আমার প্রিয় পোস্ট
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- বাধ ভাঙার এই আওয়াজ বোধহয় কারো কাম্য ছিল না (উৎসর্গ :বিদায়ী ধূসরছায়া বৃন্দ) - আরিফ জেবতিক
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- সহজিয়া দর্শন - ২: হাসি ফোটাওনা কেন মন - জ্বিনের বাদশা
- সাদিক মোহাম্মদ আলম এর 'ফাকা আবেগ' তত্ব ও কলবের আয়না - হাসান মোরশেদ
সেদিন আমাকে ড়্যাবে ধরেছিলো
১৯ শে মে, ২০০৭ দুপুর ২:৫৮
সেদিন আমাকে ড়্যাবে ধরেছিলো। আমি কিন্তু কিছু করিনি। এমনিতেই অফিসে যাচ্ছিলাম সিয়েঞ্জি চড়ে। আমাকে দেখে তারা কী মনে করে সিয়েঞ্জি থামালো।
এক আপাদমস্তক অসিতবরণ আমাকে বললো, "আসসালামুআলাইকুম।"
আমি বললাম, "ওয়ালাইকুম সালাম ভাইয়া। কোন সমস্যা?"
সে বললো, "হোলেও হোতে পারে। আপনি কি একটু নামবেন?"
আমি বললাম, "নিশ্চয়ই আমি নামবো।" তারপর নামলাম।
সে বললো, "আপনার ব্যাগে কী"
আমি আমার ব্যাগ খুলে ব্যাগের অসূর্যম্পশ্যা অন্দরমহলে ড়্যাবের আলো ঢুকতে দিলাম।
সে কিছুক্ষণ আঁতিপাঁতি করে খুঁজে বললো, "এসব কী?"
বুঝিয়ে বললাম ওসব কী।
সে বললো, "আর এইটা?"
বুঝিয়ে বললাম, সেইটা কী।
তখন সে বললো, আপনার কোন পরিচয়পত্র আছে সাথে?
পরিচয়পত্র বার করে দেখালাম।
সে সন্দিগ্ধচোখে আমাকে আর আমার পরিচয়পত্রকে মিলিয়ে দেখে বললো, "ঠিক আছে। খোদা হাফেজ।"
আমি বললাম, "যাজাকুল্লাহ খাইরান।"
তারপর সিয়েঞ্জিতে চড়ে বসলাম।
আরিফ জেবতিক বলেছেন:
ব্যাপার না।বনানীর রাস্তায় আমাকে রোজ ধরে।চেক করে।মোটামুটি তাদের সাথে খাতির হয়ে গেছে।
একদিন ধরে নাই বলে ঘুরে গিয়ে কারন জিগাইলাম।কিছু কয় না,ঠোটফাটা হাসি দিয়া কয়,আইজ যান গা।
সুমন চৌধুরী বলেছেন:
তারপর সিয়েঞ্জিচালক কিকয়?
রশ্মি বলেছেন:
haha!! RAB
হিমু বলেছেন:
কনডম পাইছিলো। পাইয়া জিজ্ঞেস করলো আপনি কি মানুষ না জামাতে ইসলাম? আমি বললাম মানুষ। তখন বললো আচ্ছা যান গা।


















