সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই

অসমাপ্ত গল্পচিন্তায় অস্থিরতা

০২ রা জুন, ২০০৭ রাত ১২:৪৮

শেয়ারঃ
0 0 0


বেশ কিছু দিন আগে আমি পথে চলন্ত অবস্থায় একটা গল্পের বীজ খুঁজে পেয়ে মনের মধ্যে রোপণ করি। হাতে কিছুটা সময় থাকায়, আর চলন্ত অবস্থায় সন্ধ্যার অন্ধকারে আমার সঙ্গী বইটিকে পাঠ করতে না পারায় সেই বীজ থেকে একটি শীর্ণ চারা গজায়। আমি নিজেকে চারাটিকে লালনের প্রতিশ্রুতি দিয়ে ঘুমিয়ে পড়ি। একসময় আমার ড্রাইভার আমাকে ঘুম থেকে জাগিয়ে দিয়ে জানায়, আমরা গন্তব্যে পৌঁছে গিয়েছি।

তারও কিছুদিন পর আমি সুযোগ পেয়ে কম্পিউটারের সামনে বসে সেই শিশু গল্পটিকে আঁকার চেষ্টা করি। খানিক চেষ্টার পর একটা আবছা কাঠামোর মত তৈরি হয়, এবং আমার কাছে সেটিকে ভালো লাগতে শুরু করে। শারীরিক ক্লান্তির কারণে আমি তখন কম্পিউটার বন্ধ করে ঘুমাতে চলে যাই।

অসমাপ্ত গল্পটি সেই থেকে অস্পৃষ্ট অবস্থায় পড়ে আছে। আমি মাঝে মাঝেই সেটিকে খুলে পড়ি, দেখি, চেষ্টা করি আরো কিছু লিখতে, কিন্তু হয় না। আমি বই পড়তে পড়তে সেই গল্পের ছানাটার কথা ভাবি, ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই, দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে উঠে অন্ধকারের দিকে তাকিয়ে থাকি, সকালে উঠে ট্রাফিক জ্যামে বসে আবারও গল্পের গায়ে রক্তমাংস যোগের কথা ভাবি। এক একটা চিন্তা যুক্ত হয়ে গল্পভাবনা পুষ্ট হতে থাকে, কিন্তু আমার লেখার খাতায় আর কিছু যোগ করা হয়ে ওঠে না। এই জঘন্য গ্রীষ্মে ঘাম মুছতে মুছতে আমি মাঝে মাঝে আয়নায় তাকিয়ে দেখি, আমার সমস্ত চেহারায় সেই অসমাপ্ত গল্পের পায়ের ছাপ। রিকশা ডাকতে গিয়ে আমার গলার স্বর আর উচ্চগ্রামে বাজে না, অটোরিকশাচালককে আমি ঠিকানা বলতে ভুল করে লজ্জা পাই, ফোনের ওপাশে কয়েকবার উৎকণ্ঠিত হ্যালোধ্বনি শুনে আমি আবার মাটির পৃথিবী মেঘের পৃথিবীতে ফিরে আসি। আমার ভেতরে সেই গল্প কোন ভয়ঙ্কর পরজীবীর মত আমার সমস্ত ভাবনা শুষে খেয়ে একটু একটু করে মনের ভেতরে বাড়ছে।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০২ রা জুন, ২০০৭ রাত ১:০২
দ্রোহী বলেছেন: ওরে খাইছে....গল্প লেখা নিয়েই একটা গল্প!!!!!
৩. ০২ রা জুন, ২০০৭ রাত ১:০৪
হিমু বলেছেন: একটা শতক বক্তৃতা দিতে মন চায়।
৪. ০২ রা জুন, ২০০৭ রাত ১:০৬
হিমু বলেছেন: এহহে। দিলনাজ দুররানি এখনও নেংটোপুটুস হয়ে পড়ে আছে। দেখি বেচারিকে ঢাকি।
৫. ০২ রা জুন, ২০০৭ রাত ১:০৮
দ্রোহী বলেছেন: হ........বেচারী আর কতদিন নেংটো থাকবে?
৬. ০২ রা জুন, ২০০৭ রাত ১:১২
সুমন চৌধুরী বলেছেন: হ দিলনাজের একটা দিল্লাগি দর্কার...
৭. ০২ রা জুন, ২০০৭ রাত ১:২০
মৈথুনানন্দ বলেছেন: সব এতো অস্থির কেন...হিমুদাও কি আজকাল নাচতে শুরু করেছে...ছুটকির মতো...শেলি ভালো আছে তো?
৮. ০২ রা জুন, ২০০৭ রাত ১:২৫
নজমুল আলবাব বলেছেন: দিলনাজ এর লাইগা বইসা আছি।
৯. ০২ রা জুন, ২০০৭ রাত ১:২৬
বড় ভাবী বলেছেন: হিমু, তুমি খুউউউব দুষ্টু!


আমার দুষ্টুছেলেদের খুব ভালো লাগে। তুমি কোথায় থাকো?
১০. ০২ রা জুন, ২০০৭ রাত ১:৩০
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: খাইছে বড় ভাবী এইবার হিমুরে ধরছে!

 

মোট সময় লেগেছে ০.৯০৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পেশায় তড়িৎপ্রকৌশলী, নেশা বই পড়া, গান গাওয়া আর শোনা;একটুআধটু ফোটোগ্রাফির চর্চা করি, অবসরে বন্ধুদের সাথে ট্রেকিঙে বেরোই। নারীলিপ্সু মানুষ, সামান্য...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ