আমার প্রিয় পোস্ট
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- বাধ ভাঙার এই আওয়াজ বোধহয় কারো কাম্য ছিল না (উৎসর্গ :বিদায়ী ধূসরছায়া বৃন্দ) - আরিফ জেবতিক
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- সহজিয়া দর্শন - ২: হাসি ফোটাওনা কেন মন - জ্বিনের বাদশা
- সাদিক মোহাম্মদ আলম এর 'ফাকা আবেগ' তত্ব ও কলবের আয়না - হাসান মোরশেদ
একটু ধর্মকর্ম প্রয়োজন
০৩ রা জুন, ২০০৭ রাত ৮:৫৬
পোস্ট করি, আমার প্রভুর নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন।
সামহোয়্যার ইনের পুরনো ব্লগারদের একজন আমি --- এ কথাটা আমি প্রায়ই ছলেবলেকৌশলে বলে থাকি। আর কিছুই না, গরীবের আত্মমার্কেটিং। জানি আমার লেখা হয় না, আসে না, তাই সামহোয়্যারের জ্ঞানীগুণীদের সাথে গা ঘষাঘষি করে নিজেকে জাতে তোলার চেষ্টা আমার।
কেন আমি সামহোয়্যারের গরম করা তাওয়ায় নিজের পরোটা সেঁকে নিতে চাই? কারণ এখানে এমন কোন দিন নেই যেখানে একটা "ভালো" পোস্ট পড়ে না। অনেক প্রতিভাবানের এক সম্মিলনক্ষেত্র সামহোয়্যার ইন। আমি যদি লোকজনকে বোঝাতে পারি, আমি এখানকার পুরান বাসিন্দা, তাহলে আমার ব্লগীয় খানদানিয়াৎ বেড়ে যাওয়াটাই স্বাভাবিক।
তবে অনেক গুণী ব্লগারের মাঝখানে চিপা দিয়ে আমিও অনেক আবর্জনা দিয়ে সামহোয়্যারের কলেবর বৃদ্ধি করেছি। মাটির ঘর যেমন গোবর দিয়ে লেপে দিতে হয়।
সামহোয়্যারের চলার পথে আমিও এক তীর্থযাত্রী, ভেবে এতদিন ভালো লাগতো। কিন্তু ইদানীং নিজেকে একটু অযোগ্য মনে হচ্ছে এই তীর্থযাত্রার। ভেবে দেখলাম, গলদটা হচ্ছে ধর্মে।
ধর্মকর্ম করা হচ্ছে না আমার। যাবতীয় হাবিজাবি লিখি, ধর্ম কায়েম আদায় কিছুই হয় না।
আজ ডেসপারাডো (ভাইসাহেব বোধহয় সামহোয়্যারেরই অভ্যন্তরীণ ব্লগার হবেন) আর আরো কয়েকজন নবাগত ব্লগারের কান্নাকাটি-আস্ফালন-তর্জনগর্জন দেখে আমি লজ্জিত ও শিক্ষিত হয়েছি। আমি ঠিক করেছি, এখন থেকে আমি ধর্মের মহিমা প্রচার ও ধার্মিক বাতাবরণ সৃষ্টির লক্ষে কাজ শুরু করবো। আমিও সুফি সাদিকের মতো নানা ধর্ম, নানা পথ, নানা মুনির নানা মত নিয়ে ভাবগম্ভীর ধর্মালু পোস্ট পোস্টাবো।
আর আমার এতদিনের যে ছ্যাবলা ধারা, যা দুয়েকজন ব্লগার নিদারুণ আলস্যে পাঠ করলেও করতে পারেন, সেগুলি পাওয়া যাবে আমার ব্লগস্পট ব্লগ রয়েসয়ে-তে। আরো কিছু ব্লগস্থান থেকে আমন্ত্রণ পেয়েছি ছ্যাবলামি করার, সেগুলিও বাজিয়ে দেখবো ভাবছি।
তবে সামহোয়্যারে আমার ধর্মকর্ম আমি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সাথী ভাইদের প্রতি আমার আহ্বান, আসুন, আমরা ধর্মের পবিত্র বাতাবরণে সামহোয়্যারকে নিমজ্জিত করি। কোন জাহিল যাতে এখানে ঢুকে এমন না ভাবে, যে এখানে ধর্ম ছাড়া অন্য কোন যতসব ফালতু জিনিস নিয়ে আলাপআলোচনা হয়। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ইহুদি, জৈন, শিন্টো, বাহাই ... যার যা কিছু আছে নিয়ে ঝাঁপিয়ে পড়ুন।
হাসিব বলেছেন:
শুধু এচলাম নিয়ে পুস্ট হইতে হইবো । অন্য ধরমো নিয়া পোস্ট করন যাইবো না । আর মিয়া কথা শুরু করছেন সালাম না দিয়া । সাহস তো কম না দেখি !
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
দাঁড়ান, দেখি কোন ধর্মটা নেয়া যায় ।
তারেক রহিম বলেছেন:
আপনার উপর জাঝা বর্ষিত হোক
সাদিক মোহাম্মদ আলম বলেছেন:
হ
সাধারন বলেছেন:
হিমুর জাগ্রত বিবেক কে অভিনন্দন(!!!!!!)কখনো হিমুর লেখায় কমেন্ট করা হয়নি,কিন্তু এই ব্লগে যার সবগুলো লেখা আমি পড়েছি সে হল হিমু।শুধু নিজে পড়িনি,অনেক কে জোর করে ও পড়িয়েছি।তবে একবার পড়ানোর পর আর জোর করা লাগেনি। কসম।
ভাইজান,সেই জোর করে পড়ানো পাঠকরা আইসা যদি তোমার জাগ্রত বিবেকীয় টাইপ লেখা দেখে,আমারে কিন্তু তোমার বাসায় রাজনৈতিক আশ্রয় খোঁজা লাগবো।আমার বাঁচাও হিমু.....আমরা মেকআপ দেয়া হিমুরে চাইনা,খাঁটি হিমুরে চাই।
সুমন চৌধুরী বলেছেন:
বুঝলাম।
ধুসর গোধূলি বলেছেন:
হ, খাঁটি এচলামী হিমুরে চাই।
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
হিমু ভাইয়ের নামে কেমন য্যানো হিন্দু হিন্দু ভাব!আমার ধর্মানুভূতি আহত ।
কর্তৃপক্ষ, হিমু ভাইরে ব্যান করেন ।
আড্ডাবাজ বলেছেন:
কি ভাই হিমু, শিবিরে জয়েন করলেন না কি? ঐখানেও সলিড পাওয়া একটু টাফ হবে। কারণ, খেস্টান মারতে ওরা দেরী করে না।
হিমু বলেছেন:
সাধারণ ভাই, আপনি কখনো রয়েসয়েতে ঢুঁ মারেন নাই? ঐখানে আমাকে পাবেন নিয়মিত। তাছাড়া যস্মিন ব্লগে যদাচারঃ। আমি এখানে ধর্মের পান্ডাদের হাউকাউ পড়ে মুগ্ধ হয়ে ধর্মাচারী হয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ। আপনারা যদি সাথে আসেন, খুশি হবো।
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
মাশাল্লাহ ..
রাগ ইমন বলেছেন:
আহা , এত দিনে ছেলেটার মতি , থুক্কু, কাল্ব জাগ্রত হয়েছে গো! আসুন , আমরা বেগানা নারীদের বর্জন করি (আমারে শুদ্ধা ) এবং মেহজাবিনদের দলে দলে বিবাহ করি । এই ব্লগেই হোক মুসলমানদের হ্যাচারি , থুক্কু , দিশারী !
সাধারন বলেছেন:
নাহ্ রয়েসয়ে তে ঢুঁ মারা হয়নি, মারতে হবে এখন থেকে।চিল্লায় যাওনের স্বিদ্বান্ত নিলে যানাইয়েন।নিরালায় আপনার সাথে বসে ধম` নিয়া আলোচনা করব ইরাদা আছে।
পরকালের চিন্তায় দিল একটু বেচাইন...।দোয়া রাইখেন।
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন:
মাশাল্লাহ, হিমু ভাইয়ের মতো ধার্মিক পোলা আর পাইবেন না ।শ্বশুরগোত্রীয় কেউ থাকলে আওয়াজ দিয়েন ।
আমিন ।
হযবরল বলেছেন:
আগ্রহ বেশ অনেকদিন ধরেই কমছিলো। এখন নেমে এসেছে শূন্যের কোঠায়। সামহোয়্যারের নাম পরিবর্তন করে ''পাঞ্জেরীব্লগ'' রাখুক সেটাই রিপ্রেজেন্ট করে এই ব্লগকে।
নুসরাত বাচ্চু বলেছেন:
কি হয়েছে?
মাশীদ বলেছেন:
আহ্ হিমু! বাহ্ হিমু!নাহ্ হিমু!
তোর এই নামটা আর এখন ঠিক যাচ্ছে না।
সহমত@অশূকেএ।
তুই হিমু নাম পাল্টে হেমায়েতপুরী টাইপ কিছু রেখে দে। নতুন আকিকায় দাওয়াত দিতে কিপটামী করিস না।
ধূসর ছায়া বলেছেন:
আসলামুআলাইকুম । ভাল থাকবেন । ধর্ম কায়েম করুন ।
শমশের আলম বলেছেন:
হ ধর্মো কায়েম করুম এখন থিকা সামহোয়ারে



















চোরের নাকি ধর্মও থাকতে নেই।