এমনও তো পোস্ট হতে পারে
১৯ শে মে, ২০০৭ দুপুর ২:৩৮
ঘুম থেকে উঠলাম অ্যালার্মের শব্দে। অ্যালার্ম বন্ধ করে দিলাম। বললাম, ধুরো বাল। তারপর আবার ঘুম দিলাম। তারপর একটা ফোন আসলো। ফোন ধরলাম। তারপর উঠলাম। উঠে টয়লেটে গেলাম। টয়লেটে গিয়ে হাগু করতে বসলাম। হাগু করতে গিয়ে দেখলাম খুব ঘুম পাচ্ছে। অনেক কষ্টে হাগু শেষ করে পাকসাফ হয়ে শাওয়ার ছাড়লাম। গোসল করলাম। তারপর দাঁত মাজলাম।
টয়লেট থেকে বের হয়ে বললাম চা খাবো। চা আসলো। বললাম তরমুজ খাবো। তরমুজও আসলো। বললাম নাস্তা খেতে ইচ্ছা করছে না। আম্মা তখন একটা ঠুক্কি দিলো। চা খেয়ে নিচে নামলাম। কিছুক্ষণ ভোদাই হয়ে দাঁড়িয়ে থাকার পর একটা রিকশা ডাকলাম। বললাম চলো সামনে চলো। সে বললো চলেন। রিকশায় উঠলাম। তারপর কিছুক্ষণ চলার পর একটা সিয়েঞ্জি দেখলাম। রিকশাঅলাকে বললাম ঐ রাখো। সে রাখলো। আমি নেমে বললাম, ভাই চলেন অমুক জায়গায়। সিয়েঞ্জঅলা যেতে চায় না। ঘ্যানঘ্যান করে। বললাম চলেন তো ভাই সক্কালবেলা কেন এমন করেন। বখশিস দাবী করলো সে। বললাম আচ্ছা দিবো। সে সিয়েঞ্জি স্টার্ট দিলো। আমিও উঠে বসলাম।
কিছুদূর গিয়ে সিয়েঞ্জি জামে পড়লো। গরম। ঘামতে ঘামতে আশেপাশে তাকাই। কিছু ভালো লাগে না। এইভাবে কয়েকবার জাম খেয়ে অফিসে গেলাম। বস বললো এত দেরি কেন। আমি বললাম সিয়েঞ্জি পাই না। বস বললো চলো মিটিঙে যাই। আমি বললাম চলেন যাই।
মিটিং শেষ করে দেখি হাতে অনেক কামলা জমে গেছে। বসে বসে কামলা খাটলাম কিছুক্ষণ। তারপর লাঞ্চব্রেকে লাঞ্চ করতে গেলাম। মুরগি দিয়ে ভাত খেলাম। তারপর আবার ডেস্কে আসলাম। এসে দেখি আরো কামলা জমে গেছে।
তারপর আবার কামলা খাটলাম। মাঝে মাঝে ছোট ছোট ব্রেক নিয়ে চা খেলাম। সিঙ্গারা খেলাম। তারপর আবার কামলা খাটলাম। তারপর দেখি ৫টা বাজে। বসকে গিয়ে বললাম বস যাইগা। বস বলে যাবা? যাওগা।
তারপর বের হয়ে কিছুক্ষণ হাঁটলাম। তারপর এক সিয়েঞ্জি মামুকে গিয়ে বললাম চলেন মামু বাসায় যাই। সে গাঁইগুঁই করে বলে জাম। আমি বললাম সারা ঢাকায় এখন জাম, চলেন চলেন। তারপর সিয়েঞ্জি চড়ে জাম ঠেলে বাসায় আসলাম।
বাসায় ঢুকে গোসল করলাম। নাস্তা খেলাম কিছুমিছু। টিভি ছেড়ে দেখি ভালো কিছু নাই। টারজানা নাই। নুবলা নাই। মনের দুঃখে এসে পিসি ছাড়লাম। সামহোয়্যার ইনে ঢুকলাম। ভাবলাম কিছু লিখি। তারপরে ভাবলাম কী লিখবো। এই ভাবতে ভাবতে আজকের দিনের পোস্ট পড়া শুরু করলাম। ভালো পোস্ট, মোটামুটি পোস্ট, বালছাল পোস্ট, সব পড়লাম। পড়তে পড়তে দেখি আর ভালো লাগে না। তখন উঠে পড়লাম। ভাত খেলাম।
শেষমেশ একটা বই নিয়ে বসলাম। পড়তে গিয়ে দেখি ঘুম পায়। তখন ঘুমায় গেলাম।
(হুঁশিয়ার মুর্শেদ, হুঁশিয়ার ...)
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
দ্রোহী বলেছেন:
খাইছে............
দ্রোহী বলেছেন:
ইদানিং মন্দিরে ঘুমাতে যান না?
প্রচেত্য বলেছেন:
ফ্লাশের একশন স্ক্রীপটা কিছুতেই কাজ করছেনা
সুমন চৌধুরী বলেছেন:
সেরা পোস্ট। ৫
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন:
খাড়া আমারটা আইতাছে। শেল ছাড়ুম পুরা।
হিমু বলেছেন:
মন্দিরে অনেকদিন বেদী ব্যবহার করা হচ্ছে না। ভালো রিমাইন্ডার দিলেন দ্রোহী। একটা হেস্তনেস্ত করতে হবে।
হিমু বলেছেন:
মুর্শেদ, আমি তাহলে আমার পরদিনের পোস্টটা দিবো। ঐখানে নাস্তাটা একটু পরিবর্তিত হবে, আর কামলা খাটার পরে মিটিং বসবে। আর বাসায় ফিরে টারজানার খবর দেখার ব্যাপারটা যোগ হবে। হুঁশিয়ার!
রাসেল ( ........) বলেছেন:
দেশটা উচ্ছেন্নে গেলো-
ফ্রুলিংক্স বলেছেন:
richtig
সুমন চৌধুরী বলেছেন:
গিয়া?@রাসেল
আরিফ জেবতিক বলেছেন:
আইচ্ছা,রিক্সাভাড়া কতো দিলেন,সি,এন.জি ভাড়া কতো দিলেন এই গুলা না কইলে তো ৫ দিতে পারি না।
অরুনাভ বলেছেন:
কোন সমস্যা নাই...অবশ্যই পোষ্ট হতে পারে...
হিমু বলেছেন:
জেবুদা, পরের পোস্টে অবশ্যই ভাড়া নিয়ে লিখবো। গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে করিয়ে দিলেন। আজরউজা (আপনার জন্য রয়েছে উত্তম জাঝা)!
আরিফ জেবতিক বলেছেন:
জাঝা দিয়া আইজকাল পাঠক টানতে পারবেন না।কাইর দেখলাম আশরাফরে হুরি দিয়া লোভ দেখানো হইতেছে। ৫টা রাজাকারের নাম বললে তাকে ৫টা হুরি দেয়া হবে।
১.হাগা
২.খাওয়া
৩. কামলা খাটা
৪. রুট অপটিমাইজেশন ওইত যানজট
যা হয়ে উঠেছে-
১. শুধুমাত্র প্রাপ্তবয়ষ্কদের জন্য
২. ফাটাফাটি
অমিত বলেছেন:
হুমমম..এটা কি কবিতা ছিল ?
উৎস বলেছেন:
চলে...
অঃরঃপিঃ বলেছেন:
হতে পারে
কৌশিক বলেছেন:
এইটা আমার লাইফ নিয়ে বিরচিত।
যীশূ বলেছেন:
হইতেই পারে।
গোপাল ভাঁড় বলেছেন:
ওভার বাউন্ডারি..
সুমন চৌধুরী বলেছেন:
বল কই?
রাসেল ( ........) বলেছেন:
আর ফিরতে পারে নাই - হারায়া গেছে-
অন্যমনস্ক শরৎ বলেছেন:
এত সেফে গেললে তো সব বল আপার নিয়া পালাইবো।
বাকী বিল্লাহ বলেছেন:
আমি কার খালু?
ধুসর গোধুলী বলেছেন:
আমি যার ফুফা।
হট্টগোল বলেছেন:
তাইলে আমি কে?
সুমন চৌধুরী বলেছেন:
খাইছে!
নুসরাত বাচ্চু বলেছেন:
হিহি
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















