধুনিককালের জন্যে দ্রোহীর অবজারভেশন ঠিক আছে বইলাই মনে হইতেছে ...

৩০. ০১ লা মে, ২০০৭ রাত ২:১৩
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: রাজাকার খেদাও আন্দোলন শুরু হউক এইখান তেকে

৩১. ০১ লা মে, ২০০৭ রাত ২:৩৮
অমিত বলেছেন: "আশু প্রতিক্রিয়া" বা "ছাগু প্রতিক্রিয়া" চাইনা..
৩৩. ০১ লা মে, ২০০৭ রাত ৩:৩২
আরিফ জেবতিক বলেছেন: চুপ!
সব বলতে হয় না হিমু।
হোসেইনের মতো সব বাগ নিয়ে চিতকার দেয়া ঠিক না।
৩৫. ০১ লা মে, ২০০৭ ভোর ৪:২৭
রেজওয়ান বলেছেন: হাসিনের কাছ থেকে লেটেস্ট স্ট্যাটাস পাওয়া গেছে। আগের ঘোষনা মত কমেন্টের ব্যকআপ সবই আছে। কিন্তু সার্ভার পরিবর্তনের সময় অধিকাংশ কমেন্ট ঠিকমত মাইগ্রেট করেনি। ওগুলোকে পুর্বাবস্থায় ফেরত আনার কাজ শুরু হয়েছে। তবে আরো কিছু সময় লাগবে। আমিও অধীর আগ্রহে রয়েছি।
৩৬. ০১ লা মে, ২০০৭ ভোর ৪:২৯
হাসিব বলেছেন: রেজওয়ানকে ধন্যবাদ আপডেটের জন্য ।
৩৭. ০১ লা মে, ২০০৭ ভোর ৫:০৬
দ্রোহী বলেছেন: আমি গরীব মানুষ, পোষ্ট কম, কমেন্ট ও কম। তয় মুখফোড় যদি সত্যিই কমেন্টের কারনে আর না পোষ্টায় তাইলে কষ্ট পাবো।

পোলাটা প্রতিভাবান আছিল.....
৩৯. ০১ লা মে, ২০০৭ রাত ১০:০৯
হিমু বলেছেন: রেজওয়ান ভাইকে ধন্যবাদ।
৪০. ০৮ ই মে, ২০০৭ রাত ৯:০৮
হিমু বলেছেন: এক হপ্তা আগে পোস্টটি দিয়েছিলাম। রেজওয়ান ভাই সেদিনই আশ্বাসবাণী শুনিয়েছিলেন। এর মাঝে নোটিশবোর্ডও কয়েকবার নানা আপডেটের সুসংবাদ জানালেন আমাদের। কিন্তু হায়, পুরাতন কমেন্টের দিকে কেউ নাহি চায়। আমার ব্লগের অলঙ্কারই তো অপরেরমধুর মন্তব্যগুলি। এভাবে আমার ভূষণ কেড়ে নেয়া হলো কেন?

 

মোট সময় লেগেছে ০.৯২৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পেশায় তড়িৎপ্রকৌশলী, নেশা বই পড়া, গান গাওয়া আর শোনা;একটুআধটু ফোটোগ্রাফির চর্চা করি, অবসরে বন্ধুদের সাথে ট্রেকিঙে বেরোই। নারীলিপ্সু মানুষ, সামান্য...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ